Showing posts with label ofelia. Show all posts
Showing posts with label ofelia. Show all posts

Monday, 7 February 2011

প্রতিবাদ ও প্রার্থনাঃ ফতোয়াবাজদের হাতে নিহত হেনার স্মরনে


হেনা

ঘুম ভেঙ্গে যা যা করবার তা তা করতে করতে
দেখলাম আসলে আমার ঘুম এখনো ভাঙ্গে নাই

চারপাশে একটার পর একটা ছোট বড় বিভিন্ন আকৃতির আয়না
অনেক অনেক হেনাঃ অনেক অনেক অবচেতনাঃ

১৪ বছরের বালিকা- আমার কন্যা
আলোকিত আতালে উঠবার সময় বার বার থমকাচ্ছে

কারন ফতোয়াবাজ়-পিশাচেরা ওকে টেনে ধরে রাখতে চাইছে পাতালে

পারবেনা

আয়নাগুলা ভাংতে ভাংতে আদলভাঙ্গা টুকরা টাকরাগুলাতে
যে চোখগুলাকে দেখলাম তাদের আর কখনো পুরাপুরি ঘুম আসবে না

চখাহা
৮/০২/১১
ঢাকা

Friday, 30 April 2010

ওফেলিয়া


ইউক্যালিপ্টাস ফুলেরা ইউক্যালিপ্টাস গাছতলে

উইঢিবিগুলাকে ফিশফিশাতে শুনে
অপেক্ষা করতে থাকলো
কয়েকশ বছরের গুর্দাফরাসে রসালো
ভাইকিং দরবারের মুর্দাফরাসি বাস্তবতায়