Showing posts with label চিত্রকলা. Show all posts
Showing posts with label চিত্রকলা. Show all posts

Friday, 26 September 2025

সাথীর জন্মদিন, সাথীর শহর, সাথীর স্বাধীনতা......

সাথী, ভালো নাম শাহনাজ পারভীন : 

পাঁচ ফোড়নে উত্তরাধুনিক অমিত্রাক্ষরে!

Doctor Shahnaz Pervin. Nickname, Shathi.

আমি যে সময়, যে আবহে জন্মেছিলাম, সেখানে তেমন কারো জন্মদিন পালন করা হতো না। যে দাদাকে এমন কি আমার দেড় যুগ বয়সে বড় বোনও দেখে নাই, তার জন্মদিন বিপুল ভাবে গ্রামে পালিত হতো সুফি পীর হিসেবে। সরকারি চাকুরি এবং পাসপোর্টের সুবাদে আমার বাবার জন্মদিন থাকলেও পালিত হতো না। আমার মায়ের জন্মদিন আমরা জানি না। আমার যমজ কঙ্কণ এবং আমার জন্মদিন মনে রাখতো একই দিনে জন্ম নেয়া আমাদের মেজো বোন ইভা।

Tuesday, 15 April 2025

।।কোকো শ্যানেল, দালির পরাবাস্তবতায়।।

১৪৩২ এ প্রথম সনেট : 

আমার চিত্রকলা এবং ফ্যাশন বিষয়ক ধারাভাষ্যের অংশ।

The Friendship of Salvador Dalí and Coco Chanel. By Salvador Dalí, Apparition of the face and fruit dish on a beach, 1938, Wadsworth Atheneum Museum of Art, Hartford, Connecticut, USA. Fundació Gala-Salvador Dalí.

কোকো শ্যানেল, দালির পরাবাস্তবতায় : 

প্রেম মানে অতিপ্রেম বাড়াবাড়ি

চ্যানেল পারের কোকো শ্যানেলের সাথে

বঙ্গোপসাগরের নারকেল তেলের কাড়াকাড়ি

দেহ বাঁধো রোদে সেঁকা পঙ্খীরাজ চামড়ার রথে

Saturday, 5 April 2025

।।নতুন আদরের জন্ম।।

।।পাচটি প্রেমের সনেট।।


আনমনে আলতো হাত গালে দিয়ে রাখো।

নিজের আদরের পরশ নিজের সাথে মাখো।

রবীন্দ্রনাথের পৃষ্ঠা উল্টে পাল্টে পাস্তেরনাকের লারা
রাজু ভাস্কর্যের পাশে মিছিলের ঘামে দিশাহারা,
তোমাকে কি আমরা মূর্তিমান শরতকাল ডাকবো?
কিন্তু সব ঋতু ছুটে এসে তোমার হাতে হাত ধরতে চায়!

।।চারটি প্রেমের সনেট।।

শহীদ কাদরী, পিয়ারী বেগম, আবুল হাসান, সুরাইয়া খানমকে


১ শহীদ কাদরী :


কি করে য্যানো

শহীদ কাদরী বুঝতে পেরেছিলো,

আবুল হাসান এবং তার প্রেমিকা সুরাইয়াও,

পালিয়ে বেঁচেছিলো। কোথায় পালিয়েছিলো?

বিলীনা।।প্রেমের কবিতা।।


প্রিয় বিলীনা,
তোমাকে কখনো নাম ধরে ডাকি না,
অথচ ডাকার মত কেবল তুমিই একমাত্র নাম,
শব্দ না করেও নীরবতাকে হাজার শব্দে দোলাও।

Saturday, 8 March 2025

শকুন্তলা আজকাল ।। মঞ্চ নাটকের একাংশ ।।

বিশ্ব নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে প্রকাশিত। রাজা রবি ভার্মার 'শকুন্তলা' তেলচিত্র  এবং 'রাং রাসিয়া' চলচ্চিত্রের ক্রিটক সহ।


