Showing posts with label রবীন্দ্রনাথ. Show all posts
Showing posts with label রবীন্দ্রনাথ. Show all posts

Thursday, 21 August 2025

দ্বারকানাথ ঠাকুর : মৌলবাদী মিথ পেরিয়ে

Queen Victoria and Dwarkanath Thakur. Covent Garden, London.

আমার 'বিবিধ রবীন্দ্রনাথ' গ্রন্থে দ্বারকানাথের জন্য বিশেষ জায়গা রাখবো। এটি তেমন বড় গ্রন্থ হবে না। অনেকগুলো চটির একটি সেটের অংশ। রবীন্দ্র-পাঠ নিয়ে ভাবনা সেখানে প্রধান।

Wednesday, 23 July 2025

রতন থিয়াম : আচার-সর্বস্ব থিয়েটারের অনন্যতায়।

তুলনা : মধুসূদন, রবীন্দ্রনাথ, বিজয় তেন্ডুলকর, গিরীশ কার্ণাড, সার্ত্রে, কামু, সোয়িঙ্কা

Ratan Thiyam

উপমহাদেশীয় মঞ্চ নাট্য চর্চার অনন্য ব্যাক্তিত্ব মণিপুরি নাট্যকার রতন থিয়াম দেহত্যাগ করলেন ৭৭ বছর বয়সে গতকাল ২৩শে জুলাই, ২০২৫। চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যান ইমফলের চিকিৎসা বিজ্ঞান ইন্সটিটিউটে।

রতন থিয়াম, যিনি থিয়াম নিমাই নামেও পরিচিত, ভারতের মণিপুর রাজ্যের এক অসাধারণ নাট্যকার, নির্দেশক এবং সংস্কৃতিক চিন্তক। তার নাট্যকলা ভারতীয় ঐতিহ্য, আধ্যাত্মিকতা, দর্শন, এবং সমকালীন রাজনৈতিক চেতনার এক গভীর সংমিশ্রণ। পঞ্চাশের দশকের শেষভাগে জন্ম নেওয়া এই শিল্পী মৃত্যুর আগে, ভারতের অন্যতম প্রভাবশালী নাট্যপরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে গিয়েছেন—তার কর্মে যেমন মণিপুরের মৈতেই সংস্কৃতির গূঢ় ছায়া, তেমনি আন্তর্জাতিক দর্শন ও নাট্যতত্ত্বের সুস্পষ্ট চিহ্ন।

Wednesday, 19 February 2020

বাবরনামা, ডেইলি স্টার, টিউলিপকুন্দন, অতঃপর রবীন্দ্রকথন!

বাবরনামাকে প্রশ্নবিদ্ধ করে পুষ্টিবিশারদ সেজো বোন রুবি ক্যারোলাইনা থেকে ডেইলি স্টারের একটি খবরের লাগসই জবাব দিয়েছে ইংরেজিতে।বেদবাক্য ঢং এর বানিজ্যিক কারসাজির ভাষাতে ডেইলি স্টার খবর দিয়েছে, গাজিপুরে না কি কে বা কারা 'সম্প্রতি প্রথম বারের মতো টিউলিপ ফুল ফুটিয়েছে।' রুবির মুল ইংরেজি জবাবটি কপি/পেস্টের সাথে নিচে আমার বিস্তারিত মন্তব্যসহ বাংলাটা দিলাম :

Thursday, 19 July 2018

ক্ষুধিত পাষাণ দেশে, বিদেশে!

Or Last Year at Marienbad


কেন?জুলেখা ট্রিলজি  সমাপ্তির পাঠপ্রস্তুতি ও মঞ্চের প্রায়োগিক অনুশিলনে, ময়মনসিংহ গীতিকা যেরকম, সেরকম রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ, কঙ্কালের  পাশাপাশি কাফকার মেটামরফোসিস ও  এলা রেনে নির্দেশিত ফরাসি চলচ্চিত্র  L'Année dernière à Marienbad ( Last Year at Marienbad ) খোড়াখোড়ি  প্রয়োজন হয়।

Sunday, 11 March 2018

পেয়াজ কাটার দৃশ্য


কিম্বা ওকাম্পো, রবীন্দ্রনাথের পেয়াজি রিওয়াজ 

পেয়াজের ছোক্লা ছেলার সময় কতরকম অনুভুতি জাগে
'আইসো আইসো প্রানের পেয়াজ বইসো বটির কাছে
দেখিব তোমার দেহে কতরকমের ঝাজ আছে'*
ওজু শেষে কিল্লা মোড়ে গোলাপি পিয়াজু সিরিয়াল হালাল ফায়ারিং

