Showing posts with label কঙ্কলিলা কবিতা সিরিজ. Show all posts
Showing posts with label কঙ্কলিলা কবিতা সিরিজ. Show all posts

Monday, 17 September 2018

সুচিত্রা কাপকেক সনেট ২ ও ১



।২।

সাহেবদের বানানো কাপকেক মনে ধরেছিলো শান্তিদেবের 
মোহরদির চোখে চোখ রেখে নির্নিমেষে বলেছিলো: পত্রপিঠা

Saturday, 25 August 2018

।।কঙ্কলিলা কবিতা সিরিজ ১০।।

বাঙ্গালি নারির কি আসলেও কোন দেশ নাই?  
তসলিমা নাসরিনের পঞ্চান্নতমো জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে



শ্রিমঙ্গল থেকে আসামের পাহাড়্গুলো আমাদের চায়ের পেয়ালা
চা বাগানগুলো  ওখানে অনেকদিন আর  ৈথিলি কু্লিরাও
প্রবল   ৃষ্টিতে কথ্যক নেচে একটি কুড়ি দুটি চায়ের পাতায়
খোলে ৈষম্যের হালখাতা : অনিতা এসে বসে নিতার পাশে

Tuesday, 21 August 2018

।।কঙ্কলিলা কবিতা সিরিজ ৯।।

রেডিও খোশমেজাজ


ভয়হারানিয়া বাগানে পেলাম চিরস্থায়ি মালির চাকুরি
কখনো মালুম কখনো বেমালুম আজগুবিনিয়োগকারি

ধরাচুড়াসহ এক শুন্যচারি প্যারাসুট নামালো বাগানে
নিয়োগকারি মানিকগঞ্জি পনির ছড়ায় বাকেরগঞ্জি বেগুনে

শুন্যচারি শুধায় দেশ কোথায় গো
সেন্সরে চক্ষুস্মান হেথায় হোথায় কানামাছি ভো ভো

Friday, 10 August 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৭ ।।

 ম্যাগনোলিয়া সনেট : শহীদ কাদরীর জন্য
 

ম্যাগনোলিয়া সাদা শাড়িটা পরলা
হয়তো সবচেয়ে ভালোভাবে পরা হলো না
আলুথালু খুলেখুলে যাচ্ছেমতন
কিন্তু উপহারে সচেতন কিন্তু শহীদ কাদরীর জন্য

Tuesday, 24 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৬।।

লাবন্য ও বন্য ললিতকলা সেমিনার


২৫শে জুলাই ২০১৮ সারারাত আমার ঘুম হয় নাই
ঘুম ভেঙ্গে আমি কি লাবন্য না কি বন্যতা
না কি উভয়ের কাছে যাবো

Tuesday, 17 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৫।।

কঙ্কাল ও চুমুকঙ্কাল 


একটা ঋতুর অন্তরঙ্গে আরেকটা ঋতুর বহিরংগ
ভেন্টিলেটারের আলো আধারিতে চড়ুইদের যড়যন্ত্র
একটা খামের ভেতর একটা চিঠির হাহাকারি অংগ
গতকালকের লাল ডাকবাক্সে  কঙ্কলিলার কঙ্কালমন্ত্র

Friday, 13 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৪ ।।

জাকেরগন যখন কঙ্কলিলা মঞ্জিলে হারালো

আশাপূর্ণা দেবী (৮ই জানুয়ারি, ১৯০৯ – ১৩ই জুলাই, ১৯৯৫) প্রয়ান দিবস উপলক্ষ্য উপকথা :

গোলক ঢাকার পুরি প্রথমে বন্দনা করি
তার মধ্যে যাপনে উদযাপনে বন্দি বাংলার জাকেরগন
মালতিচাপার বন্দি* গাই পয়লা বৈশাখের বন্দি গাই
যার থেকে জন্ম পাই স্বপ্নদুস্বপ্নবাজির সৃজন কারন

Thursday, 5 July 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ৩ ।।

কাফকার পুতুল*, কুড়ানো কেতলি ও পত্রসরসি উপকথা




























গতরাতে ময়লা ফেলবার সময় তলকুঠুরির বাতিল জঞ্জালে
লাল সিরামিকের একটা ঢাকনাবিহিন কেতলি কুড়ায়ে পেলাম

Wednesday, 27 June 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ২ ।।

সনেট : ইয়াদ পিয়া কি আয়ে
Or The Deatails Of Plant Simplicity And Root Compexities!



রুপনারানের কুলে  মিথ্যামিথ্যি ঘুমে সত্যাসত্য স্বপনে
আবারো সত্যাসত্য ঘুমে আবারো মিথ্যামিথ্যি স্বপনে
জাগে ভাসে মরে  মৃদুমন্দ নারিকেল-জিঞ্জিরা-দ্বিপ
সাগর-কুসুম স্বরে নয় বছুরে প্রানের অর্বুদ প্রবাল-পলিপ

Saturday, 26 May 2018

।। কঙ্কলিলা কবিতা সিরিজ ১ ।।

বলেরো : রক্তচাপ প্রশমনের সনেট





























এখানে একত্র সুন্দর এক পুকুর কঙ্কলিলায় উপুরমুখি
বৃষ্টি ও শাপলা ফোটায় ফ্ল্যামেঙ্কো তর্জনে বর্ষার মল্লার