Showing posts with label ্নজরুল. Show all posts
Showing posts with label ্নজরুল. Show all posts

Sunday, 5 December 2010

লৌকিক ধ্রুপদে

 রবীন্দ্রনাথের নামের বানান ছাড়া ঈকার, ঊকার, ণ, চাদবিন্দু  না-ব্যাবহার মার্জনাসুন্দরভাবে দেখবেন।চখাহা

প্রকরন বনামঃ

সভ্যতার সঙ্কেতসুত্র যে মুদ্রামান, তা শক্তিশালি না হলে কি সাহিত্য শক্তিশালি হয় না?মুদ্রামানের থেকেও এগিয়ে থেকে ধ্রপদ'কে নিত্য প্রয়োজনিয়তাতে কিভাবে গড়ায়ে নেয়া যায়?

শক্তির সাথে মুদ্রামান বেধে দিলেই কেবল উপরের প্রশ্ন'টার ভ্যালিডিটি থাকে!কিন্তু সাহিত্যের মৌলিক প্রবর্তনাতে যে-জাগতিক-যত্নবোধ তা ওপরের প্রশ্নটার ভ্যালিডিটির সাথে জোর-যার-মুল্লুক-তার প্রবনতাগুলার বিরোধিতার পাশাপাশি আবারো কিন্তু উপরের প্রশ্নটারই একটা বৈধ, অবৈধ ঘুর্নিপাকে জড়িয়ে যায়!যার ফলশ্রুতিতে লৌকিক হাস্যরস, করুনরসের পাশাপাশি কখনো, কখনো বিররসের উসিলায় পারলৌকিক প্রতিকের চোখ রাঙ্গানি!