Showing posts with label উপকথা. Show all posts
Showing posts with label উপকথা. Show all posts

Sunday, 19 May 2024

গরম কালের উপকাব্য ১ :

কবিতার গোলাপ এবং সিংহাসন বধ!



টি,এস,সি পরিত্যক্ত সুইমিং পুলের ধারে,

মাদুর পাতা মঞ্চে হালকা নীল প্লাস্টিকের চেয়ারে বসে, 

চারজন কবি ভাবছে কবিতার সাথে কবিদের দূরত্বের কথা।

Monday, 18 October 2021

বিড়িখোর সেই রাজকন্যাকে

জাহানারা বেগম জ্যোতি

এনফোর্সড ডিসেপিয়ারেন্স

অফ যশোর রোডের গাছগুলা

এবং অন্যান্য উপকথা**

উৎসর্গ পত্র

বিড়িখোর সেই রাজকন্যাকে, আম্মা'কে


সকলের গড় আয়ুর চেয়ে এগারো বছর আগে চলে গেলে

চণ্ড সেই ক্যান্সার যন্ত্রণা তোমার চোয়ালে

প্যারালাইজড হয়ে পড়ি ভাবতে গেলে

মন খারাপ হই প্যারালাইজড হই না আসলে

যন্ত্রণা অনেক কম পেতে নিয়মিত গাজা সেবন করলে

সি, এন, এন রিপোর্টে সর্বাধুনিক মেডিকেল সাইন্স তাই বলে

Wednesday, 25 November 2020

মারাডোনা : আঘনের রুপকথায়


প্রতিদিন দুলে বেড়াই সে ফুটবল দুনিয়াতে
যে ফুটবল মারাডোনাকে  দোলায়
গোলবারে গোল গোল গোল সোরগোল ভেদ করে
একটা মানুষের ইতিহাস আমাদের সবার ইতিহাসের মাঠে
বাংলার ধানক্ষেত ধেয়ে এলো বুয়েনস আইরেসের বস্তিতে

Thursday, 2 July 2020

ঢাকাই মাল্লার


নেমে আসলে থেকেই যাবে
বৃষ্টি ভাবুন বৃষ্টি লিখুন পরান জুড়ানিয়া চরম বৃষ্টির ব্লেড
`মেহা ঝরো ঝরো বারাসাত রে`
`রেইন ড্রপস কিপ ফলিং অন মাই হেড`

Tuesday, 7 April 2020

রিফিউজি ব্লুজ




ধরো ঐ বড় বড় শহরে লক্ষ লোকের নিবাস
কেউ থাকে বড় দালানে কেউ বস্তিতে ছাড়ে দির্ঘশ্বাস
ঐখানে আমাদের ঠাই নাই
প্রিয়তমো, ঐখানে আমাদের ঠাই নাই

Tuesday, 10 March 2020

করোনা-কেয়ামতের আগের দিন ঢাকাতে গনভালবাসাবাসি


ভালবাসাবাসির চেয়ে বড় প্রতিষেধক আর কিছু নাই।২০১৭ সালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঢাকার ইস্কুল বাচ্চাদের সংগঠিত ব্যাপক আন্দোলনের সময়  অনুবাদ করেছিলাম,  রজার ম্যাকগফের At lunchtime – A story of loveশিরোনাম বদলে সেটাই পরিবেশন করছি, 


করোনা-কেয়ামতের আগের দিন ঢাকাতে গনভালবাসাবাসি

 

ফার্মগেটের নমুহুনিতে বাচ্চাকোলে এক মহিলার সাথে
সংঘর্ষ এড়াতে বাসটা যখন প্রচন্ড হেচকায় ব্রেক কষলো
অন্য পাশে বসা হিজাবি স্টাইল আটোসাটো শাড়ি পরা
দোহারা চেহারার আবেদনময়ি অপরুপা আমার বুকে আছড়ে পড়লো