Shakuntala painting by Raja Ravi Varma

'শকুন্তলা আজকাল' আমার সম্প্রতি সমাপ্ত একক অভিনয় ভিত্তিক পাঁচ অঙ্কের পুর্নাঙ্গ নাটক। দুটি চরিত্র এখানে, অরণ্যচারী শকুন্তলা, অধ্যাপিকা মেনকা। নাটকটির প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে দুষ্মন্তের খোঁজে  শকুন্তলার সাইকেডেলিক যাত্রাপথ, পঞ্চম অঙ্কে অধ্যাপিকা মেনকার কাছে ছাত্রছাত্রীদের জমা দেয়া রাজা রবি ভার্মার শকুন্তলা তেলচিত্রের ক্রিটিক এখানে দেয়া হলো। স্বত্ব সংরক্ষিত। চয়ন খায়রুল হাবিব।

Friday, 28 February 2025

মানুষ কেন পড়ে?

একজন আলোকচিত্রীর কি  এবং কিভাবে পড়া উচিত?



মানুষ পড়ে পরিশীলিত হতে, আনন্দ পেতে, দৃষ্টিভঙ্গি বাড়াতে, প্রতিযোগিতায় টিকে থাকতে এবং বাস্তবতা থেকে সাময়িক মুক্তি পেতে।

Thursday, 27 February 2025

নাটক : মাংসের স্বপ্ন, হাড়ের খেলা

।।জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ সিরিজ অবলম্বনে।।

স্নায়বিক এবং হৃদপিণ্ডের দুর্বলতায় ভুগলে এ নাটকটি পড়া এবং দেখা থেকে বিরত থাকবার অনুরোধ।লেখক।


এখানে ১৯৪৩/৪৪ বাংলার মন্বন্তর ভিত্তিক জয়নুল আবেদিনের "দুর্ভিক্ষ সিরিজ"-এ ক্ষুৎপীড়িতের সংগ্রাম, পাশবিক বিকারগ্রস্থতা, উন্মত্ততার সঙ্গে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া গণজাগরণ ও গণহত্যার প্রসঙ্গ যুক্ত করেছি, ঐতিহাসিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। এখানে মানুষ অপর জীবন্ত মানুষের মাংস খেতে উদ্যত, লাশ থেকে মাংস ছিঁড়ে নিচ্ছে, কুকুর মেরে খাচ্ছে, গণ- কবরে গিয়ে লুকোচ্ছে, সেগুলো নিয়ে কথা বলছে।

Sunday, 14 July 2024

মিশ্রকলা : এস,এম সুলতান, আল মাহমুদ, শামসুর রাহমানের সমবাহু ত্রিভুজে।

ঘুরতে ঘুরতে  নড়াইলের মাসিমদিয়া উল্টোরথের লগ্নে!


আগামীকাল সকালে  লাল মিয়া ওরফে কিম্বদন্তীতুল্য চিত্রশিল্পী এস,এম, সুলতানের জন্মস্থান নড়াইলে যাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলার অধ্যাপক সুশান্ত অধিকারীর যাত্রাসঙ্গী হয়ে নড়াইল যাচ্ছি। প্রথমে গিয়ে উঠবো সুশান্তের বড় ভাই বলদেব অধিকারী বাড়িতে, যে বলদেব সরাসরি সুলতানের কাছে আঁকাজোখা শিখেছিলেন এবং জীবন বায় করেছেন বয়ানধর্মি চিত্রকলায়। বলদেবদার বাড়িতে উল্টোরথের লগ্ন শেষে চলে যাবো আরেকটু দূরের সুশান্তের আরেক বড় ভাই শঙ্করদার বাড়িতে। শঙ্করদা যাত্রা পাগল মানুষ এবং এখনো যাত্রাপালা করে বেড়াচ্ছেন। আগামী কয়েকদিন বলদেব দা এবং শঙ্করদার যাপিত জীবন দেখবার পাশাপাশি ঘুরে বেড়াবো সুলতানের জন্মগ্রাম মাসিমদিয়ায়।

