Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Friday, 26 September 2025

সাথীর জন্মদিন, সাথীর শহর, সাথীর স্বাধীনতা......

সাথী, ভালো নাম শাহনাজ পারভীন : 

পাঁচ ফোড়নে উত্তরাধুনিক অমিত্রাক্ষরে!

Doctor Shahnaz Pervin. Nickname, Shathi.

আমি যে সময়, যে আবহে জন্মেছিলাম, সেখানে তেমন কারো জন্মদিন পালন করা হতো না। যে দাদাকে এমন কি আমার দেড় যুগ বয়সে বড় বোনও দেখে নাই, তার জন্মদিন বিপুল ভাবে গ্রামে পালিত হতো সুফি পীর হিসেবে। সরকারি চাকুরি এবং পাসপোর্টের সুবাদে আমার বাবার জন্মদিন থাকলেও পালিত হতো না। আমার মায়ের জন্মদিন আমরা জানি না। আমার যমজ কঙ্কণ এবং আমার জন্মদিন মনে রাখতো একই দিনে জন্ম নেয়া আমাদের মেজো বোন ইভা।

Saturday, 16 August 2025

।।ব্রেখট-এর রচনায় রোজা লুক্সেমবুর্গ।।

বের্টোল্ট ব্রেখটের ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

রোজা লুক্সেমবুর্গ  ৫মার্চ, ১৮৭ - ১৫ জানুয়ারি, ১৯১৯ 

রোজা লুক্সেমবুর্গ এবং কার্ল লিব্‌নেখট হত্যার নব্বইতম বার্ষিকীতে, ২০০৯ সালে ফওপে শর্মা মূল জার্মান থেকে নিচের লেখাগুলো ইংরেজিতে অনুবাদ করেন। আমি ফওপে শর্মার ইংরেজি থেকে বাঙলা অনুবাদ করেছি। চখাহা।

Tuesday, 24 June 2025

বাগান বিষয়ে দুটি বিদেশি কবিতা

।।রাইনার মারিয়া রিলকে।।লুইস গ্লুক।।

Dr Shahnaz Pervin at Mirpur Botanical Gardens, Dhaka.
Photo by Choyon Khairul Habib.

জলপাই বাগান

রাইনার মারিয়া রিলকে

 

ধুলামাখা পাতা ঘেঁসে ডালপালা বেয়ে সে গাছে চড়লো,

 সবকিছু ধূসরতায় একাকার ঐ জলপাই বাগানে।

 সে মাথা রাখলো নিজের হাতের ওপর—

 ধুলামাখা কপাল, গরম ক্লান্ত ধুলামাখা হাতের ভিতরে।

Tuesday, 15 April 2025

।।কোকো শ্যানেল, দালির পরাবাস্তবতায়।।

১৪৩২ এ প্রথম সনেট : 

আমার চিত্রকলা এবং ফ্যাশন বিষয়ক ধারাভাষ্যের অংশ।

The Friendship of Salvador Dalí and Coco Chanel. By Salvador Dalí, Apparition of the face and fruit dish on a beach, 1938, Wadsworth Atheneum Museum of Art, Hartford, Connecticut, USA. Fundació Gala-Salvador Dalí.

কোকো শ্যানেল, দালির পরাবাস্তবতায় : 

প্রেম মানে অতিপ্রেম বাড়াবাড়ি

চ্যানেল পারের কোকো শ্যানেলের সাথে

বঙ্গোপসাগরের নারকেল তেলের কাড়াকাড়ি

দেহ বাঁধো রোদে সেঁকা পঙ্খীরাজ চামড়ার রথে

Saturday, 5 April 2025

।।চারটি প্রেমের সনেট।।

শহীদ কাদরী, পিয়ারী বেগম, আবুল হাসান, সুরাইয়া খানমকে


১ শহীদ কাদরী :


কি করে য্যানো

শহীদ কাদরী বুঝতে পেরেছিলো,

আবুল হাসান এবং তার প্রেমিকা সুরাইয়াও,

পালিয়ে বেঁচেছিলো। কোথায় পালিয়েছিলো?

