Showing posts with label আশির দশক. Show all posts
Showing posts with label আশির দশক. Show all posts

Tuesday, 20 February 2024

লাল ঘোড়ার চক্কর, চক্কর!

আসলে কিন্তু তেমন বেশি বই প্রকাশিত হচ্ছে না!

বিউটি বোর্ডিং। ২০১০।

অনেকে বলে, আরে সবাই দেখি লেখক, সবাই দেখি বই বের করছে! আদতে আমার তা মনে হয় নি।

আপনার বাসার চারপাশে তাকিয়ে দেখুন। অনেক কিছুর ভেতর বইয়ের তাক নেই। কারো বাসায় থাকলেও নতুন বই সেখানে কম বা নেই। যে কয়েকটা নতুন বই, তা  কোনো বন্ধুর মোড়ক উন্মোচনে পাওয়া বা কাজের জায়গা থেকে পাওয়া। কাজের জায়গাগুলোতে বই উপহার আর চোখে পড়ে না, ক্রেস্ট দেয়া হয়। আর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছেলেমেয়ের পাঠ্য বই। আপনার বইপত্র পড়বার অভ্যাস নেই, বা চলে গেছে, ছেলেমেয়েও সে অভ্যাস পায় নি। স্কুল, কোচিং সেন্টার, বাসা সেই টেকস্ট, টেকস্ট, টেকস্ট, আর টেকস্ট বইয়ের বাইরে টেক্সটিং।

Saturday, 28 October 2017

'প্রেসের কবিতা'র ঢাকা




ঐ যে ভাই কাঙ্গাল হরিনাথের ছাপাখানাঃ
চাষাভুষার চালচিত্র ছাপানোর পাশাপাশি বেশ কিছু গান বেধে
পরিত্রান চেয়েছিলো লালনের আস্তানায়
সে-ছাপাখানার পত্রিকাতে জ্যোতিরিন্দ্রনাথের কড়া সমালোচনার প্রতিক্রিয়াতে
রামকিঙ্কর'কে এম্পাওয়ার করতে
রবীন্দ্রনাথ শিলাইদহ ছেড়ে শান্তিনিকেতনে চলে গেলো
আর কিঙ্করের তাড়নায় বাংলাদেশের নভেরা হারালো প্যারিসের কুয়াশায়

Thursday, 2 March 2017

পাবলিকের পুলিশ ও প্রাইভেটের পেটোয়া


(দৃষ্টান্ত হিশেবে প্রাইভেট ইউনির গুনধর ছাত্রেরা আইন নিজেদের নরম হাতে তুলে নিতে পারে এবং বসুন্ধরা গ্রুপের  নধর মালিক ও তাদের নিরপত্তা সংক্রান্ত পদস্থ কিছু কর্মকর্তাকে ঢাকার লাইটপোস্টে যে তারের নাগরদোলা, তাতে লটকায় রাখতে পারে।লটকায় রাখতে বলেছি, ফাশি দিতে বলি নাই।)

Sunday, 18 December 2016

মৌল জন্তুর ভাষা


মৌল জন্তুর ভাষা  প্রথম প্রকাশ, প্রয়াত কবি আবিদ আজাদের 'শীল্পতরু' প্রকাশনী থেকে আমার মৌল রুমাল  গ্রন্থিকায়, ১৯৯১। গ্রন্থিকাটির পরিকল্পনা করেছিল কবিবন্ধু প্রয়াত আহমেদ মুজিব,  আকা কচি।ও তখন শীল্পতরুতে ম্যানেজার পদে বহাল।পোট্রেট ফটো তুলেছিল প্রয়াত বন্ধু আব্দুল্লাহ কাফি।তখন ব্যবহার করতাম শুধু খায়রুল হাবিব।

Tuesday, 8 January 2013

জানুয়ারির এলিজিঃ

আজিম্পুর কবরস্থানে আহমেদ মুজিবের কবর চিহ্ন

২০১৩'র দোসরা জানুয়ারি কচির জন্মদিনে
কন্যা মমো এবং স্ত্রি রঞ্জনা কথা বলে কবির সাথে
কচি ছিল রোমে স্ত্রি কন্যা ঢাকায়

