Showing posts with label আনোয়ারা বেগম. Show all posts
Showing posts with label আনোয়ারা বেগম. Show all posts

Friday, 30 May 2025

'গাদ্দার' অনুবাদকের সাথে গাদ্দারি কে বেশি করছে?

বিশ্ব সাহিত্য কেন্দ্র, প্রথমা না কি রকমারি?

বাংলাদেশের অভ্যুদয়ের পর অনুদিত বইগুলোর ভেতর অন্যতম জনপ্রিয় বলতে হবে আনোয়ারা বেগম অনুদিত কৃষণ চন্দরের 'গাদ্দার'। এখন আনোয়ারা বেগম পরিচিতি নিয়ে একটা ঝামেলা আছে, সে সুযোগে তার অনুবাদ এন্তার পাইরেসি হচ্ছে। পাইরেটেড কপি অন্য অনুবাদকের নাম বসিয়ে বিক্রি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই বিক্রি কেন্দ্রে, প্রথমা, রকমারি সহ আরো দোকানে অনলাইনে, অফলাইনে। আইন বলে চুরি করা অপরাধ, চোরাই পণ্য বিক্রিও অপরাধ।