Showing posts with label এডোনিস. Show all posts
Showing posts with label এডোনিস. Show all posts

Wednesday, 6 July 2016

সিরিয়ান কবি এডোনিসের সাম্প্রতিক সাক্ষাতকার


''শিল্পের ক্ষেত্রে কোন পুর্ব-পশ্চিম নাই।''
 প্যারিসে বসবাসকারি ৮৬বছর বয়সি সিরিয়ান কবি এডোনিসের সাম্প্রতিক সাক্ষাতকার বাংলাতে অনুবাদ করছিলাম, টেলিভিশানে শুনলাম, ঢাকার গুলশানে বনেদি কাফেতে ইসলামি সন্ত্রাসিদের নারকিয় হত্যাযজ্ঞ্বের খবর; তারপর কদিন ধরে সে-ঘটনাপ্রবাহের বিভিন্নমুখি ঝাকুনির বিমর্ষ দোলাচলের ভেতর বার বার ফিরে আসছিলাম এডোনিসের সাক্ষাতকারে, একটু একটু করে অনুবাদটা এগিয়ে নেবার সময় ভাবছিলাম কি বলতে পারতো বর্ষিয়ান এ-কবি গুলশান-হত্যাকান্ডের প্রতিক্রিয়াতে!