বিলীনা।।প্রেমের কবিতা।।


প্রিয় বিলীনা,
তোমাকে কখনো নাম ধরে ডাকি না,
অথচ ডাকার মত কেবল তুমিই একমাত্র নাম,
শব্দ না করেও নীরবতাকে হাজার শব্দে দোলাও।

Saturday, 16 November 2024

মিরপুর বোটানিক্যালে সন্ধ্যা

।।দুটি সনেট।।

মিরপুর বোটানিক্যাল। বাঁশ বাগান।

(১)


গাছেদের ঠিকানা কেবল গাছেরা এখন।

মেঘ মেশে অর্কিডে, জানা, অজানা শত শত 

পাখপাখালি হারায় গাছগাছালির সিলুয়েটে

Friday, 28 June 2024

মধুসূদন স্মরণে তিনটি সনেট!

জলশঙ্খ সনেট সিরিজ :

২৯শে জুন, মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী সামনে রেখে এই সনেট সিরিজের শুরু। ২০২৪ সাল মাইকেল মধুসূদন দত্তের জন্মের দুশো বছর পূর্তি। পুরো বছর জুড়ে মাইকেলের বিভিন্ন চরণ ধরে এই সনেট সিরিজ লিখে যাবো।চখাহা।

সাগরদাঁড়িতে মধুসূদনের ভাস্কর্যের পাশে চয়ন খায়রুল হাবিব। ২০১৬। 

জলশঙ্খ ঠিকঠাক কেটে ফু দিলে,
ঢাকা বাজে কক্সবাজার সৈকতের আদলে।

Sunday, 19 May 2024

গরম কালের উপকাব্য ১ :

কবিতার গোলাপ এবং সিংহাসন বধ!



টি,এস,সি পরিত্যক্ত সুইমিং পুলের ধারে,

মাদুর পাতা মঞ্চে হালকা নীল প্লাস্টিকের চেয়ারে বসে, 

চারজন কবি ভাবছে কবিতার সাথে কবিদের দূরত্বের কথা।

Monday, 7 November 2022

নাগালিঙ্গম অনুভূতিমালা

এখানে জংগল ছিলো, অনেক জীবজন্তু ছিলো। 
বড়রা ছোটদের খেতো।ছোটোরা বড়দের ভয় পেতো। 
ভয়-তরাশে জংগল কেটে আবাদ হলো।
জঙ্গিলিদের মুখোশ নাচ কৃষি-খামার-ল্যান্ডস্কেপে হারালো।

Thursday, 19 May 2022

বিদায় ভ্যানগেলেস

স্টুডিওতে ভ্যানগেলেস সত্তর দশকে

ভ্যানগেলেস প্রথমে শুনি ঢাকায় ১৯৮১ সালে, 

'চ্যারিয়টস অফ ফায়ার' ছবিতে ফুলার রোড ব্রিটিশ কাউন্সিলে।

ছবিটা মুক্তি পাবার সাথে সাথে দেখতে পেরেছিলাম, 

বুঝে না বুঝে কালচারাল সেন্টারগুলোতে বিদেশি ছবি দেখতাম।

Monday, 11 April 2022

ক্যালিপ্সো : হেই হে উঠে দাঁড়াও

পিঙ্ক ফ্লয়েডের গান ও ভ্যান গগের সূর্যমুখী ফুল!


ওহ, আরে আরে, জল জংলার ঘাস ছাওয়া তেপান্তরে

লাল টকটকে একটা কালিনা-বেরি নুয়ে নুয়ে হাসছে।

ভাইবার্নামকে ইউক্রেইনিরা ডাকে কালিনা, রুশিরা ডাকে কালিঙ্কা। 

বাংলায় নাম দিলাম লালসাদা-কল্যাণী-কল্যাণ ফুল!

