Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts

Saturday, 15 December 2018

জুলেখা ট্রিলজি ও জোয়ান বেজের বাংলাদেশ গান



আমার অপেরাধর্মি 'জুলেখা নাট্য-ট্রিলজি' প্রথম পর্বের ৃঙ্গারি সাইকাডেলিয়া, দ্বিতিয় পর্বে ইউসুফের হাতে জুলেখার পাষবিক জেরা উত্রায়ে শেষ পর্বে গড়িয়েছে রুপকথাধর্মি সাইফাই সাইকোলজিকাল থ্রিলারে।শেষ পর্বে ময়মনসিংহ গীতিকার পাশে এসেছে জাভেদ আখতারের আফরিন আফরিন ও জোয়ান বেজের ১৯৭১ এর মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ভিত্তিক গান বাংলাদেশ, বাংলাদেশ। এখানে জোয়ান বেজের গানটির অনুবাদ দেয়া হলো।জাগৃতি প্রকাশনী থেকে ২০১৯ এর ঢাকা অমর একুশে বইমেলাতে ট্রিলজিটি একসাথে প্রকাশিত হবে।প্রকাশনা পান্ডুলিপিতে প্রচলিত বাংলা বানান ব্যাবহার করা হয়েছে।স্বাধিনতা দিবস, ২০১৮ উপলক্ষ্যে গানের অনুবাদটি প্রকাশ করা হলো।চখাহা।

Sunday, 3 September 2017

রোহিঙ্গাদের প্রতি সাম্প্রদায়িক মন্তব্যে নিন্দা জানাই

বৌদ্ধ ভিক্ষু নেতৃত্ব দিচ্ছে কথিত রোহিঙ্গা বিরোধি আন্দোলনে?!

গৌতম যে নির্বানের দর্শন প্রচার করেছিল, তা কি চামড়া আরো ফর্সা হবার দর্শন?পুর্ব এশিয়াতে গৌতমের বানি যারা নিয়ে গিয়েছিল, তাদের অন্যাতমো ছিলো অতিষ দিপঙ্কর, যিনি বাংলাদেশের ধলেশ্বরি তিরের বাসিন্দা।অতিষের মুখাবয়ব যে সিনো-তিবেতান ছিলো না তা লেখা বাহুল্য।

Monday, 20 February 2017

ফেব্রুয়ারির শরনার্থিসভা



ঘাস থেকে আকাশে শরতের বিশ্বায়নে শরণার্থীদের মেরুকরণে 
সিরিয়ান আফগান রোহিঙ্গাসহ যারা আসছে উন্নত যাপনের খোজে
সবার পেছনে একটা প্রকাশ্য এবং একটা গোপন রণাঙন''