Tuesday, 23 March 2010

আবিদ আজাদ, বয়রার ডেন এবং মৌল রুমাল :

উনিশ বছরের কবিতাগুলো


আমার সতেরো থেকে উনিশ বছরে লেখা কবিতাগুলো'র দিকে তাকালেই মনের গহিনতমো কোন থেকে প্রয়াত কবি আবিদ আজাদের প্রতি এক তিব্র ধুশ শালার গালাগাল উঠে আসে। কবিতাগুলো আমার বড় ধরনের সম্পন্ন ফেরার জায়গা হওয়াতে ধুশ শালাটাও প্রতিধ্বনিত হতে থাকে চাপা গোমরানো হতাশ হাহাকারে!

Monday, 22 March 2010

আশির স্নাইপারেরা ৩ঃ আহমেদ মুজিবের 'প্রেসের কবিতা'

প্রাগুক্তঃ

আমার বাবা আজিম্পুরের একই বাড়িতে আমৃত্যু থাকলেও, ঢাকাতে আমাকে স্কুল বদলের এক নাগরদোলাতে ফেলে দিয়েছিলেন।জমজ বোন কঙ্কনের সাথে আমার লেখাপড়ার হাতেখড়ি আজিম্পুর লেডিস ক্লাবে, তারপর কয়েক বছর অগ্রনি বালিকা বিদ্যালয়ে, তারপর লিটেল এঞ্জেলস, তারপর আদমজি ক্যান্টনমেন্ট, শেষতক আজিম্পুরের ওয়েস্ট এন্ড হাই স্কুলে।প্রথমে ভদ্রমহিলা, তারপর বালিকা, তারপর দেবদুত, তারপর সামরিক শৃংখলা,তারপর পশ্চিমি বিতানেঃ ওয়েস্ট এন্ড স্কুল ছিল নৈরাজ্যবাদের রাজধানি; স্কুল'টাকে অলঙ্কৃত করেছে  মাহমুদুল হক, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ এবং আলোচ্য আহমেদ মুজিব ওরফে কচি, আমার কয়েক বছর আগে!

Sunday, 10 January 2010

আজিম্পুরের স্বর্নদুয়ারেঃ আশির স্নাইপারেরা ২

বাড়িটা এখনো টিকে আছে।২০১০।

আমার জন্ম থেকে বড় হওয়া ষাটের, সত্তরের ঢাকার আজিম্পুরে এক ভাড়াবাড়িতে।১০৭/এ পিলখানা রোড!কবরস্থানের ঠিক উলটো পাশে; রক্তজবা আর রডোডেন্ড্রনের ঝাড় ঘেরা সাদা চুনকামের সেই বাংলো বাড়ির সামনের গোল বারান্দা ঘেরা রডোডেন্ড্রনের ঝাড় না থাকলেও আব্বার হাতে লাগানো অনেক গাছ এখনো ওখানে আছে!

পিলখানা থেকে শহিদ মিনার অব্দি যা যা ঘটন, অঘটন তার তরতাজা খবর বাসায় পৌছে যেত মুক্তি্যুধ্বের আগে ঢা,বি'তে পড়ুয়া চাচাত ভাইদের সুত্রে; মুক্তিযুধ্বের পর বোনদের সুত্রে।আর আশির দশকে নিজেই হয়ে উঠি চলমান বার্তাগুলোর ধারক, বাহক, দর্শক এবং একজন কিম্ভুত সুত্রধর।

Tuesday, 5 January 2010

ইলিয়াসের পাইপ ও কড়া পাওয়ারের চশমা


দেশ ছাড়বার আগে, আশি’র দশকের শেষ ৫ বছর ঢা, বি-তে আমার ব্যক্তিগত নৈরাজ্যিক এবং বাংলাদেশের গড়পড়তা গুমোট অরাজগতার ভেতর আখতারুজ্জামান ইলিয়াসের সাথে এক মহাশ্চর্জ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল।