Showing posts with label Doris Salcedo. Show all posts
Showing posts with label Doris Salcedo. Show all posts

Tuesday, 11 October 2016

শিব্যলেথ : মহাফাটলের উপকথা


লন্ডনের টেট মডার্ন শিল্পশালার ‘টারবাইন হল”-এর মেঝে জুড়ে এ-মাথা থেকে ও-মাথা অব্দি এক লম্বা আঁকাবাকা ফাটল।দরিস সালসেদোর (Doris Salcedo, born 1958) খোঁড়া এ-ফাটল শুধু যে কংক্রিটের মেঝেতে চিড় ধরিয়েছে তাই নয়, এ-ফাটল এক টানে টেট-এর ভিত্তিমূলে কাঁপন ধরিয়ে দিয়েছে।