Wednesday, 5 February 2020

ছায়াসিতাদের আত্মহত্যা ও রিতা দেওয়ান উপকথা।



‘অদ্ভুত রামায়ন’ কহে, 
সিতা নাকি রাবন ও মন্দদরির কন্যা। 
আবার জনান্তরে বলে 
রাবন তার ভাতিজা নল্কুবেরের স্ত্রি রম্ভাকে ধর্ষন করে।
 ধর্ষনের ফলে রাবন ঔরসে রম্ভার গর্ভে সিতার জন্ম হয়। 
সিতার জন্মের আগে গনকরা জানায়, 
তিনি রাবনের ধ্বংসের কারন হবেন। 
তাই রাবন তাকে পরিত্যাগ করেন।

Sunday, 16 September 2018

আম্মাহুজুর বড়দাদি, ছোটদাদির উপকথা

মা মাকড়শা, লুইস ব্যুর্জোয়া

আমার দাদা যেহেতু প্রসিদ্ধ সুফিপির ছিলেন,
তার প্রথম স্ত্রি হিসেবে আমার বড়দাদি ছিলেন বড় আম্মাহুজুর
এবং আব্বাহুজুর স্বামির প্রসিদ্ধির বড় হকদার ছিলেন।
আম্মাহুজুর ব্যাপারটা আসলে মেয়েদের সেই ব্যাকসিট,
যাতে বসার ব্যাপারটা তাদের অনেকভাবে প্র্যাকটিস করানো হয়।

Wednesday, 12 September 2018

কটকটি দিবসের উপকথা


আত্তরের তাকের পাশে ইয়া উচা স্বপ্ন পালঙ্ক
কটকটি দিবসের পরম সব গরমিলিয়া অঙ্ক
কটকটি কিনতে লাগতো খাতাবই পুরান জিনিসপত্র
কটকটি শাস্ত্রে চিচিং-ফাক গেরোস্তালির হিশাবি দানছত্র

Friday, 13 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৪ ।।

জাকেরগন যখন কঙ্কলিলা মঞ্জিলে হারালো

আশাপূর্ণা দেবী (৮ই জানুয়ারি, ১৯০৯ – ১৩ই জুলাই, ১৯৯৫) প্রয়ান দিবস উপলক্ষ্য উপকথা :

গোলক ঢাকার পুরি প্রথমে বন্দনা করি
তার মধ্যে যাপনে উদযাপনে বন্দি বাংলার জাকেরগন
মালতিচাপার বন্দি* গাই পয়লা বৈশাখের বন্দি গাই
যার থেকে জন্ম পাই স্বপ্নদুস্বপ্নবাজির সৃজন কারন

Thursday, 5 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৩ ।।

কাফকার পুতুল*, কুড়ানো কেতলি ও পত্রসরসি উপকথা




























গতরাতে ময়লা ফেলবার সময় তলকুঠুরির বাতিল জঞ্জালে
লাল সিরামিকের একটা ঢাকনাবিহিন কেতলি কুড়ায়ে পেলাম

Wednesday, 17 January 2018

এনফোর্সড ডিসেপিয়ারেন্স অফ যশোর রোডের গাছগুলা



একটা গা ছমছম সাস্পেন্স
'গুম' হচ্ছে জাতিসংঘের অভিধান অনু্যায়ি এনফোর্সড ডিসেপিয়ারেন্স
ব্যাক্তির যে নিখোজে থাকে আমলাতন্ত্রের বিচারবহির্ভুত হাত
গাছের বিনাশেও চলে অজ্ঞাতনামা গাছেদের গায়েবি মোনাজাত

Thursday, 2 November 2017

বিষতত্ব : ধুতুরা থেকে ধুত্তরি ছাই

সাবধান, তিন তিনটা দির্ঘ কবিতার মাপা, আলাপি  বুনটে একটা পাগলুটে উপকথা!খুব মেরে দিতে ইচ্ছা করবে, খুব মনে রাখতে ইচ্ছা করবে।অসুবিধা নাই, আগেও  অনেকে করেছে, পরেও করবে।খুব বিষাক্ত, খুব সংসক্ত, শক্ত  ব্যাঞ্জনবর্ন খেয়ে ফেলে, নতুন ও নরম স্বরবর্ন উগরে দেয়...... 

