Showing posts with label চলচ্চিত্র. Show all posts
Showing posts with label চলচ্চিত্র. Show all posts

Friday, 28 February 2025

মানুষ কেন পড়ে?

একজন আলোকচিত্রীর কি  এবং কিভাবে পড়া উচিত?



মানুষ পড়ে পরিশীলিত হতে, আনন্দ পেতে, দৃষ্টিভঙ্গি বাড়াতে, প্রতিযোগিতায় টিকে থাকতে এবং বাস্তবতা থেকে সাময়িক মুক্তি পেতে।

Monday, 24 July 2023

ওপেনহাইমার সিনেমা : প্রমিথিউস থেকে গীতা কথনে :

আমি স্বয়ং মৃত্যু এবং প্রলয়ের  অবতার। 

শ্রীকৃষ্ণ-রূপি ভিষ্ণু, ভগবত গীতা 

মেঘলা এনভেলাপ 

ফ্রান্সে থাকবার সবচেয়ে ভালো দিকগুলোর একটি হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্মিত সাম্প্রতিক সিনেমাগুলোর সদ্য সদ্য দেখতে পাবার সুযোগ। সিনেমাগুলো যাতে স্ব স্ব ভাষায় দেখা যায় তার জন্য বিশেষ দিন নির্ধারিত থাকে। আমাদের ছোট্ট শহরের মাঝখানে এরকম একটি সিনেমা হল আছে। আবার শহরের প্রান্তে ওয়ার্নার ব্রাদার্সের মালিকানাধীন একটি বিশাল সিনেপ্লেক্স আছে, যাতে এ সপ্তাহে এক সাথে মুক্তি পেলো 'ওপেনহাইমার', 'বারবি' এবং 'ইন্ডিয়ানা জোন্সের' সাম্প্রতিক ছবি।

Thursday, 19 May 2022

বিদায় ভ্যানগেলেস

স্টুডিওতে ভ্যানগেলেস সত্তর দশকে

ভ্যানগেলেস প্রথমে শুনি ঢাকায় ১৯৮১ সালে, 

'চ্যারিয়টস অফ ফায়ার' ছবিতে ফুলার রোড ব্রিটিশ কাউন্সিলে।

ছবিটা মুক্তি পাবার সাথে সাথে দেখতে পেরেছিলাম, 

বুঝে না বুঝে কালচারাল সেন্টারগুলোতে বিদেশি ছবি দেখতাম।

Monday, 3 December 2018

জয়গুন ও আনোয়ারের সিনার্জি


ডলি ইব্রাহিম আনোয়ার হোসেন শ্রদ্ধাভাজনেষু

কয়েকটি গুরুত্বপুর্ন সম্পাদনা করেছি পোস্টটিতে!প্রয়াত ডলি ইব্রাহিমের বারবার নিড় বাধার প্রয়াস,
আত্মহননের সাথে অবসাদ বা অনির্নিত ডি্প্রেশানের সম্পর্ক আছে কি না,সে প্রশ্নটা তুলেছি কবিতার পদে।একই সাথে আনোয়ার হোসেনের  ৈশবের পুরান ঢাকার পটভুমিতে ঢাকাই নাগরিকতার তুরন্ত প্রানস্পন্দন এ-কবিতায় ধরতে চেয়েছি।সাহিত্য থেকে সিনেমার রুপান্তুরে নান্দনিক ও দৃষ্টিকোনগত যোগ, বিয়োগ, গুনভাগের তুলনামূলক বিচ্চারটুকু করেছি প্রানস্পন্দনের সাথে মতবাদের সংঘর্ষ না ঘটিয়ে!চখাহা।

Thursday, 27 September 2018

সনেট : Blue Is The Warmest Colour


ঢাকাই নগরে ওয়েস্টিন নামের এক অভিজাত কন্দর
সেথায় লিলাবতি রংগবতি নিলা ঝাড়বাতি নিলের সুন্দর
একবার ঠাওরে পাই নিল দরিয়ার নিল এক মাছকন্যা
স্বপ্নের শিওর বদলালে সে কন্যার পিঠে নিলপরির ডানা

Thursday, 19 July 2018

ক্ষুধিত পাষাণ দেশে, বিদেশে!

