Showing posts with label নৈবেদ্য. Show all posts
Showing posts with label নৈবেদ্য. Show all posts

Thursday, 22 August 2013

কাভাফিকে চয়নের নিবেদন

কাভাফি নামে খ্যাত গ্রিক কবির পুরো নাম কন্সটান্টিনোস পেত্রো কাভাফেস!মিশরের আলেকজান্দ্রিয়াতে গ্রিক পরিবারে জন্ম এবং বসবাস।জন্মঃ ২৯শে এপ্রিল, ১৮৬৩, মৃত্যুঃ ২৯শে এপ্রিল, ১৯৩৩।মোট প্রকাশিত কবিতার সংখ্যা ১৫৪।সবচেয়ে গুরুত্বপুর্ন কবিতাটি লেখেন চল্লিশতমো জন্মদিনের পর! 


কাভাফিকে নিবেদিত কবিতাঃ  

যে তুমি আগন্তুকঃ নদিমাতৃক গোধুলিকে জ্বালায়েছ শব্দহিনতার সান্ধ্যভাষায়

মাথায় বেতে বোনা টুপি
গায়ে ঢিলাঢালা গরমকালিন পোষাক
সভ্যতার পুরানা প্রতিনিধির বেশে ফিরছিলে ঘরে
আলেকজান্দ্রিয়ার অস্তাচলগামি দফতরে