 
বিষতত্ব 

এমনত হতেই পারে, ক্ষত্রিয় রাজকুমার গৌতমের বর্নাশ্রম বিরোধি দর্শন প্রচারেরও বহু বহু আগে, বৈদিক আর্যদের পৈশাচিক সতিদাহপ্রথা আরোপের আগে অব্দি ভারতের মাতৃতান্ত্রিক দ্রাবিড়দের গৃহদেবতার নাম ছিল 'ধুতুরা', গৃহলক্ষিকে ডাকা হতো 'ধুত্যুরি'! পুজারি পুরোহিতদের সম্মানিত পদবি ছিল 'পাগল'!

Tuesday, 28 February 2017

সিন্ড্রেলার কাচের খড়ম

ভলুয়া সুন্দরি ও কমলা সুন্দরির আখ্যান অবলম্বনে

নাচঘরে কাচের খড়ম ভাঙ্গিয়া
সিন্ড্রেলা চলিয়া গেলেন গটগটাইয়া

এদিকে রাজকুমার কান্দিয়া হাসিয়া চিল্লাইয়া
ভাত খায় থালাতে শুকনা মরিচ ডলিয়া

কবে আবার আসিবেন সিন্ড্রেলা  ফিরিয়া
চিড়িয়াখানাতে যে যার মত রঙ্গিলা কাকাতুয়া

Wednesday, 11 November 2015

লো হোসনে আরা লো, মুনির হোসেন হাতিয়ার ঢাল দো

                 
                        
                        কিন্তু শারমিন রিমাকে মুনির হোসেন হত্যা করবার সাথে
                        রুপচান্দা মাছের বা সোনালি শব্দটার সম্পর্ক কি কাকতলিয় নয়

Sunday, 13 July 2014

অন্য বাসার শব্দ



।১। ঘাতকেরা এবং Banality of Evil :

শুনতে শুনতে অন্য বাসার শব্দকে
নিজের বাসার শব্দ মনে হয়ঃ কানের পর্দা টপকে
জন্মের উচ্ছাস মৃত্যুর হাহুতাশ ঝরা-পাতা ছেড়া-খাতার
সাথে অন্যের উঠানের আলো ছায়া মায়া কুহেলিকাও নিজের মনে হয়

Monday, 5 August 2013

গরিলাপতির আদালত অবমাননা : ষোড়শ সংশোধনি বাতিলের আলোকে

সংবিধান (ষোড়শ সংশোধনী) আইন ২০১৪ বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া




সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত ২০১৭

Tuesday, 18 September 2012

হাচাসন্যাসির হাচাহাসি



হিসাব করে দেখলাম সবচেয়ে প্রাচিন বাংলা অক্ষরগুলার একটা হচ্ছে 'হ' আরেকটা 'ঠ'
কারন বাংলার সবচেয়ে প্রাচিন ধর্মাচারের নাম হঠযোগঃ
'হ' এবং 'ঠ' অক্ষর দুটাই ছিল আলাদা আলাদা পুরাপুরি শব্দঃ 'হ' হচ্ছে সুরুজ 'ঠ' তে চাদ
হঠযোগ হচ্ছে চাদ সুরুজের বেলাবেলি উপাচার

Sunday, 17 April 2011

প্রমীলা সেনগুপ্তের স্বামীর বাংলাদেশ আগমন সংক্রান্ত


নজরুল ইসলাম, কোলে ছেলে বুলবুল, 
স্ত্রী প্রমীলা ডানে বসে, 
শাশুড়ি গিরিবালা দেবী বায়ে বসে,পেছনে বুলবুলের ধাত্রী


ফতোয়া জারি করে ১৪ বছরের হেনাকে হত্যা করা হয়েছিলো; সে কোন সালে, কোন মাসে? এই শতাব্দীতেই! নিগৃহীত বাউলদের তওবা করানো হলো; তাও এই শতাব্দীতেই!মৌলবাদীদের বর্বর সহিংসতায় হুমায়ুন আজাদ  আক্রান্ত হয়েছিলেন গত শতাব্দীতে!তসলিমার উচ্ছেদও ঘটেছিলো গত শতাব্দীতেই! সহস্রাব্দের পারাপারে বাংলাভাষাভাষি মুসলিম কৌমের কোন কোন গোষ্ঠীর পাশবিকতা লালন, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জাহানারা ইমাম এবং সবিশেষে ১৯৭১এর ঈক্ষণগুলার উপরেই কায়েমি আঘাত।