Sunday, 13 February 2022

আমার বাগান : সনেট সিরিজ


 

ব্যালকনির কোনে জিভার্নি বাগানে
ক্লদ মোনের অনুকরণে সুগন্ধ সুশব্দ সুদৃশ্য ফোটাই
গাদা ফুলের হলুদ কমলা
জেরানিয়ামের লাল গোলাপি
হাওয়াই ঘণ্টির বোলে রংগুলো দোলে জলতরঙ্গ

Monday, 18 October 2021

বিড়িখোর সেই রাজকন্যাকে

জাহানারা বেগম জ্যোতি

এনফোর্সড ডিসেপিয়ারেন্স

অফ যশোর রোডের গাছগুলা

এবং অন্যান্য উপকথা**

উৎসর্গ পত্র

বিড়িখোর সেই রাজকন্যাকে, আম্মা'কে


সকলের গড় আয়ুর চেয়ে এগারো বছর আগে চলে গেলে

চণ্ড সেই ক্যান্সার যন্ত্রণা তোমার চোয়ালে

প্যারালাইজড হয়ে পড়ি ভাবতে গেলে

মন খারাপ হই প্যারালাইজড হই না আসলে

যন্ত্রণা অনেক কম পেতে নিয়মিত গাজা সেবন করলে

সি, এন, এন রিপোর্টে সর্বাধুনিক মেডিকেল সাইন্স তাই বলে

Saturday, 11 September 2021

কুমির বিষয়ক চোদ্দপদি তিলাওয়াত

ভাস্কর নভেরার জন্ম ওর বাবা সুন্দরবনে কুমির শিকারের সময়


ঢাকার মিরপুরে কুম্ভীর শাহের মাজারের সংলগ্ন পুকুরে 

এক বিশাল কুমিরকে সবাই আধ্যাত্মিক মনে করে হাস মুর্গি খাওয়াতো

জিয়ারতকারী এক ম্যাজিস্ট্রেটের বাচ্চা মেয়ে পুকুরের কিনারে দাড়ায়ে

অলৌকিক কুমির লৌকিক শিকারের খেলায় পড়ল ঝাঁপায়

ম্যাজিস্ট্রেটের মেয়েকে নিয়ে চলে গেলো পুকুর তলায়

ম্যাজিস্ট্রেটের হুকুমে জেলেরা জাল পেতে ধরলো কুমির

পিরালির রেওয়ামিল চুকাতে পাঠানো হলো চিড়িয়াখানায় 

Wednesday, 25 November 2020

মারাডোনা : আঘনের রুপকথায়


প্রতিদিন দুলে বেড়াই সে ফুটবল দুনিয়াতে
যে ফুটবল মারাডোনাকে  দোলায়
গোলবারে গোল গোল গোল সোরগোল ভেদ করে
একটা মানুষের ইতিহাস আমাদের সবার ইতিহাসের মাঠে
বাংলার ধানক্ষেত ধেয়ে এলো বুয়েনস আইরেসের বস্তিতে

Sunday, 13 September 2020

জেব্রালাইট


 


আকাবাকা রেখাতে যতটুকু ধাধার প্রকাশ 
তার পুরোটা আমাদের অস্থিরতার বিকাশ
জেব্রাগন জেব্রিগন ঘাসপাতা খায়
সিংহিগন সিংহগন জেব্রালাইট চিবায়

Wednesday, 9 September 2020

ডিমের তরকারি রান্নার সময় আমি গুপীগাইন বাঘাবাইন



ডিমের তরকারি রান্নার সময় আমি গুপীগাইন বাঘাবাইন
কি যে তুরিয়া আনন্দে থাকি আর সব মিছামিছি ফাকি
গদ্যছন্দ তখন মধ্যমিল অন্তমিলের ছেলেমানুষি
দুই বগলে দুই হাত রেখে আমি এত খুশি 
এন্থ্রো্পোমরফিয়া তখন তিব্রতুমুল জোয়ার ভাটার সহজিয়া

Thursday, 2 July 2020

ঢাকাই মাল্লার


নেমে আসলে থেকেই যাবে
বৃষ্টি ভাবুন বৃষ্টি লিখুন পরান জুড়ানিয়া চরম বৃষ্টির ব্লেড
`মেহা ঝরো ঝরো বারাসাত রে`
`রেইন ড্রপস কিপ ফলিং অন মাই হেড`