Thursday, 28 December 2023

দীপা হক : ঝর্নাজলে নির্জন কোলাহলে ১

।।চয়ন খায়রুল হাবিব।।

দীপা হক, আত্মপ্রতিকৃতি।১৯৯৬।

বর্তমান আলোচনাটি 'বিশ্বায়িত দর্পণে দেশজ চার চারুশিল্পী' শিরোনামে প্রকাশিতব্য আমার একটি বইয়ের অংশ। তরুণ ঘোষ, দীপা হক, শিশির ভট্টাচার্য, নিসার হোসেন, সমকালীন যে চার শিল্পীর বিকাশ পর্ব আমি প্রত্যক্ষ করেছি, তাদের  শিল্পচর্চার তুলনামূলক পর্যালোচনায় প্রথমত শান্তিনিকেতন ও বরোদা ঘরানার সীমাসরহদ্দ, সংক্ষেপিত ইতিহাস, দ্বিতীয়ত সত্তর দশকের 'ঢাকা পেইন্টার্স' এবং আশির দশকের 'সময়' শিল্পী সঙ্ঘের প্রবর্তনা তুলে ধরেছি। তৃতীয়ত দীপা হকের মৃত্যু পূর্ববর্তী ১৯৯৮সালে রেট্রোতে প্রকাশিত বইটিতে অধ্যাপক, শিল্প সমালোচক, শ্রদ্ধেয় সৈয়দ মঞ্জুরুল ইসলামের শিল্প এবং নারীত্ব বিষয়ক কিছু বক্তব্যের সাথে বর্তমান আলোচনায় দ্বিমত পোষণ করেছি। 'বিশ্বায়িত দর্পণে দেশজ চার চারুশিল্পী' বইটির একাংশ এখানে পরিবেশিত হলো। চখাহা।

Sunday, 5 March 2023

গফরগাঁও ডেটলাইন : নকশী কাঁথার মাঠে, স্লোপ আর্টে

স্লোপ আর্ট ম্যুরাল, শিল্পী রুহুল আমিন কাজল।ধামাইল, গফরগাঁও, এশিয়ান হাইওয়ে।
ফটো, লেখক।

গৌরচন্দ্রিকা  

''কালো মেঘা নামো নামো, ফুল তোলা মেঘ নামো,
ধূলট মেঘা, তুলট মেঘা, তোমরা সবে ঘামো!''*
'মৈমনসিংহ গীতিকার' সংগ্রাহক ড. দীনেশ চন্দ্র সেনের কথায় ময়মনসিংহ অঞ্চলের লোকজ সঙ্গীত সংগ্রহ করতে জসীমউদ্দীন গফরগাঁওয়ে এসেছিলেন৷ সেখানে কবি তার সাহিত্যচর্চার অন্যতম সঙ্গী খ্যাতনামা সাহিত্যিক মৌলভী শেখ আবদুল জব্বারের বনগাঁও গ্রামের বাড়িতে ওঠেন৷ এখানে অবস্থানকালে বনগাঁও গ্রামে জমির ধান কাটা নিয়ে একদিন বড় ধরনের এক দাঙ্গা (স্থানীয় ভাষায় কাইজ্জা) হয়৷ সেই দাঙ্গায় গফরগাঁওয়ের লাঠিয়াল দলের নেতৃত্ব দেন শিলাসী গ্রামের হালকা-পাতলা ছোটখাটো গড়নের, কালো রঙের যুবক রূপা৷ পল্লীকবি সে-দাঙ্গায় দেখতে পান গ্রামাঞ্চলে জমি দখলের নারকীয়, জীবন্ত মঞ্চে নেতৃত্বদানকারী রূপার তেজোদীপ্ত, ভয়ঙ্কর বীরত্ব৷ ওই দাঙ্গাই 'নকশী কাঁথার' মাঠ মহাকাব্যের মূল উপজীব্য হয়ে ওঠে৷

Sunday, 27 November 2022

পিকাসো-ক্যাটালগ-রেসোনে এবং বাংলা চারুকলার শৈশব।

ক্রিশ্চিয়ান জারভোস এবং পিকাসো

ক্যাটালগ-রেসোনে বা সমালোচনামূলক ক্যাটালগ বা যুক্তিযুক্ত ক্যাটালগ হল একটি বিশেষ মাধ্যম বা সব মিডিয়াতে একজন শিল্পীর সমস্ত পরিচিত শিল্পকর্মের একটি ব্যাপক, টীকাযুক্ত তালিকা। এখানে কাজগুলো এমনভাবে বর্ণনা করা হয়,  যাতে তৃতীয় পক্ষ তা নির্ভরযোগ্যভাবে সনাক্ত করতে পারে এবং এ-ধরনের তালিকাগুলো প্রমাণীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ Catalogue Raisonné (or critical catalogue) একটি ফরাসি শব্দবন্ধ, যা ইংরেজিতে একই ভাবে ব্যাবহার করা হয় এবং একে এমেরিকাজানাইজ করা হয় নি।