Saturday, 6 January 2018

 
 ''লো ভাষা, পীড়িতে তোমা গড়িল যে আগে  
......চীন-নারী-সম পদ কেন লৌহ ফাঁসে ?''**

Tuesday, 10 October 2017

আনফেয়ার এন্ড লাভলি কিম্বা বাংগালির ব্যাকহ্যান্ডার

আমি যারে কহিম আনফেয়ার এন্ড লাভলি, রবীন্দ্রনাথ তারে কহে কৃশ্নকলি!





ফেয়ার এন্ড লাভলি ক্রিমের বিপননকারিদের বিরুদ্ধ্বে বাংগালি নারিবাদিরা কোন মোর্চা বানায় না!কারন তাদের পৃষ্ঠপোষকতায় নারিবাদিদের কর্মকান্ড চলে।

Saturday, 23 September 2017

পন্ডিতমুর্খগন চুমু দিতে জানে না।


হয়তো কোনমতে ঠেলে ঠেলে পেয়ে গেলে অন্তমিল
কিন্তু চুমুর শৃঙ্গার তাহার চাইতে আরো অনেক জটিল

Thursday, 11 May 2017

ধর্ষনবান্ধব রাষ্ট্রে শবেবরাত


শেষ কবে একটা কবিতার বই কিনেছেন আপনারা বলতে পারছেন না।শেষ কোন বইটি পড়েছেন, তা যারা কবি, গল্পকার, শিল্পি দাবি করছেন তাদের স্টেটাসেও জানা যাচ্ছে না।পাঠ্য বই, ভয় দেখানো ধর্মের বইয়ের বাইরে শিশুর হাতে নিয়মিত শিশু সাহিত্যও তুলে দিয়েছেন কি, বোঝা যাচ্ছে না, তাহলেতো অন্যদের খোজ দিতেন।

Sunday, 26 February 2017

শাওন রাতে যদি সেন্সরের নিরবধি



সন্তানের সাথে হুমায়ূন আহমেদ, মেহের আফরোজ শাওন
''শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।

ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম।
আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে।।
ঝরিবে পূবালী বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নরে...''

Sunday, 19 July 2015

শবেবরাতের স্বরলিপি

ঢাকার আজিমপুর গোরস্থানের সামনে  বসবাসের সূত্রে শৈশব, কৈশোর, তারুণ্যে দেখা  নিত্যদিনের জানাজা পার্টি, আশুরার মহররমের মেলা, শবেবরাতের  অনুষঙ্গগুলো আমার কবিতাসভায় চুড়িপট্টির দেশজ মাস্তিতে জারিত হয়ে পৌঁছেছে বিশ্বায়িত প্রতীকের শান্ত-মত্ততায়!

Friday, 29 May 2015

দান্তে আহ্লাদিত রবীন্দ্রনাথ


ইটালির প্রথম নারী-মহাশুন্যচারি সামান্থা ক্রিস্টোফোরেট্টি, গত ২৪শে এপ্রিল, ২০১৫ আন্তর্জাতিক মহাশুন্য স্টেশানে তার নিয়মিত কাজ থেকে সময় বের করে নেয় দান্তের 'ডিভাইন কমেডি' থেকে আবৃতির জন্য! সামান্থা পাঠ করে, 'পারাদিসো' পর্বের উদ্বোধনি ক্যান্টো, যেখানে দান্তে আগুনের ঘোরানো সিড়ি বেয়ে ঈশ্বরের দিকে তার যাত্রার বর্ননা করছে:

