Showing posts with label আজিমপুর. Show all posts
Showing posts with label আজিমপুর. Show all posts

Monday, 22 March 2010

আশির স্নাইপারেরা ৩ঃ আহমেদ মুজিবের 'প্রেসের কবিতা'

প্রাগুক্তঃ

আমার বাবা আজিম্পুরের একই বাড়িতে আমৃত্যু থাকলেও, ঢাকাতে আমাকে স্কুল বদলের এক নাগরদোলাতে ফেলে দিয়েছিলেন।জমজ বোন কঙ্কনের সাথে আমার লেখাপড়ার হাতেখড়ি আজিম্পুর লেডিস ক্লাবে, তারপর কয়েক বছর অগ্রনি বালিকা বিদ্যালয়ে, তারপর লিটেল এঞ্জেলস, তারপর আদমজি ক্যান্টনমেন্ট, শেষতক আজিম্পুরের ওয়েস্ট এন্ড হাই স্কুলে।প্রথমে ভদ্রমহিলা, তারপর বালিকা, তারপর দেবদুত, তারপর সামরিক শৃংখলা,তারপর পশ্চিমি বিতানেঃ ওয়েস্ট এন্ড স্কুল ছিল নৈরাজ্যবাদের রাজধানি; স্কুল'টাকে অলঙ্কৃত করেছে  মাহমুদুল হক, রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ এবং আলোচ্য আহমেদ মুজিব ওরফে কচি, আমার কয়েক বছর আগে!