Tuesday, 3 May 2022

ন হন্যতে নগ্নতা :

দেহছন্দের ফোকাস ও দীপা হকের দ্বিধা

শিল্পী, দীপা হক

'ন হন্যতে নগ্নতা : বাংলা শিল্পকলার ইতিবৃত্ত ও ফিগারেটিভ অপ্রতুলতা'  শিল্পকলা বিষয়ে আমার সামনে প্রকাশিতব্য একটি বইয়ের নাম। বইটার ফোকাস, কেনো দুই বাংলাতে ফিগারেটিভ আর্টস বিকশিত হতে পারছে না তার আলোচনা, প্রাসঙ্গিক শিল্পীদের নিয়ে ডিস্কোর্স।

Thursday, 2 November 2017

বিষতত্ব : ধুতুরা থেকে ধুত্তরি ছাই

সাবধান, তিন তিনটা দির্ঘ কবিতার মাপা, আলাপি  বুনটে একটা পাগলুটে উপকথা!খুব মেরে দিতে ইচ্ছা করবে, খুব মনে রাখতে ইচ্ছা করবে।অসুবিধা নাই, আগেও  অনেকে করেছে, পরেও করবে।খুব বিষাক্ত, খুব সংসক্ত, শক্ত  ব্যাঞ্জনবর্ন খেয়ে ফেলে, নতুন ও নরম স্বরবর্ন উগরে দেয়...... 

 
বিষতত্ব 

এমনত হতেই পারে, ক্ষত্রিয় রাজকুমার গৌতমের বর্নাশ্রম বিরোধি দর্শন প্রচারেরও বহু বহু আগে, বৈদিক আর্যদের পৈশাচিক সতিদাহপ্রথা আরোপের আগে অব্দি ভারতের মাতৃতান্ত্রিক দ্রাবিড়দের গৃহদেবতার নাম ছিল 'ধুতুরা', গৃহলক্ষিকে ডাকা হতো 'ধুত্যুরি'! পুজারি পুরোহিতদের সম্মানিত পদবি ছিল 'পাগল'!

Thursday, 1 June 2017

মার্ক শাগালের রোমিও জুলিয়েট

কিভাবে ইটালির একটি প্রাচীন কাহিনী,  শেক্সপিয়ারের ট্র্যাজেডি, মার্ক শাগালের কার্টুন ধর্মি আঁকা এবং ২০১৭ সালে লেখা আমার একটি পুরনো কবিতা, ২০২৪এর শেষে একটা নতুন সনেটের জন্ম দেয়, তার রসায়ন এখানে!  

Marc Chagall, Romeo et Juliette, 1964

।। মার্ক শাগালের জুলিয়েট ।।


রূপকথার ক্যানভাসে টুথপেস্টের ফ্যানার দাগ,

জুলিয়েট ঘুমায়, ঘুম না ভাঙ্গা ভোরে,

রোমিও শুনতে পায় ল্যাজারাসের রাগ-বেহাগ 

স্বপ্নেরা ভাঙে মার্ক শাগালের ঘোরে।


রং-তুলির ছররায় ফোটে  রঙিন সব দিন,

ঢাবি- গ্রন্থাকার প্রাঙ্গণে গল্পকারের কুঋণ।

মেহগনি-নিম-ঝড়, রস পাতা ছেঁচে আনে,

নজরুলের ভাঙ্গা লিরিকে, জয়নুলের ভাঙ্গা বয়ানে।


“জুলিয়েট, ওঠো, নাটক তো এখন শেষ?