Friday, 28 November 2014

ওহ রবঈন্দ্রনাথ

টাইটেল ও নিচাংশের বানান হেরফেরের কারন,উদ্ধৃত নিচাংশ এসেছে ইতিমধ্যে প্রকাশিত আমারচিত 'বাংলা ক্রিয়াপদের বিবর্তন' শিরোনামে বিষদ এক প্রবন্ধ থেকে।মুদ্রিতভাবে পুরো প্রবন্ধটা পাওয়া যাবে প্রকাশিতব্য 'ভাষাপ্রমিতের সম্প্রদান : ভাঙ্গা-লিরিক, ভাঙ্গা-বয়ান' নামক আমার প্রবন্ধ সংগ্রহে।চখাহা।
রামমোহন থেকে রবীন্দ্রনাথ:
রামমোহন নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলোঃ ”রামমোহন রায় যখন গদ্য লিখতে বসেছিলেন তখন তাঁকে নিয়ম হেঁকে হেঁকে কোদাল হাতে,রাস্তা বানাতে হয়েছিল।ঈশ্বর গুপ্তের আমলে বঙ্কিমের কলমে যে গদ্য দেখা দিয়েছিল তাতে যতটা ছিল পিণ্ডতা,আকৃতি ততটা ছিল না।”…

Saturday, 31 August 2013

সেলটিক শিমাস হেনে যেভাবে বাংলা কবিতার আকাশে

রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি, জীবনানন্দ ছাড়া ঈ, ঊ, ণ, চাদবিন্দু ব্যাবহার হয় নাই লেখাতে।চখাহা।

শিমাস হেনের নোবেল ভাষন

সেলটিক গীতাঞ্জলি

নোবেল জয়ি আইরিশ সেলটিক কবি শিমাস হেনে'র প্রতি শ্রদ্ধাঞ্জলির শুরুতে কেন 'গীতাঞ্জলি'?এটা কি ধান ভানতে শিবের গিত না কি আদিসুর, আদিছন্দগুলোর আন্তভাষিক যোগাযোগ ও বিবর্তনের অতি দরকারি এক বিশ্বায়িত গাজন?

Sunday, 5 December 2010

লৌকিক ধ্রুপদে

 রবীন্দ্রনাথের নামের বানান ছাড়া ঈকার, ঊকার, ণ, চাদবিন্দু  না-ব্যাবহার মার্জনাসুন্দরভাবে দেখবেন।চখাহা

প্রকরন বনামঃ

সভ্যতার সঙ্কেতসুত্র যে মুদ্রামান, তা শক্তিশালি না হলে কি সাহিত্য শক্তিশালি হয় না?মুদ্রামানের থেকেও এগিয়ে থেকে ধ্রপদ'কে নিত্য প্রয়োজনিয়তাতে কিভাবে গড়ায়ে নেয়া যায়?

শক্তির সাথে মুদ্রামান বেধে দিলেই কেবল উপরের প্রশ্ন'টার ভ্যালিডিটি থাকে!কিন্তু সাহিত্যের মৌলিক প্রবর্তনাতে যে-জাগতিক-যত্নবোধ তা ওপরের প্রশ্নটার ভ্যালিডিটির সাথে জোর-যার-মুল্লুক-তার প্রবনতাগুলার বিরোধিতার পাশাপাশি আবারো কিন্তু উপরের প্রশ্নটারই একটা বৈধ, অবৈধ ঘুর্নিপাকে জড়িয়ে যায়!যার ফলশ্রুতিতে লৌকিক হাস্যরস, করুনরসের পাশাপাশি কখনো, কখনো বিররসের উসিলায় পারলৌকিক প্রতিকের চোখ রাঙ্গানি!

Friday, 19 March 2010

তাশের দেশেঃ রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র নাট্যশালায়


পূর্বকথনঃ

কয়েক বছর আগে লন্ডনে  দেখেছিলাম চৈনিক তরুণ হাই চিঙ্গয়ের পরিচালনায় Foundation for Indian Performing Arts(FFIPA) প্রযোজনা, বিশ্বের বিভিন্ন দেশের কুশীলবদের সমাবেশে রবীন্দ্রনাথের তাশের দেশ অপেরাটির একটি বিশ্বস্ত মঞ্চায়ন।

Friday, 5 February 2010

আমার ওকাম্পোঃ রবীন্দ্রনাথ'কে নিবেদিত কবিতাগুচ্ছ


নিচের কবিতাগুলা ''ডৌল : জুলেখার জেরাপর্ব'' ২০১৫ সংগ্রহে গ্রন্থবদ্ধ!
(১)

হেই বুড়ামিয়া দিনরাত কি এত আঁকিবুঁকি

উমধা বেতালা আমরা তোর আঁকনের ঢঙ্গে
জলপাই গেরুয়া কাচ্চির পাক্কির খাকিয়াল রঙ্গে

কুন্দনের জংগে মোরা নিজেদের তরাই
তরঙ্গভঙ্গে গর্জে বোলপুরের খোয়াই