Or Last Year at Marienbad


কেন?জুলেখা ট্রিলজি  সমাপ্তির পাঠপ্রস্তুতি ও মঞ্চের প্রায়োগিক অনুশিলনে, ময়মনসিংহ গীতিকা যেরকম, সেরকম রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ, কঙ্কালের  পাশাপাশি কাফকার মেটামরফোসিস ও  এলা রেনে নির্দেশিত ফরাসি চলচ্চিত্র  L'Année dernière à Marienbad ( Last Year at Marienbad ) খোড়াখোড়ি  প্রয়োজন হয়।

Friday, 6 April 2018

সালমানকে সল্লু মিয়া বলা কি সাম্প্রদায়িকতা?

কিম্বা পরিবেশবাদি অমৃতা দেবি  কথকথা : ২০ বছর আগে শুটিং এর সময় রাজস্থানে বিপন্ন কালো হরিন শিকারের অপরাধে, বিশ্নোই সম্প্রদায়ের দায়েরকৃত মামলায়, যোধপুরের আদালতে সালমান খানের যে ৫ বছর কারাদন্ড হয়েছে, আর সালমান দন্ড খাটাকালিন জামিনের আপিল করতে যাচ্ছে তা সবার জানা।

মুম্বাইর ফিল্ম ইন্ডাস্ট্রি সালমান ঘিরে বিলিয়ান রুপি লগ্নির অনিশ্চয়তা নিয়েও যে চিন্তিত তাও খবরে এসেছে।মুম্বাইর শিল্পি মহলের নেতৃস্থানিয় জয়া বচ্চনসহ অনেকে এ দন্ডাদেশের বিরোধিতা করেছে, তাও বাসি।সালমানের বিরুদ্ধ্বে ২০ বছর আগে প্রকৃতিজিবি যে বিশ্নোই সম্প্রদায় কালো হরিন ও চিঙ্কারা শিকারের অভিযোগ এনেছিল, তারা কারা, কেন তারা জিব রক্ষাকে ধর্ম মনে করে, জিবহত্যাকারিকে ধর্মনাশি ভাবে, তার মর্মে যাবার চেষ্টা আমাদের পরিবেশবাদি আন্দোলনগুলোকে বেগবান করবে বৈ কি।

Wednesday, 4 January 2017

কয়লাফুলের মৌতাতে, ময়লাফুলের ইকেবানা!

 
কেভিন স্পেইসে, মিনা সুভারি।এমেরিকান বিউটি।
ফুলের মৌতাতে, ফুলের মাস্তিতে আরাধ্য যে কোন বিষয়কে আমি কল্পনা করি ফুলে ভরা বিছানায়, ফুলে ভরা স্নানের চৌবাচ্চায়, এমনকি বিষাদের রোগশয্যাতেও ছিটাতে থাকি বোদলেয়ারের বিপরিতে গুচ্ছ, গুচ্ছ রঙ্গিন, উল্লসিত, আনন্দরুপের ফুল।বোদলেয়ারের মডার্নিটিতে যে প্রতিকি-রোমান্টিসিজম তা গড়াতে, গড়াতে  ঝুমঝুমি বাজাতে থাকে 'এমেরিকান বিউটির' পোস্ট মডার্ন রোমান্টিসিজমে!

Tuesday, 10 September 2013

ডোরার কান্না, ক্ষেপি সংস্কৃতি ও কিম্ভুত রিপ্রেসেন্টেশানবাজেরা

আহমদ শরীফের সাথে মনোগত সংলাপ ২

প্রথম প্রকাশ ফেসবুকে নোট আকারে।২০/০৭/১১।

ডোরা মার
ক্ষেপি-সংস্কৃতিও লোক-সংস্কৃতি-সঞ্জাত পুরূষ প্রধান কৌমের প্রভাবেই বিবর্তিত!বৈষ্ণবের যেমন বৈষ্ণবি, লালন আখড়ার সাধুসঙ্গের এক প্রধান অনুষংগ 'ক্ষেপি'!লোক সংস্কৃতিকে কাল্ট পর্জায় থেকে জাতিয় পর্জায়ে নিয়ে আসা দক্ষিনপন্থি প্রতিক্রিয়াশিলতারই ফলবান লক্ষন!যে ফলটা এতে ফলে তা ইতিহাসের বিবর্তনে বিষবৃক্ষেরই ফসল!হিটলারের এভা ব্রাউন, মুসোলিনির ক্লারা পেতাচ্চি এক অর্থে ক্ষেপি!এদের প্রত্যাবর্তনের কোন উপায় এরা আর রাখেনা এবং কথিত সাধুদের গ্রাসে এদের সজ্ঞা পুরাপুরি লুপ্ত!পিকাসোর 'ডোরার কান্না' আক্ষরিকভাবেই এই ক্ষেপিদের আর্তনাদ!