Showing posts with label চয়ন খায়রুল হাবিব. Show all posts
Showing posts with label চয়ন খায়রুল হাবিব. Show all posts

Friday, 30 May 2025

'গাদ্দার' অনুবাদকের সাথে গাদ্দারি কে বেশি করছে?

বিশ্ব সাহিত্য কেন্দ্র, প্রথমা না কি রকমারি?

বাংলাদেশের অভ্যুদয়ের পর অনুদিত বইগুলোর ভেতর অন্যতম জনপ্রিয় বলতে হবে আনোয়ারা বেগম অনুদিত কৃষণ চন্দরের 'গাদ্দার'। এখন আনোয়ারা বেগম পরিচিতি নিয়ে একটা ঝামেলা আছে, সে সুযোগে তার অনুবাদ এন্তার পাইরেসি হচ্ছে। পাইরেটেড কপি অন্য অনুবাদকের নাম বসিয়ে বিক্রি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই বিক্রি কেন্দ্রে, প্রথমা, রকমারি সহ আরো দোকানে অনলাইনে, অফলাইনে। আইন বলে চুরি করা অপরাধ, চোরাই পণ্য বিক্রিও অপরাধ।

Monday, 7 November 2022

নাগালিঙ্গম অনুভূতিমালা

এখানে জংগল ছিলো, অনেক জীবজন্তু ছিলো। 
বড়রা ছোটদের খেতো।ছোটোরা বড়দের ভয় পেতো। 
ভয়-তরাশে জংগল কেটে আবাদ হলো।
জঙ্গিলিদের মুখোশ নাচ কৃষি-খামার-ল্যান্ডস্কেপে হারালো।

Saturday, 17 September 2022

গ্রেসফুল অভিনয়, অভিনেতার স্টেটাস :

রাদ আহমদ ও শাহনাজ জাহানের সাথে কথোপকথন!

'ডৌল : জুলেখার জেরা পর্ব' নাটকে
শিশির রহমান, পারভিন পারু, জুনাইদ ইউসুফ

২০১৮ সালের প্রথম মাসে  ‘ডৌল : জুলেখার জেরা পর্ব’ নাটকটি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে দেখবার পর কবি রাদ আহমদ একটি বিস্তারিত রিভিউ করেন, যা প্রকাশিত হয় ‘ছাড়পত্র’ ওয়েবজাইনে ১৫ ফেব্রুয়ারি, ২০১৮। একই শো তে দর্শক সারিতে উপস্থিত ছিলেন তখনো চারুকলার ছাত্রী শাহনাজ জাহান, যার রিভিয়ু ছাপা হয় ২৭/১/২০১৮ দৈনিক ‘ভোরের কাগজ’ পত্রিকায়।

Sunday, 13 February 2022

আমার বাগান : সনেট সিরিজ


 

ব্যালকনির কোনে জিভার্নি বাগানে
ক্লদ মোনের অনুকরণে সুগন্ধ সুশব্দ সুদৃশ্য ফোটাই
গাদা ফুলের হলুদ কমলা
জেরানিয়ামের লাল গোলাপি
হাওয়াই ঘণ্টির বোলে রংগুলো দোলে জলতরঙ্গ

Wednesday, 25 November 2020

মারাডোনা : আঘনের রুপকথায়


প্রতিদিন দুলে বেড়াই সে ফুটবল দুনিয়াতে
যে ফুটবল মারাডোনাকে  দোলায়
গোলবারে গোল গোল গোল সোরগোল ভেদ করে
একটা মানুষের ইতিহাস আমাদের সবার ইতিহাসের মাঠে
বাংলার ধানক্ষেত ধেয়ে এলো বুয়েনস আইরেসের বস্তিতে

Wednesday, 9 September 2020

ডিমের তরকারি রান্নার সময় আমি গুপীগাইন বাঘাবাইন



ডিমের তরকারি রান্নার সময় আমি গুপীগাইন বাঘাবাইন
কি যে তুরিয়া আনন্দে থাকি আর সব মিছামিছি ফাকি
গদ্যছন্দ তখন মধ্যমিল অন্তমিলের ছেলেমানুষি
দুই বগলে দুই হাত রেখে আমি এত খুশি 
এন্থ্রো্পোমরফিয়া তখন তিব্রতুমুল জোয়ার ভাটার সহজিয়া

Wednesday, 19 February 2020

বাবরনামা, ডেইলি স্টার, টিউলিপকুন্দন, অতঃপর রবীন্দ্রকথন!

বাবরনামাকে প্রশ্নবিদ্ধ করে পুষ্টিবিশারদ সেজো বোন রুবি ক্যারোলাইনা থেকে ডেইলি স্টারের একটি খবরের লাগসই জবাব দিয়েছে ইংরেজিতে।বেদবাক্য ঢং এর বানিজ্যিক কারসাজির ভাষাতে ডেইলি স্টার খবর দিয়েছে, গাজিপুরে না কি কে বা কারা 'সম্প্রতি প্রথম বারের মতো টিউলিপ ফুল ফুটিয়েছে।' রুবির মুল ইংরেজি জবাবটি কপি/পেস্টের সাথে নিচে আমার বিস্তারিত মন্তব্যসহ বাংলাটা দিলাম :

Sunday, 2 February 2020

ফ্ল্যাশ মবে আমি পরান বাজাই


দোতারা বদলায় গিটারে
ভায়োলিন গড়ায় সেতারে
তালপাতার ভেপুতে হাসে জুলেখার ফুল্লরা টপ্স
থেকে যায় সুর তরংগ বেতার

