Showing posts with label ফ্রান্সের চিঠি. Show all posts
Showing posts with label ফ্রান্সের চিঠি. Show all posts

Thursday, 6 July 2023

ফ্রান্সের চিঠি ২ : সাম্প্রতিক রায়ট এবং দ্য গলের আদি-পাপ!

নন্তেয়ারে নাহেল মার্জুকের মৃত্যু কেন্দ্রীক দাঙ্গায় ধ্বংশপ্রাপ্ত যানবাহন 

প্রাককথন : ভলটেয়ার বনাম ওরিয়েন্টালিজম :

টানা কয়েক মাস বাংলাদেশে কাটিয়ে  এ-বছরের ২৪শে জুন দক্ষিণের নিস বিমানবন্দর ছুঁয়ে, প্যারিসের শার্ল দ্য গল ধরে পশ্চিম উপকুলে  চ্যানেল পারে ভ্যান শহরের ডেরাতে এসে পৌছাই ২৫শে জুন। নিস, প্যারিস, আমার ছোট্ট সাগর তীরের শহর, সবখানে গরম কালের অবকাশ-কালীন আমেজ। সে আমেজের রেশ ধরে ফ্রান্সের চিঠি ১ এর শিরোনাম দেই, 'নিসের অপরূপ নীল নগ্নতায়'। কয়েক দিন পর ২৭শে জুন পুলিশের গুলিতে নিহত নাহেল মার্জুকের নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী যে ধংশাত্বক দাঙ্গা ছড়িয়ে পড়ে ফ্রান্সের বিভিন্ন শহরে তার জন্য কেউ প্রস্তুত না থাকলেও, পর্যবেক্ষকেরা খুব একটা আশ্চর্য হয় নি।