Showing posts with label brand management. Show all posts
Showing posts with label brand management. Show all posts

Wednesday, 12 May 2010

এটিচ্যুড ব্র্যান্ডিং..শামসুর, গুণ, মোমতাজ ও অধ্যাপক ইউনুস

নামের বানান ছাড়া ঈ, ঊ, ণ, চাদবিন্দু ব্যাবহার করা হয় নাই।চখাহা।

স্মৃতিপাঠ ১

মনে হয় সেটাই ছিল বাংলা একাডেমিতে স্বাধিনতার পর প্রথম বই মেলা!খুব সম্ভবত বোনদের হাত ধরে সেখানে গিয়েছিলাম!অনেকেই চাদর বিছিয়ে নিজেদের বই বিক্রি করছিল!তাদের ভেতর ছিল চোয়াল গর্তে ঢোকা, পিঠে পেট ঠেকা, ইয়া লম্বা নির্মলেন্দু গুণ!ওর প্রকাশক ছিল খান ব্রাদার্স!এখনো নির্গুনকে লোকে এদেশে, ওদেশে বেড়াতে নিয়ে যাচ্ছে!খান ব্রাদার্সও নিশ্চিত কলেবরে অনেক বেড়েছে!কিন্তু সত্তরের তরুন কবিদের যেভাবে বরন করেছিল, শুধু খান ব্রাদার্স কেন অন্য কোন প্রকাশনিই তরুন কবিতার প্রতি আর তেমন মমতা দেখায় নি!নির্গুণ নিজেই একটা ব্র্যান্ড, হাটাবাবা ব্র্যান্ড!ওর সেই বাংলা একাডেমির মাঠে ছড়ানো চাদরেই চাদোয়া বানিয়েছে লিভার ব্রাদার্স, মেরিলসহ আরো গ্রুপেরা!কিন্তু চাদোয়াটা আসলে আরো বড়!কল্পনাতে যার শেষ, রুপকথাতেই পরিচয়!