Thursday, 23 January 2020

বাঙালির উত্তরাধিকারে বাঙালি নারি রবাহুত নয়।



ফেসবুকে জুলেখা সিরাপ পেজে সামনের একুশে বই মেলাতে প্রকাশিতব্য বিভিন্ন বইয়ের বিজ্ঞাপন আসে।রিভিউ তেমন চোখে পড়ে না।লেখকরাও পারস্পরিক রিভিউ এড়িয়ে চলেন, যার ফলে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক পিয়ার্স রিভিউ ধারাটি প্রায় উবে গেছে, যট্টুকু যা সমালোচনা তা হয় দলপাকানো নেটওয়ার্কিং এর বাহবাবাজি বা প্লাজিয়ারিজমের চোথা মারা ভুশিমাল।এসবের ভেতর নাসরিন জয়া হক জুলেখা সিরাপ পেজে তার কড়াপাকের ইংরেজি সমালোচনাসহ ধরিয়ে দিলেন সাদিয়া মাহজা্বীন ইমাম ও পুলক দেবনাথের যৌথ সম্পাদিত , চেতনার উত্তরাধিকার বইটির বিজ্ঞাপন।দ্বিতিয় শিরোনামে লেখা, ভাষা, দর্শন, সংস্কৃতি/কালোত্তীর্ণ পঁচিশটি প্রবন্ধ।নাসরিনের সমালোচনাটি সাদিয়ার বিজ্ঞপ্তি ঘিরে , সুতরাং সাদিয়া বিজ্ঞপ্তিতে কি লিখেছেন তা পড়া যাক :

বুধবার রাতে ২


সাইয়িদ আতীকুল্লাহ শ্রদ্ধার্ঘ
বুধবার রাতগভিরে বিমানে উড়ে আসা পেয়াজের চালান
অবতরনমাত্র পেয়াজদের সরাসরি নেয়া হলো
চন্দ্রবিন্দু আক্রান্ত ভিভিআইপি ট্রমা সেন্টারে
ঐখানে পেয়াজেরা পশু পশুগন পোকাপোকি

দিনমজুর সায়েদ আলী এবং বেগুনি কালেম



ব্রাক্ষনডোরা গ্রাম থেকে ষোড়শী বিউটিকে লাখাইতে নানুর বাড়িতে রেখে আসবার সময় দিনমজুর সায়েদ আলী কিছুদূর যেতে যেতে কখনো নৌকায় অন্যদের ভিড়ে, কখনো হাঁটাপথে ঘাড়ে রাখা যে গামছায় কপালের, ঘাড়ের, আধপাকা খোচাখোচা দাড়িমোচসহ মুখের ঘাম মুছেছিল, সে ঘামের প্রত্যেক ফোটায় আমাদের ইতিহাসের ভিতরের ইতিহাসগুলো করচ ফুলের দেহলি ছুঁয়ে, বৈঠার ছলাত ছলাতে বিউটির তেজদিপ্ত  চোখের মনিতে ঠিকরে ঠিকরে মিলায়েছিলো পানির অল্পতলের নরম  মসলিনে ছড়ানো শিংড়াফলের গহিন বুননে, যে বুনন সেচে নীলাদ্রির হাসন রাজা হাস্যচ্ছলে লিখেছিল, এগো দেখোগো আসিয়া, কমলায় নিত্য করে ঠমকিয়া, ঠমকিয়া!

Saturday, 30 November 2019

শহীদ কাদরীর ফ্যান্টাসি


হাবিব তানভিরের কাছে শ্যাম বেনেগাল
শ্যাম বেনেগালের কাছে চরনদাশ চোর
চরনদাশ চোরের কাছে দিল্লি
দিল্লির কাছে পৃথিবি একটা ফ্যান্টাসি

সোয়িঙ্কা দর্পনে, পিকাসোর নীলে, ছোট্ট কোমড়ার উসিলায়*

সোয়িঙ্কা দর্পণে :
২৯ বছর আগে সোয়িঙ্কার নাটক 'স্ট্রং ব্রিড' এর অনুবাদ করেছিলাম 'রক্তবীজ' নামে।তখন ব্যাবহার করতাম 'খায়রুল হাবিব'।১৯৯০ সালে আমার নির্দেশনায় নাটকটি মঞ্চায়িত হয় ঢাকার ব্রিটিশ কাউন্সিলে কমনওয়েলথ সেমিনারে।অনুবাদটি প্রকাশ করে শিল্পতরু থেকে আবিদ আজাদ।সে সংস্করণটি আর বাজারে নাই।দ্বিতীয় সংস্করণ এর লক্ষ্যে একটি বিস্তারিত ভূমিকার আয়োজন করছি।তার সাথে সাম্প্রতিক কিছু অনুষংগ এখানে।

Saturday, 27 March 2010

প্রিমাভেরা বসন্তের

Primavera, also known as Allegory of Spring, by Italian  artist Sandro Botticelli. Painted ca. 1482

কে এবং কেন ক্যানভাস জুড়ে প্রিমাভেরা ফু ফু ফু
ফুয়ে ফুয়ে সিলায়ে ফুড়ায়ে
কিউপিড'কে কষে বাধো হাত পিছমোড়া
যাতে বসন্তের ফুল থাকে সর্বদা অক্ষতযোনি