![]() |
| Gayatry Chakravarty Spivak in Dhaka to attend Lalon festival. |
এই লেখাটার পুরাটাই পলিটিকালি বেঠিক। বেঠিকের রসটা নৃতত্বের খটমটসহ ভালো বুঝতো আমার প্রয়াত অনুজ বন্ধু মাহবুব পিয়াল। ব্রাক্ষণবাড়িয়ার পিয়াল ডারহামে নৃবিজ্ঞানে পি,এইচ,ডি করে আই,ইউ,বির সোশাল সাইন্সের ডিন হয়ে বিদেশের হোটেলে মরার আগে লোকগান নিয়ে এমন সব কাজ শুরু করেছিলো যে আমার বিশ্বাস হুট করে না মরলে আলাউদ্দিন খান, সচিন দেবের পর ব্রাক্ষণবাড়িয়ার তৃতীয় এবং জাহাঙ্গীরনগরের প্রথম রিয়েল স্কলারের নামটা পেতো।