ইফতারের ডাক পড়েছে গোধূলিবেলায়।”

জুলিয়েট হেসে বলে, “ধৈর্য ধরো প্রিয়,

ফ্যানা মাখা হাসি শাগালের চিত্রে মিশাও রোমিও'',


তোমার রোযার জন্য সাজাই প্রেমের পাপ —

এ টুথপেস্টে লুকানো স্থায়ী পূর্ণিমার মণিকাপ।”


চয়ন  খায়রুল হাবিব 

২১/১২/২৪
ব্রিটানি, ফ্রান্স


মার্ক শাগালের রোমিও জুলিয়েট


রোমিও কিম্বা ল্যাজারাস পুনর্জন্মে আমার দেখার ইচ্ছায় পেলাম


শাগালের তেলচিত্রে টুথপেস্টের ফ্যানা-মাখা জুলিয়েটের ঘরোয়া সকাল

দেখামাত্র শাগালের তেলচিত্র ছাড়ায়ে চয়নেস্ক-কল্পনা উথাল পাথাল


ঢাবি গ্রন্থাগারের সামনে বৈশাখের শুরুতে যে মেহগনি-নিম গাছটা ঝড়ে উপড়ালো

তার কচি পাতা ছেঁচে বানানো ঝাঁঝালো টুথপেস্টে ঐ গ্রন্থাগারের তাবৎ বইপত্রের রস

এবং অল্প-দূরে শায়িত নজরুলের কোকিল মিস্ট গান এবং জয়নুলের কাঠকয়লার ফিউশান

একটু ফিরোজা বেগম একটু কমল দাশ গুপ্ত... আর কি চাও একটা টুথপেস্টে

অতিথির তারাপদকে ডেকে বলো টুথপেস্টের ফ্যানা-মাখা মালকিনকে আড়বাঁশি শুনাইতে


জুলিয়েটগো উঠো, নাটক শেষ, মঞ্চে আর কতকাল শুয়ে থাকবা

মঞ্চেরওতো শেষ নাই, এই বাদ সেই বিসম্বাদ, এই তত্ব, সেই আমসত্ত্ব


কিন্তু জুলিয়েট চয়নকে তার ঘরোয়া সকাল দেখতে দিবে না

সে তাকে পরীক্ষার হলে পরীক্ষাপত্র দিয়ে বেমালুম ভুলে গেল

না কি তত্বের দানো তাকে আরেক জঙ্গলে লুকায়ে রাখলো


সেকারণে প্রাণের প্রগলভতা ছাড়া ব্যাং রাজকুমার রোমিওর আর উপায় থাকে না

ভাল লাগাকে সে বিমূর্ত করে না

মঞ্চের বাইরে সে জুলিয়েট-রুপি জোলেখাকে চিনতে পেরেছে রাস্তার ঐ পাশে

কিন্তু তারা সবাই ইদের কেনাকাটি ইত্যাকার বিয়াশাদী এবং ইফতারর পার্টিতে ব্যস্ত


রোমিওর চুলে পাক ধরেছে

রোমিও আর ব্যালকনির বাগান-বিলাসের ঝাড় আঁকড়ে ঝুলে থাকতে পারছে না

রোমিও ফিরে যাচ্ছে রোমিওর ভূমিকা ছেড়ে সুচরাজার ভূমিকায়

জুলিয়েট কলকুচি করে রোমিওর দেহে আরো আরো সুচ ভরে দিচ্ছে

আর কলকল করে হাসছে যাতে সেই মেহগনি-নিমের রহস্যময় সুগন্ধ


সুচরাজা রোমিওর

হাজার সুচের উপর শবাসনে  মুখ উপুড় করে শুয়ে পড়লো জুলিয়েট

জুলিয়েটের নিমরস ভিজা রক্ত চুয়ে চুয়ে রোমিওর উপর ঝরতে লাগলো

রোমিও এবং ল্যাজারাসের সাথে

জীবন বদলাবদলি করা চয়ন এইভাবে জুলিয়েটের ব্লাড ডোনেশান পেলো


ঘটনাটা গোধূলির ব্যালকনির নিচে দাড়ায় বলবার পর

টুথপেস্টের ফ্যানা-মাখা হাসি ছড়ায়ে জুলিয়েট বল্লো, ধ্যাত

কি যে বলেন এইসব, কোন আগামাথা নাই

আসেন বুইড়া রোমিও, আপনার সকাশে এইবার ইফতার সাজাই


সকালের টুথপেস্টের ফ্যানা-মাখা হাসি কিভাবে গোধূলিতে গড়ালো

বাজেটের হিশাবকে গোল্লায় পাঠায় কবিতার পরম হিশাব মার্ক শাগালে হারালো



চয়ন খায়রুল হাবিব
২/৬/১৭
ঢাকা

Wednesday, 8 February 2017

ভিক্ষুক, পাগল এবং ধর্ষনকারিদের নাম নেয়া বা না নেয়া!


