Showing posts with label poems. Show all posts
Showing posts with label poems. Show all posts

Monday, 7 February 2011

প্রতিবাদ ও প্রার্থনাঃ ফতোয়াবাজদের হাতে নিহত হেনার স্মরনে


হেনা

ঘুম ভেঙ্গে যা যা করবার তা তা করতে করতে
দেখলাম আসলে আমার ঘুম এখনো ভাঙ্গে নাই

চারপাশে একটার পর একটা ছোট বড় বিভিন্ন আকৃতির আয়না
অনেক অনেক হেনাঃ অনেক অনেক অবচেতনাঃ

১৪ বছরের বালিকা- আমার কন্যা
আলোকিত আতালে উঠবার সময় বার বার থমকাচ্ছে

কারন ফতোয়াবাজ়-পিশাচেরা ওকে টেনে ধরে রাখতে চাইছে পাতালে

পারবেনা

আয়নাগুলা ভাংতে ভাংতে আদলভাঙ্গা টুকরা টাকরাগুলাতে
যে চোখগুলাকে দেখলাম তাদের আর কখনো পুরাপুরি ঘুম আসবে না

চখাহা
৮/০২/১১
ঢাকা

Wednesday, 19 May 2010

নৈকট্যধাম সিরিজ



ব্রক্ষপুত্র

ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় চিরে বয়ে যাওয়া
ব্রক্ষপুত্র নদ কতকাল যে পোকি’র জন্য অপেক্ষমান ছিল
কে জানে।নৌকার মাঝি বলেছিলঃ
এই নদ নারি পেলে খুশি
সঠিক নারির অভাবে বানজলে আমাদের ভাষায়।

আপনার কথার নিহিত অর্থ কি?
আপনি কি কুমারি বলির দিকে ইঙ্গিত করছেন?
পোকি মাঝিকে এ-প্রশ্ন সুধাতে, মাঝি বলেঃ
না না ছি ছি এটা কি বলেন।আমি বলছিলাম,
এই যে সোহাগ, মহব্বত আপনেরা একে অপরকে দিচ্ছেন
তাতে এই নদ খুশি মহাখুশি

Tuesday, 18 November 2008

নভেরায় হংসনিল

দ্রস্টব্যঃ সংস্কৃত-শিব্যলেথ অর্থাৎ শ্রেনি বিভেদের ভাষা-হাতিয়ার ইকার, উকারের বৈষম্য আর চাদবিন্দু এ-কবিতাতে ব্যবহার করা হয় নি।বাংলা ভাষাভাষি মানুষের নাক, চোয়াল, জিভের গড়ন আর এসব উচ্চারনের জায়গাতে নেই।


হাওরে বাওরে
দেবংশিদের নাইওর নভেরার
হাতুড়ি বাটাল ছেনি
আমাকে
রিতিমত চমকেছে
প্রবালি কমলায়
ইটভাটার নিলাশায়
বানভাষি অডানায়
পকুরনিল
আকাশনিল
হংসিগুলো
অংশিদার এখন
পথহারা ঘরছাড়া
নভেরা-নিল-নিষাদের

Thursday, 25 September 2008

নাযদিকিয়াঃ

'ডৌলঃ জুলেখার জেরা পর্ব', ২০১৫ সংগ্রহে কবিতাটি গ্রন্থবদ্ধ।



নাযদিকিয়াঃ রুমি ও শামস স্মরনেঃ

সুগন্ধে আমি নাচি
সুগন্ধে আমি বাচি

নাচিয়ের দেহ থেকে ওঠে ভাপ
আকাশনিল পরিতাপ গোত্তা খেয়ে নামে কোনিয়ার কমলায়

কমলার খোসা ছড়াতে ছড়াতে
আড় পেতে শুনি রুমি ও শামসের কথোপকথনঃ