Showing posts with label বিশ্ব সাহিত্য. Show all posts
Showing posts with label বিশ্ব সাহিত্য. Show all posts

Monday, 27 October 2025

টলস্টয় এবং আমার খাবার দাবার !

টলস্টয় এবং স্ত্রী সোফিয়া আন্দ্রিয়েভনা 

প্রায়শ রাতের খাবারে খাই ভেজিটারিয়ান ব্যাঙ্গার অর্থাৎ সয়া সসেজ এবং আলু, গাজর মেশানো ভর্তা। ডিশটার নাম ব্যাঙ্গার এন্ড সসেজ। সেদিন খেতে খেতে ভাবছিলাম, টলস্টয় একই খাবার সামনে নিয়ে বসলে, — আলু, গাজর, পেঁয়াজ, মাখন, পাশে সালাদপাতা — সব কিছু আসতো তার নিজের খামার থেকে। গর্ব করে কি বলতেন, “দেখো, আমি নিজে ফলিয়েছি”?

Thursday, 21 August 2025

দ্বারকানাথ ঠাকুর : মৌলবাদী মিথ পেরিয়ে

Queen Victoria and Dwarkanath Thakur. Covent Garden, London.

আমার 'বিবিধ রবীন্দ্রনাথ' গ্রন্থে দ্বারকানাথের জন্য বিশেষ জায়গা রাখবো। এটি তেমন বড় গ্রন্থ হবে না। অনেকগুলো চটির একটি সেটের অংশ। রবীন্দ্র-পাঠ নিয়ে ভাবনা সেখানে প্রধান।

Saturday, 16 August 2025

।।ব্রেখট-এর রচনায় রোজা লুক্সেমবুর্গ।।

বের্টোল্ট ব্রেখটের ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

রোজা লুক্সেমবুর্গ  ৫মার্চ, ১৮৭ - ১৫ জানুয়ারি, ১৯১৯ 

রোজা লুক্সেমবুর্গ এবং কার্ল লিব্‌নেখট হত্যার নব্বইতম বার্ষিকীতে, ২০০৯ সালে ফওপে শর্মা মূল জার্মান থেকে নিচের লেখাগুলো ইংরেজিতে অনুবাদ করেন। আমি ফওপে শর্মার ইংরেজি থেকে বাঙলা অনুবাদ করেছি। চখাহা।

Wednesday, 23 July 2025

রতন থিয়াম : আচার-সর্বস্ব থিয়েটারের অনন্যতায়।

তুলনা : মধুসূদন, রবীন্দ্রনাথ, বিজয় তেন্ডুলকর, গিরীশ কার্ণাড, সার্ত্রে, কামু, সোয়িঙ্কা

Ratan Thiyam

উপমহাদেশীয় মঞ্চ নাট্য চর্চার অনন্য ব্যাক্তিত্ব মণিপুরি নাট্যকার রতন থিয়াম দেহত্যাগ করলেন ৭৭ বছর বয়সে গতকাল ২৩শে জুলাই, ২০২৫। চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যান ইমফলের চিকিৎসা বিজ্ঞান ইন্সটিটিউটে।

রতন থিয়াম, যিনি থিয়াম নিমাই নামেও পরিচিত, ভারতের মণিপুর রাজ্যের এক অসাধারণ নাট্যকার, নির্দেশক এবং সংস্কৃতিক চিন্তক। তার নাট্যকলা ভারতীয় ঐতিহ্য, আধ্যাত্মিকতা, দর্শন, এবং সমকালীন রাজনৈতিক চেতনার এক গভীর সংমিশ্রণ। পঞ্চাশের দশকের শেষভাগে জন্ম নেওয়া এই শিল্পী মৃত্যুর আগে, ভারতের অন্যতম প্রভাবশালী নাট্যপরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে গিয়েছেন—তার কর্মে যেমন মণিপুরের মৈতেই সংস্কৃতির গূঢ় ছায়া, তেমনি আন্তর্জাতিক দর্শন ও নাট্যতত্ত্বের সুস্পষ্ট চিহ্ন।

Tuesday, 24 June 2025

বাগান বিষয়ে দুটি বিদেশি কবিতা

।।রাইনার মারিয়া রিলকে।।লুইস গ্লুক।।

Dr Shahnaz Pervin at Mirpur Botanical Gardens, Dhaka.
Photo by Choyon Khairul Habib.

