Showing posts with label ব্লগার রাজীব. Show all posts
Showing posts with label ব্লগার রাজীব. Show all posts

Saturday, 2 March 2013

পৈশাচিকতার পগ্রম: মওদুদি-মাও-মেকানিজম



রাজীব হায়দার হত্যার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্র
(১)

নর্থ সাউথের যে ছাত্ররা রাজীব হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে তাদের পেছনে জামাত-শিবিরের সরাসরি ভুমিকার অভিযোগ য্যামন রয়েছে; তেমনি মার্ক্সবাদি-মাওবাদি বলে কথিত অনেক ধুরন্ধরেরাই এই হত্যাকান্ডসহ ২০১৩র জামাতি রায়টের নৈতিক দায় এড়াতে পারে না!এই ধুরন্ধর মুদ্রারাক্ষস-মাওবাদি-মার্ক্সবাদিদের ক্ষমতালোভি হিনতমো উচ্চাভিলাষ  থেকেই  জামাতি-মার্ক্সিস্ট টার্ম!কিন্তু সেই টার্ম কেবল তত্বে সিমিত থাকে নাই; কারন হয়ে দাডিয়েছে শত শত দরিদ্র পরিবারের সর্বস্ব হরনের!অথচ এই দরিদ্রদের দোহাই পেড়েই এই কপটাচারি সাইকোপ্যাথেরা এসব তত্ব কপচেছিল এবং এখনো কপচাচ্ছে!

Wednesday, 20 February 2013

রাজীবের প্রমিথিউস প্রত্যয়েইঃ এবারের একুশে


রাজীব হায়দারের নৃশংস হত্যাকান্ডের পর যখন খবর আসে শাহবাগ থেকে ফেরবার সময় সাংবাদিক সুমন মাহবুবের আক্রান্ত হবার তখন দির্ঘ মেয়াদি অবিচলতার জন্যই স্বল্প মেয়াদে ঠিক করে নিতে হয় চলমান প্রত্যয়ের লক্ষ্যভেদি নিশানা!

১৯৫২'র পর একুশে ফেব্রুয়ারি এসেছে অনেক বার!এবারের ভাষা দিবস আমাদের দাড় করিয়ে দিচ্ছে পরিচয়গত সুষ্পষ্ট মেরুকরনের সামনে!সেই সিমারেখায় ধর্মবিশ্বাস কিছুতেই  প্রজন্ম চত্বরের থার্মোমিটার হতে পারে না!রাজীবের হত্যাকান্ড নির্দিষ্ট করে দিয়েছে  প্রজন্ম চত্বরের পারদাঙ্ক!জিবিত লাকী আক্তারেরা, আসিফ মহিউদ্দিনেরা ধর্মে বিশ্বাস করে কি না এ-প্রশ্নের উকি মাত্রই  প্রজন্ম চত্বরের অর্জনকে অসম্মান করা হয়; আমরাই হয়ে দাড়াই রাজীবের ঘাতক!কিন্তু আমরা তা নই!