ডোরার কান্না, ক্ষেপি সংস্কৃতি ও কিম্ভুত রিপ্রেসেন্টেশানবাজেরা

বলতে চাচ্ছি যে প্রত্যেক ভিক্ষুকের একটি নাম আছে।পাগল বলি আর মানসিক প্রতিবন্ধি বলি, তাদের প্রত্যেকের একটি নাম আছে।ভিক্ষাবৃত্তি, পাগল হওয়াটা অপরাধ নয়।ধর্ষন একটা অপরাধ।

Wednesday, 4 January 2017

কয়লাফুলের মৌতাতে, ময়লাফুলের ইকেবানা!

 
কেভিন স্পেইসে, মিনা সুভারি।এমেরিকান বিউটি।
ফুলের মৌতাতে, ফুলের মাস্তিতে আরাধ্য যে কোন বিষয়কে আমি কল্পনা করি ফুলে ভরা বিছানায়, ফুলে ভরা স্নানের চৌবাচ্চায়, এমনকি বিষাদের রোগশয্যাতেও ছিটাতে থাকি বোদলেয়ারের বিপরিতে গুচ্ছ, গুচ্ছ রঙ্গিন, উল্লসিত, আনন্দরুপের ফুল।বোদলেয়ারের মডার্নিটিতে যে প্রতিকি-রোমান্টিসিজম তা গড়াতে, গড়াতে  ঝুমঝুমি বাজাতে থাকে 'এমেরিকান বিউটির' পোস্ট মডার্ন রোমান্টিসিজমে!

Tuesday, 10 September 2013

ডোরার কান্না, ক্ষেপি সংস্কৃতি ও কিম্ভুত রিপ্রেসেন্টেশানবাজেরা

আহমদ শরীফের সাথে মনোগত সংলাপ ২

প্রথম প্রকাশ ফেসবুকে নোট আকারে।২০/০৭/১১।

ডোরা মার
ক্ষেপি-সংস্কৃতিও লোক-সংস্কৃতি-সঞ্জাত পুরূষ প্রধান কৌমের প্রভাবেই বিবর্তিত!বৈষ্ণবের যেমন বৈষ্ণবি, লালন আখড়ার সাধুসঙ্গের এক প্রধান অনুষংগ 'ক্ষেপি'!লোক সংস্কৃতিকে কাল্ট পর্জায় থেকে জাতিয় পর্জায়ে নিয়ে আসা দক্ষিনপন্থি প্রতিক্রিয়াশিলতারই ফলবান লক্ষন!যে ফলটা এতে ফলে তা ইতিহাসের বিবর্তনে বিষবৃক্ষেরই ফসল!হিটলারের এভা ব্রাউন, মুসোলিনির ক্লারা পেতাচ্চি এক অর্থে ক্ষেপি!এদের প্রত্যাবর্তনের কোন উপায় এরা আর রাখেনা এবং কথিত সাধুদের গ্রাসে এদের সজ্ঞা পুরাপুরি লুপ্ত!পিকাসোর 'ডোরার কান্না' আক্ষরিকভাবেই এই ক্ষেপিদের আর্তনাদ!

Thursday, 25 September 2008

ভিনসেন্ট : সূর্যসুখী এলিজি


ইহজগতের সূর্যমুখীরা যখন পরজগতের অলৌকিক মাছরাঙ্গায়
এফোঁড় ওফোঁড় সুন্দরবনের আনোনা বানমাছ পারশে'দের অন্তিম শ্বাসে
বাওয়ালিদের ঘেরজালে শুনেছিলাম
হিরার খনিতে হিরাকৃতি মাছদের মানুষী গলার গান