Showing posts with label গল্প. Show all posts
Showing posts with label গল্প. Show all posts

Monday, 7 April 2025

।। আলতা এবং মায়ার গল্প।।

।।লুপ্ত, ভয়াল নেকড়ের ফিরে আসা এবং অমরতার দিকে আরেক ধাপ।।

যখন দুনিয়ার এদিক, ওদিক ভয়াবহ সব হানাহানি এবং প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, বংশানু বিজ্ঞানীরা গবেষণাগারে ফিরিয়ে এনেছে ১০,০০০ বছর আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ডায়ার উলফ বা ভয়াল নেকড়ে।

Thursday, 23 January 2020

দিনমজুর সায়েদ আলী এবং বেগুনি কালেম



ব্রাক্ষনডোরা গ্রাম থেকে ষোড়শী বিউটিকে লাখাইতে নানুর বাড়িতে রেখে আসবার সময় দিনমজুর সায়েদ আলী কিছুদূর যেতে যেতে কখনো নৌকায় অন্যদের ভিড়ে, কখনো হাঁটাপথে ঘাড়ে রাখা যে গামছায় কপালের, ঘাড়ের, আধপাকা খোচাখোচা দাড়িমোচসহ মুখের ঘাম মুছেছিল, সে ঘামের প্রত্যেক ফোটায় আমাদের ইতিহাসের ভিতরের ইতিহাসগুলো করচ ফুলের দেহলি ছুঁয়ে, বৈঠার ছলাত ছলাতে বিউটির তেজদিপ্ত  চোখের মনিতে ঠিকরে ঠিকরে মিলায়েছিলো পানির অল্পতলের নরম  মসলিনে ছড়ানো শিংড়াফলের গহিন বুননে, যে বুনন সেচে নীলাদ্রির হাসন রাজা হাস্যচ্ছলে লিখেছিল, এগো দেখোগো আসিয়া, কমলায় নিত্য করে ঠমকিয়া, ঠমকিয়া!