Showing posts with label স্যাটায়ার. Show all posts
Showing posts with label স্যাটায়ার. Show all posts

Monday, 28 April 2025

।।শান্তিপূর্ণ বেচাকেনার অঞ্চল।।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে,  এরিস্টফেনিসের  'আচারনিয়ানগণ' অবলম্বনে  একটি সঙ্খিপ্ত রাজনৈতিক স্যাটায়ার।

পাত্রপাত্রীরা:

  • দিকায়োপলিস: গ্রামের সাধারণ কৃষক; শহুরে রাজনীতিতে অতিষ্ঠ।

  • নাট্যকার: এক ধরণের বর্ণনাকারী চরিত্র, মাঝে মাঝে দর্শকদের সাথে কথা বলে।

  • সরকারি প্রতিনিধি (কর্মকর্তা, এমপি প্রার্থী)

  • চাল-ডাল ব্যবসায়ী

  • গ্রামের মানুষজন (গায়ক, বেকার যুবক, মা, বৃদ্ধ)

Saturday, 23 July 2016

এরদোগানের ছোট-নুনু-সমাচার!


তুর্কি হুজ্জতির ধুন্দুমারে অনেকে হয়ত ভুলে গেছে, কিছুদিন আগে মার্চের শেষদিকে জার্মানির প্রখ্যাত কৌতুকাভিনেতা ইয়ান বোহমারমান  তুর্কি রাস্ট্রপতি এরদোগানকে নিয়ে প্রচন্ড বিদ্রুপাত্মক ভাষাতে এক স্যাটায়ার গান হিশেবে প্রচার করেছিল জার্মান টেলিভিশানে, যার মুল প্রতিপাদ্য হচ্ছে,'নুনুর সাইজ ছোট হওয়াতে এরদোগান এতসব জঘন্য দমন, পিড়ন, ধড়পাকড় চালাচ্ছে।' সবাই ভুলে গেলেও এরদোগান ও তার অ্তি-উতসাহি সহচরেরা ভুলে নাই; তারা জার্মান সরকারের কাছে বোহমারমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। স্যাটায়ারটার ইংরেজি, বাংলা তর্জমা দেখা যাক; আরো দেখা যাক এ-ব্যাপারে জার্মান সরকারের প্রতিক্রিয়া!'বাক-স্বাধিনতা' ও 'শিল্পের স্বাধিনতার' আপেক্ষিকতার পটভুমিতেও এই স্যাটায়ার আলোচনা জরুরি!