জলপাই বাগান

রাইনার মারিয়া রিলকে

 

ধুলামাখা পাতা ঘেঁসে ডালপালা বেয়ে সে গাছে চড়লো,

 সবকিছু ধূসরতায় একাকার ঐ জলপাই বাগানে।

 সে মাথা রাখলো নিজের হাতের ওপর—

 ধুলামাখা কপাল, গরম ক্লান্ত ধুলামাখা হাতের ভিতরে।

Monday, 28 April 2025

।।শান্তিপূর্ণ বেচাকেনার অঞ্চল।।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে,  এরিস্টফেনিসের  'আচারনিয়ানগণ' অবলম্বনে  একটি সঙ্খিপ্ত রাজনৈতিক স্যাটায়ার।

পাত্রপাত্রীরা:

  • দিকায়োপলিস: গ্রামের সাধারণ কৃষক; শহুরে রাজনীতিতে অতিষ্ঠ।

  • নাট্যকার: এক ধরণের বর্ণনাকারী চরিত্র, মাঝে মাঝে দর্শকদের সাথে কথা বলে।

  • সরকারি প্রতিনিধি (কর্মকর্তা, এমপি প্রার্থী)

  • চাল-ডাল ব্যবসায়ী

  • গ্রামের মানুষজন (গায়ক, বেকার যুবক, মা, বৃদ্ধ)

Friday, 28 February 2025

মানুষ কেন পড়ে?

একজন আলোকচিত্রীর কি  এবং কিভাবে পড়া উচিত?



মানুষ পড়ে পরিশীলিত হতে, আনন্দ পেতে, দৃষ্টিভঙ্গি বাড়াতে, প্রতিযোগিতায় টিকে থাকতে এবং বাস্তবতা থেকে সাময়িক মুক্তি পেতে।

Tuesday, 26 November 2024

চারটি কিশোর উপন্যাস এবং নির্ঝরের স্বপ্নভঙ্গ

।।বোতামের লড়াই।। মাছিদের প্রভু।। ক্ষুধার খেলা।। রাজকীয় যুদ্ধ।।


ব্যাটেল রয়াল ছবির দৃশ্য

এখানে চারটি বিশ্বায়িত  কিশোর উপন্যাস আলোচনা শেষে আশির দশকে ঢাকায় আমার কলেজ জীবন স্মৃতির ছোট্ট কয়েকটি মোজাইক টাইলস তুলে ধরেছি।

Friday, 8 November 2024

'নন্দিত নরকে' উপন্যাস নিয়ে কেনো ভাবছি?

 

তরুণ হুমায়ুন আহমেদ

লোকজনের ছবি, কবিতা, আঁকাআঁকি দেখি। সেসবে একটা নির্বিকার ভাব, য্যানো কোথাও কিছু ঘটে নাই। এই নির্বিকার অবস্থা থেকে, যাদের আমরা বিকারগ্রস্ত বলি তাদের প্রতি, তাদের জন্য নাম কা ওয়াস্তে বানানো  প্রতিষ্ঠানগুলোর প্রতি অযত্নটা বুঝি।

Thursday, 6 July 2023

ফ্রান্সের চিঠি ২ : সাম্প্রতিক রায়ট এবং দ্য গলের আদি-পাপ!

নন্তেয়ারে নাহেল মার্জুকের মৃত্যু কেন্দ্রীক দাঙ্গায় ধ্বংশপ্রাপ্ত যানবাহন 

প্রাককথন : ভলটেয়ার বনাম ওরিয়েন্টালিজম :

টানা কয়েক মাস বাংলাদেশে কাটিয়ে  এ-বছরের ২৪শে জুন দক্ষিণের নিস বিমানবন্দর ছুঁয়ে, প্যারিসের শার্ল দ্য গল ধরে পশ্চিম উপকুলে  চ্যানেল পারে ভ্যান শহরের ডেরাতে এসে পৌছাই ২৫শে জুন। নিস, প্যারিস, আমার ছোট্ট সাগর তীরের শহর, সবখানে গরম কালের অবকাশ-কালীন আমেজ। সে আমেজের রেশ ধরে ফ্রান্সের চিঠি ১ এর শিরোনাম দেই, 'নিসের অপরূপ নীল নগ্নতায়'। কয়েক দিন পর ২৭শে জুন পুলিশের গুলিতে নিহত নাহেল মার্জুকের নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী যে ধংশাত্বক দাঙ্গা ছড়িয়ে পড়ে ফ্রান্সের বিভিন্ন শহরে তার জন্য কেউ প্রস্তুত না থাকলেও, পর্যবেক্ষকেরা খুব একটা আশ্চর্য হয় নি।

Thursday, 9 March 2023

ঢাকার আলিয়স মঞ্চে , কে এই ফ্রেডেরিক ডগলাস?

প্রাককথন

মোডিবো কোনাতে যে বাংলাদেশে এলো, সে-দেশের মঞ্চ নাটকের দশা কি রকম! এবার বাংলাদেশে আসার পর রাজধানীতে প্রথম মঞ্চ নাটক দেখতে আজ শুক্রবার যাবো ধানমন্ডি আলিয়স ফ্রসেসে। মালির অভিনেতা মোডিবো কোনাতে অভিনীত নাটকের নাম 'জা সুই ফ্রেডেরিক ডগলাস/আমি ফ্রেডেরিক ডগলাস'।

Sunday, 2 October 2022

শিবনারায়ণ রায় এবং বইপত্রের মিথ্যামিথ্যি বিজ্ঞপ্তি!

শিবনারায়ন রায়


২০২১এর ২০ এ জানুয়ারি চলে গেলো শিবনারায়ণ রায়ের জন্মশতবার্ষিকী। জন্মেছিলেন ১৯২১এ ব্রিটিশ ভারতের কোলকাতায়। মৃত্যু বরন করেছেন ৮৭ বছর বয়সে শান্তিনিকেতনে ২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি। এর ভেতর রাশি রাশি লিখেছেন ও সম্পাদনা করেছেন।মানবতাবাদী চিন্তাবিদ  মানবেন্দ্রনাথ রায়ের ওপর গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বিশ্ব মনিষী বার্ট্রান্ড রাসেল লিখেছিলেন, 
''শিবনারায়ণ রায়ের দৃষ্টিকোণ সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ......আমাদের সময়ের যে কোনো লেখকের তুলনায় তার লেখালেখি অনেক বেশী যুক্তিগ্রাহ্য।'' 'Sibnarayan Ray stands for a point of view which I consider important in every part of the world. ... His writings ably represents a more reasonable point of view than that of most writers of our time."

Sunday, 17 January 2021

জনরা কি?মান্নান সৈয়দের পরাবাস্তবতা ও রায়হান উদ্দিনের গান!

আব্বার থেকে পাওয়া রায়হান উদ্দিনের গানের বই

মান্নান সৈয়দের পরাবাস্তবতা

কোনো একটি সুনির্দিষ্ট ধরনের আঁকাআঁকি, সঙ্গীত ও সাহিত্যকে জ বা জনরা বলা যায়।চলচ্চিত্র পরে শব্দটি ধার নিয়েছে সঙ্গীত ও সাহিত্য থেকে।আমাদের জন্য এর কাছাকাছি শব্দ হচ্ছে ধারা, ঘরানা, তরিকা।

Tuesday, 22 December 2020

মঞ্চনাটকের দায়মুক্তি ২ : ইব্রাহিম আলকাজি, আগুস্তো বোয়াল পেরিয়ে

রক্তবীজ, ওলে সোয়িঙ্কার স্ট্রং ব্রিড নাটকের অনুবাদ, ১৯৯০

১৯৯০ সালে আমার অনুদিত আফ্রিকার নোবেল জয়ী নাট্যকার ওলে সোয়িঙ্কার স্ট্রংব্রিড নাটকের অনুবাদ রক্তবীজের দ্বিতীয় সংস্করণ প্রকাশ উপলক্ষ্যে যে বিস্তারিত ভূমিকা লিখছি, তাতে সময়খন্ডগত তুল্যমূল্যে আজকের বাংলাদেশের মঞ্চ নাটকের পরিস্থিতি তুলে ধরতে ভারতের থিয়েটার গুরু ইব্রাহিম আলকাজি ও ব্রাজিলের নিরিক্ষা ধর্মি থিয়েটার অনুশীলক আগুস্তো বোয়ালকে নিয়ে আলোচনা করেছি।সে আলোচনা এখানে তুলে দিলাম।

Thursday, 2 July 2020

ঢাকাই মাল্লার


নেমে আসলে থেকেই যাবে
বৃষ্টি ভাবুন বৃষ্টি লিখুন পরান জুড়ানিয়া চরম বৃষ্টির ব্লেড
`মেহা ঝরো ঝরো বারাসাত রে`
`রেইন ড্রপস কিপ ফলিং অন মাই হেড`

Tuesday, 7 April 2020

রিফিউজি ব্লুজ




ধরো ঐ বড় বড় শহরে লক্ষ লোকের নিবাস
কেউ থাকে বড় দালানে কেউ বস্তিতে ছাড়ে দির্ঘশ্বাস
ঐখানে আমাদের ঠাই নাই
প্রিয়তমো, ঐখানে আমাদের ঠাই নাই

Tuesday, 10 March 2020

করোনা-কেয়ামতের আগের দিন ঢাকাতে গনভালবাসাবাসি


ভালবাসাবাসির চেয়ে বড় প্রতিষেধক আর কিছু নাই।২০১৭ সালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঢাকার ইস্কুল বাচ্চাদের সংগঠিত ব্যাপক আন্দোলনের সময়  অনুবাদ করেছিলাম,  রজার ম্যাকগফের At lunchtime – A story of loveশিরোনাম বদলে সেটাই পরিবেশন করছি, 


করোনা-কেয়ামতের আগের দিন ঢাকাতে গনভালবাসাবাসি

 

ফার্মগেটের নমুহুনিতে বাচ্চাকোলে এক মহিলার সাথে
সংঘর্ষ এড়াতে বাসটা যখন প্রচন্ড হেচকায় ব্রেক কষলো
অন্য পাশে বসা হিজাবি স্টাইল আটোসাটো শাড়ি পরা
দোহারা চেহারার আবেদনময়ি অপরুপা আমার বুকে আছড়ে পড়লো

Saturday, 30 November 2019

শহীদ কাদরীর ফ্যান্টাসি


হাবিব তানভিরের কাছে শ্যাম বেনেগাল
শ্যাম বেনেগালের কাছে চরনদাশ চোর
চরনদাশ চোরের কাছে দিল্লি
দিল্লির কাছে পৃথিবি একটা ফ্যান্টাসি

সোয়িঙ্কা দর্পনে, পিকাসোর নীলে, ছোট্ট কোমড়ার উসিলায়*

সোয়িঙ্কা দর্পণে :
২৯ বছর আগে সোয়িঙ্কার নাটক 'স্ট্রং ব্রিড' এর অনুবাদ করেছিলাম 'রক্তবীজ' নামে।তখন ব্যাবহার করতাম 'খায়রুল হাবিব'।১৯৯০ সালে আমার নির্দেশনায় নাটকটি মঞ্চায়িত হয় ঢাকার ব্রিটিশ কাউন্সিলে কমনওয়েলথ সেমিনারে।অনুবাদটি প্রকাশ করে শিল্পতরু থেকে আবিদ আজাদ।সে সংস্করণটি আর বাজারে নাই।দ্বিতীয় সংস্করণ এর লক্ষ্যে একটি বিস্তারিত ভূমিকার আয়োজন করছি।তার সাথে সাম্প্রতিক কিছু অনুষংগ এখানে।