Showing posts with label জীবনানন্দ. Show all posts
Showing posts with label জীবনানন্দ. Show all posts

Friday, 8 November 2024

'নন্দিত নরকে' উপন্যাস নিয়ে কেনো ভাবছি?

 

তরুণ হুমায়ুন আহমেদ

লোকজনের ছবি, কবিতা, আঁকাআঁকি দেখি। সেসবে একটা নির্বিকার ভাব, য্যানো কোথাও কিছু ঘটে নাই। এই নির্বিকার অবস্থা থেকে, যাদের আমরা বিকারগ্রস্ত বলি তাদের প্রতি, তাদের জন্য নাম কা ওয়াস্তে বানানো  প্রতিষ্ঠানগুলোর প্রতি অযত্নটা বুঝি।

Sunday, 2 July 2023

ফ্রান্সের চিঠি ১ : নিসের অপরূপ নীল নগ্নতায়!

অরি মাতিস, নীল নগ্নতা।Henri Mattise, Blue Nudes।

প্রায় ৫ মাসের ওপর বাংলাদেশে কাটিয়ে এবার ফ্রান্সে ফেরার সময় প্যারিসের চার্লস দ্যাগল বিমান বন্দরে না নেমে, কুয়েত এয়ারওয়েজের প্লেনটি প্রথমে অবতরণ করলো দক্ষিণের সাগর ঘেঁষা নিস আন্তর্জাতিক বিমান বন্দরে। সাগরের গা ঘেঁসে বিমান বন্দরটি য্যানো আরেকটি বিশাল পাল তোলা জাহাজ। 

Sunday, 5 March 2023

গফরগাঁও ডেটলাইন : নকশী কাঁথার মাঠে, স্লোপ আর্টে

স্লোপ আর্ট ম্যুরাল, শিল্পী রুহুল আমিন কাজল।ধামাইল, গফরগাঁও, এশিয়ান হাইওয়ে।
ফটো, লেখক।

গৌরচন্দ্রিকা  

''কালো মেঘা নামো নামো, ফুল তোলা মেঘ নামো,
ধূলট মেঘা, তুলট মেঘা, তোমরা সবে ঘামো!''*
'মৈমনসিংহ গীতিকার' সংগ্রাহক ড. দীনেশ চন্দ্র সেনের কথায় ময়মনসিংহ অঞ্চলের লোকজ সঙ্গীত সংগ্রহ করতে জসীমউদ্দীন গফরগাঁওয়ে এসেছিলেন৷ সেখানে কবি তার সাহিত্যচর্চার অন্যতম সঙ্গী খ্যাতনামা সাহিত্যিক মৌলভী শেখ আবদুল জব্বারের বনগাঁও গ্রামের বাড়িতে ওঠেন৷ এখানে অবস্থানকালে বনগাঁও গ্রামে জমির ধান কাটা নিয়ে একদিন বড় ধরনের এক দাঙ্গা (স্থানীয় ভাষায় কাইজ্জা) হয়৷ সেই দাঙ্গায় গফরগাঁওয়ের লাঠিয়াল দলের নেতৃত্ব দেন শিলাসী গ্রামের হালকা-পাতলা ছোটখাটো গড়নের, কালো রঙের যুবক রূপা৷ পল্লীকবি সে-দাঙ্গায় দেখতে পান গ্রামাঞ্চলে জমি দখলের নারকীয়, জীবন্ত মঞ্চে নেতৃত্বদানকারী রূপার তেজোদীপ্ত, ভয়ঙ্কর বীরত্ব৷ ওই দাঙ্গাই 'নকশী কাঁথার' মাঠ মহাকাব্যের মূল উপজীব্য হয়ে ওঠে৷

Sunday, 2 September 2018

জীবনানন্দকে ধরো কালো জাম বিনয়কে ধরো কালো ভ্রমর

কালো জাম ও কালো ভ্রমরের দ্বিধাদির্ন ফিনান্স!


মেঘ কখনো ধিরে ধিরে কখনো তাড়াতাড়ি সরে 
কিন্তু সরে এবং আকাশের বিস্তির্ন স্বরুপে ফেরে

সরে যাওয়া ঝরে যাওয়া এক নয় আবার রুপান্তরে স্বমিল
কালো জামের সামনে  কালো ভ্রমরের দ্বিধাদির্ন মনোটোন
জীবনানন্দের সংশয়ের মুখে বিনয়ের কবিতার মতোন
জীবনানন্দকে ধরো কালো জাম বিনয়কে ধরো কালো ভ্রমর

Wednesday, 14 March 2012

এ,টি, এম-এর ছেলে ঘাতক কুশল, হাসান আজিজুলের ভাগ্নে আত্মঘাতি কুশল

বাংলাদেশের পুরান ঢাকায় কমেডিয়ান এ,টি, এম শামসুজ্জামানের ছোট ছেলে কুশল এই সপ্তাহে বড় ভাই কবিরকে ছুরি চালায়ে মেরে ফেলেছে!সুত্রাপুর থানাতে বৃদ্ধ এ,টি কুশলের নামে মামলা করেছে!পুলিশ কুষলকে অকুস্থলেই গ্রেপ্তার করেছে!ঢাকার আজিম্পুরে আমার এক বন্ধুর নাম ছিলো কুশল!কুশলের মা ছিলো ইডেনের অধ্যাপক।নামজাদা গল্পকার হাসান আজিজুল হক কুশলের আপন মামা!কুশলদের কলোনি বাড়িতে ওনাকে কত দেখেছি!পিউরিটান এবং মার্ক্সিস্ট হাসান আজিজুল হক!কুশলের ক্লিনিকাল ডিপ্রেশান ছিল!বড় ভাই কুমার ডাক্টারি পড়তো!