Showing posts with label ভাস্কর্য. Show all posts
Showing posts with label ভাস্কর্য. Show all posts

Tuesday, 11 October 2016

শিব্যলেথ : মহাফাটলের উপকথা


লন্ডনের টেট মডার্ন শিল্পশালার ‘টারবাইন হল”-এর মেঝে জুড়ে এ-মাথা থেকে ও-মাথা অব্দি এক লম্বা আঁকাবাকা ফাটল।দরিস সালসেদোর (Doris Salcedo, born 1958) খোঁড়া এ-ফাটল শুধু যে কংক্রিটের মেঝেতে চিড় ধরিয়েছে তাই নয়, এ-ফাটল এক টানে টেট-এর ভিত্তিমূলে কাঁপন ধরিয়ে দিয়েছে।

Saturday, 22 February 2014

জার্নালঃ তুমুল ব্যুর্জোয়া বিপুল মাকড়শা


২০০৭ এর নভেম্বারে লন্ডনের টেট মডার্নে বিংশ শতাব্দির অন্যতমো ভাস্কর ফরাসি-মার্কিন লুইস বুর্জোয়ার জিবিতকালিন সর্বশেষ রেট্রস্পেক্টিভ সরেজমিনে দেখতে পাওয়াটা আমার জিবনের বড় ঘটনা। বুর্জোয়ার ৬ যুগ ধরে করা কাজ এখানে জড়ো করা হয়েছিল!রেট্রটা দেখার কয়েকদিনের ভেতর জার্নাল লিখে বাংলাদেশের অনলাইন সাময়িকি বিডিআর্টসএ  পাঠায়েছিলাম ঈ, ঊ, ণ, চাদবিন্দু ছাড়া। প্রচলিত বাংলা বানানে রুপান্তরের  ঝক্কিটুকু স্বিকার গেছিলো
  সে-সাময়িকির তখনকার সম্পাদক! আর্টসবিডিতে ২০০৭ সালে প্রকাশিত সংস্করনের সাথে বুর্জোয়ার উল্লেখযোগ্য কিছু ভিডিও যোগ করলাম, যা আগে প্রকাশিত লেখাতে ছিলনা!চখাহা।ফেব্রুয়ারি, ২০১৪। 

Tuesday, 18 November 2008

নভেরায় হংসনিল

দ্রস্টব্যঃ সংস্কৃত-শিব্যলেথ অর্থাৎ শ্রেনি বিভেদের ভাষা-হাতিয়ার ইকার, উকারের বৈষম্য আর চাদবিন্দু এ-কবিতাতে ব্যবহার করা হয় নি।বাংলা ভাষাভাষি মানুষের নাক, চোয়াল, জিভের গড়ন আর এসব উচ্চারনের জায়গাতে নেই।


হাওরে বাওরে
দেবংশিদের নাইওর নভেরার
হাতুড়ি বাটাল ছেনি
আমাকে
রিতিমত চমকেছে
প্রবালি কমলায়
ইটভাটার নিলাশায়
বানভাষি অডানায়
পকুরনিল
আকাশনিল
হংসিগুলো
অংশিদার এখন
পথহারা ঘরছাড়া
নভেরা-নিল-নিষাদের