Showing posts with label সাবদার সিদ্দিকী. Show all posts
Showing posts with label সাবদার সিদ্দিকী. Show all posts

Saturday, 27 April 2013

নোম্যান্সল্যান্ডের মুক্তিযোদ্ধ্বা সাবদার সিদ্দিকি* : ভাঙ্গা লিরিকে, ভাঙ্গা বয়ানে

পুরান ঢাকাতে বুলবুল ললিতকলা একাডেমির সিড়িতে সাবদার সিদ্দিকি!**
গোল্লার ছুটঃ
নৈরাজ্যের স্ফুলিঙ্গ ছাড়া বিবর্তনের পরিসর ক্রমশ সঙ্কুচিত হয়ে পড়ে।১৯৭২ থেকে ৯০ দশকের শুরু অব্দি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে পুরান ঢাকার বুলবুল ললিতকলা একাডেমীর আশেপাশের হাঁটাপথে দ্রষ্টব্য হয়ে উঠেছিল তোষকের মোটা কাপড়ের আলখাল্লা গায়ে, তারের ফ্রেমের গোল চশমা চোখে, কখনো খালি পায়ে কখনো বা খড়ম পরা, হালকা ফুদ্দি দাড়ি, মোচ, ঘাড় ছোঁয়া বাবরি চুলের, ভাঙ্গা চোয়ালের ছোট্ট একহারা গড়নের সাবদার সিদ্দিকি!

Wednesday, 4 July 2012

বাংলা একাডেমি এবং ভাষা-ভ্যাসেক্টমি



২০১২তে কবিতাতে অসিম সাহা, কামাল চৌধুরি, ''রচনা'' লেখার জন্য ''বিশ্ব সাহিত্য কেন্দ্রের'' প্রতিষ্ঠাতা  আব্দুল্লাহ আবু সায়িদ, উপন্যাসে ''প্রথম আলো''র কর্মকর্তা আনিসুল হক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি বিভাগের লাল, নিল অধ্যাপকসহ সাহিত্যের বিভিন্ন শাখাতে পুরস্কার দিতে ৯/১০জনকে খুজে বের করলেও, নাটকের কোন পান্ডুলিপি না কি বাংলা একডেমি খুজে পায় নাই!

Saturday, 20 February 2010

ছায়াপিস্তল

সাবদার সিদ্দিকী  ও ত্রিদিব দস্তিদার শ্রদ্ধাভাজনেষু


ছায়াপিস্তল

(১)

সাবদারেরও দল আছে = ছায়াদল

(২)

ত্রিদিবের পিস্তলও আছে = ছায়াপিস্তল

(৩)

দলবল পিস্তল ছাড়া কাউকেইত কিছুই দিলিনা
বিনস্ট বিজড়িত প্লাস্টিক সার্জারি থেকে সাবদার ও ত্রিদিবের হাত ধরে একুশে ফেব্রুয়ারি

দুরে চলে যায়ঃ ঘাড় থেকে যতদুর চিবুকের কলতলা

(৪)

ত্রিদিবেরও দল আছে = ছায়াদল
সাবদারেরও পিস্তলও আছে = ছায়াপিস্তল

একুশে ফেব্রুয়ারি ২০১০
ব্রিটানি

Thursday, 25 September 2008

টাইমলাইন সাবদার

ডিসেম্বার ২০০৮: দানবিয় পুতুলি বালিকা ময়দানবিয় সুই সুতাতে ফুড়ে
সিলায়ে দিয়েছিল রাস্তার সাথে বাস ট্রাক রিক্সা
রেললাইনের সাথে রেলগাড়ি সমুদ্রের সাথে জাহাজ

ডিসেম্বার ৩০০৮: জ্যুল ভার্নি সুলতানি হাতির সওয়ার সাবদার সিদ্দিকি
পুতুল দানবির তলাশে নামেন পুনর্মিলনি দিপের বংগবাজ সিমানায়

ডিসেম্বার ৪০০৮: সাবদার আবিস্কার করেন
পিং পং টেবিলে ঘুমালে স্বপ্নরা খুব পিং পংময় হয়