Showing posts with label আজিম্পুর. Show all posts
Showing posts with label আজিম্পুর. Show all posts

Sunday, 15 July 2012

শহীদ সাবের এবং নিদাঘের কদম


শহীদ সাবের শ্রদ্ধাভাজনেষু।শহীদ ওনার নামের অংশ।



পঞ্চাশ দশকের আজিম্পুর ওয়েস্ট এন্ড হাই স্কুলের  খন্ডকালিন শিক্ষক শহীদ সাবের, ছাত্র মাহমুদুল হক বটুর কথনে মুগ্ধ হয়ে 'জীবন আমার বোন'কে হাতে ধরে নিয়ে যাচ্ছে দৈনিক ইত্তেহাদে কবি আহসান হাবীবের সম্পাদকিও দফতরে!বারাসাত থেকে আসা বটুর বয়স তখন ১৬'র কম আর শহীদের বয়স ২০ ছুই, ছুই! গত ইদেও শহীদ জেলের ভাত খেয়েছে চিটাগাংয়ে রাজবন্দিদের সাথে যেমনটা বরাবর মেট্রিকের পর পর একটানা চার চারটা বছর!

Sunday, 10 January 2010

আজিম্পুরের স্বর্নদুয়ারেঃ আশির স্নাইপারেরা ২

বাড়িটা এখনো টিকে আছে।২০১০।

আমার জন্ম থেকে বড় হওয়া ষাটের, সত্তরের ঢাকার আজিম্পুরে এক ভাড়াবাড়িতে।১০৭/এ পিলখানা রোড!কবরস্থানের ঠিক উলটো পাশে; রক্তজবা আর রডোডেন্ড্রনের ঝাড় ঘেরা সাদা চুনকামের সেই বাংলো বাড়ির সামনের গোল বারান্দা ঘেরা রডোডেন্ড্রনের ঝাড় না থাকলেও আব্বার হাতে লাগানো অনেক গাছ এখনো ওখানে আছে!

পিলখানা থেকে শহিদ মিনার অব্দি যা যা ঘটন, অঘটন তার তরতাজা খবর বাসায় পৌছে যেত মুক্তি্যুধ্বের আগে ঢা,বি'তে পড়ুয়া চাচাত ভাইদের সুত্রে; মুক্তিযুধ্বের পর বোনদের সুত্রে।আর আশির দশকে নিজেই হয়ে উঠি চলমান বার্তাগুলোর ধারক, বাহক, দর্শক এবং একজন কিম্ভুত সুত্রধর।