Showing posts with label পুরান ঢাকা. Show all posts
Showing posts with label পুরান ঢাকা. Show all posts

Monday, 3 December 2018

জয়গুন ও আনোয়ারের সিনার্জি


ডলি ইব্রাহিম আনোয়ার হোসেন শ্রদ্ধাভাজনেষু

কয়েকটি গুরুত্বপুর্ন সম্পাদনা করেছি পোস্টটিতে!প্রয়াত ডলি ইব্রাহিমের বারবার নিড় বাধার প্রয়াস,
আত্মহননের সাথে অবসাদ বা অনির্নিত ডি্প্রেশানের সম্পর্ক আছে কি না,সে প্রশ্নটা তুলেছি কবিতার পদে।একই সাথে আনোয়ার হোসেনের  ৈশবের পুরান ঢাকার পটভুমিতে ঢাকাই নাগরিকতার তুরন্ত প্রানস্পন্দন এ-কবিতায় ধরতে চেয়েছি।সাহিত্য থেকে সিনেমার রুপান্তুরে নান্দনিক ও দৃষ্টিকোনগত যোগ, বিয়োগ, গুনভাগের তুলনামূলক বিচ্চারটুকু করেছি প্রানস্পন্দনের সাথে মতবাদের সংঘর্ষ না ঘটিয়ে!চখাহা।

Wednesday, 12 September 2018

কটকটি দিবসের উপকথা


আত্তরের তাকের পাশে ইয়া উচা স্বপ্ন পালঙ্ক
কটকটি দিবসের পরম সব গরমিলিয়া অঙ্ক
কটকটি কিনতে লাগতো খাতাবই পুরান জিনিসপত্র
কটকটি শাস্ত্রে চিচিং-ফাক গেরোস্তালির হিশাবি দানছত্র

Sunday, 12 February 2017

কাগজের নৌকা এবং বোকাসোকা বুড়িগঙ্গা


অনলাইনে ব্যাবহার করা না হলেও মুদ্রিত সংগ্রহে ঈ, ঊ, ণ, চাদবিন্দুর দেখা পাবেন প্রচলিত অভিধান অনুযায়ি।চখাহা।

কাগজের নৌকা

একদম কাগজের নৌকার আদলে
মোটামোটি বড় একটা কাগজের নৌকা বানানো হলো
এবং তা ভাসানো হলো সত্যিকার সাগরের জলে
ভাসানো মাত্র তাতে একজন নাবিক চড়ে বসলো

Monday, 23 April 2012

খুলিতত্ব ৩ ঃ কবিতাঃ বিউটি বোর্ডিং



শামসুর রাহমান শ্রধ্বাভাজনেষু      

বিউটি বোর্ডিং

তার চেয়ে পুরান ঢাকার
বৈশাখি পাঠশালাতেই থাকা ভালো
একটার পর একটা মহল্লা মানে গড়গ্রাম
খাম খুলতেই বরইয়ের স্বাদ বারুদে পাল্টাইলো

Sunday, 19 September 2010

কুত্তায়ে চায় রাতিবঃ লালনের রহব লওয়া সহজ মগর কসাইগো কথা কইতে শরম লাগে

এন্থ্রাক্স মামলার ভুগিজুগি শুরু করেছে মিডিয়া!পুরাদমের ভুগিজুগি না!নিচা স্বরের দুই খাবলার ভুগিযুগি!মানে ঐ যে কেউ বলে পাকের ঘর, কেউ বলে রান্নাঘর, কেউ বলে গোস্ত, কেউ বলে মাংস ঐ রকমের ভুগিযুগি!বলছি না যে সরকার এটা নিয়ে বুশের রাজনিতি করছে বাংলাদেশের কসাইদের সাথে!বলছি যে কাপড়ওয়ালাদের কোটা, মোটার গ্যাঞ্জাম যদি কাপড়ওয়ালাদের সাথে কথা বলে সুরাহা করা হয়; তাহলে গোস্ত আর মাংসের মারানিগিরি না করে কসাইদের সাথে সরকারের সাত তাড়াতাড়ি কথা বলা দরকার!

Sunday, 10 January 2010

আজিম্পুরের স্বর্নদুয়ারেঃ আশির স্নাইপারেরা ২

বাড়িটা এখনো টিকে আছে।২০১০।

আমার জন্ম থেকে বড় হওয়া ষাটের, সত্তরের ঢাকার আজিম্পুরে এক ভাড়াবাড়িতে।১০৭/এ পিলখানা রোড!কবরস্থানের ঠিক উলটো পাশে; রক্তজবা আর রডোডেন্ড্রনের ঝাড় ঘেরা সাদা চুনকামের সেই বাংলো বাড়ির সামনের গোল বারান্দা ঘেরা রডোডেন্ড্রনের ঝাড় না থাকলেও আব্বার হাতে লাগানো অনেক গাছ এখনো ওখানে আছে!

পিলখানা থেকে শহিদ মিনার অব্দি যা যা ঘটন, অঘটন তার তরতাজা খবর বাসায় পৌছে যেত মুক্তি্যুধ্বের আগে ঢা,বি'তে পড়ুয়া চাচাত ভাইদের সুত্রে; মুক্তিযুধ্বের পর বোনদের সুত্রে।আর আশির দশকে নিজেই হয়ে উঠি চলমান বার্তাগুলোর ধারক, বাহক, দর্শক এবং একজন কিম্ভুত সুত্রধর।