ঘুম ভেঙ্গে জানালা খুলে, ডাবল শাটার তুলে দিলাম। বাইরে বিপুল চেস্টনাটের ছড়ানো ডালপালায়, গরম কালের তুমুল ঝকঝকে রোদ, শালিখ-রঙ্গা ছোট-ছোট পাখি ঘাসে লুকানো পোকা খুটে খাচ্ছে। বাতাসে বাচ্চাদের কান্নার মত সিন্ধু-সারসের টানা ডাক। বিভিন্ন রকম বল দিয়ে আফ্রিকান, এশিয়ান, ইয়রোপিয়ান শিশু, কিশোরেরা এক সাথে খেলছে।
ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
Friday, 9 May 2025
Monday, 28 April 2025
।।শান্তিপূর্ণ বেচাকেনার অঞ্চল।।
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, এরিস্টফেনিসের 'আচারনিয়ানগণ' অবলম্বনে একটি সঙ্খিপ্ত রাজনৈতিক স্যাটায়ার।
পাত্রপাত্রীরা:
-
দিকায়োপলিস: গ্রামের সাধারণ কৃষক; শহুরে রাজনীতিতে অতিষ্ঠ।
-
নাট্যকার: এক ধরণের বর্ণনাকারী চরিত্র, মাঝে মাঝে দর্শকদের সাথে কথা বলে।
-
সরকারি প্রতিনিধি (কর্মকর্তা, এমপি প্রার্থী)
-
চাল-ডাল ব্যবসায়ী
-
গ্রামের মানুষজন (গায়ক, বেকার যুবক, মা, বৃদ্ধ)
Tuesday, 15 April 2025
।।কোকো শ্যানেল, দালির পরাবাস্তবতায়।।
১৪৩২ এ প্রথম সনেট :
আমার চিত্রকলা এবং ফ্যাশন বিষয়ক ধারাভাষ্যের অংশ।
কোকো শ্যানেল, দালির পরাবাস্তবতায় :
প্রেম মানে অতিপ্রেম বাড়াবাড়ি
চ্যানেল পারের কোকো শ্যানেলের সাথে
বঙ্গোপসাগরের নারকেল তেলের কাড়াকাড়ি
দেহ বাঁধো রোদে সেঁকা পঙ্খীরাজ চামড়ার রথে
Monday, 7 April 2025
।। আলতা এবং মায়ার গল্প।।
।।লুপ্ত, ভয়াল নেকড়ের ফিরে আসা এবং অমরতার দিকে আরেক ধাপ।।
যখন দুনিয়ার এদিক, ওদিক ভয়াবহ সব হানাহানি এবং প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, বংশানু বিজ্ঞানীরা গবেষণাগারে ফিরিয়ে এনেছে ১০,০০০ বছর আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া ডায়ার উলফ বা ভয়াল নেকড়ে।
Saturday, 5 April 2025
।।নতুন আদরের জন্ম।।
।।পাচটি প্রেমের সনেট।।
১
আনমনে আলতো হাত গালে দিয়ে রাখো।
নিজের আদরের পরশ নিজের সাথে মাখো।
রবীন্দ্রনাথের পৃষ্ঠা উল্টে পাল্টে পাস্তেরনাকের লারা
রাজু ভাস্কর্যের পাশে মিছিলের ঘামে দিশাহারা,
তোমাকে কি আমরা মূর্তিমান শরতকাল ডাকবো?
কিন্তু সব ঋতু ছুটে এসে তোমার হাতে হাত ধরতে চায়!
।।চারটি প্রেমের সনেট।।
শহীদ কাদরী, পিয়ারী বেগম, আবুল হাসান, সুরাইয়া খানমকে
কি করে য্যানো
শহীদ কাদরী বুঝতে পেরেছিলো,
আবুল হাসান এবং তার প্রেমিকা সুরাইয়াও,
পালিয়ে বেঁচেছিলো। কোথায় পালিয়েছিলো?
বিলীনা।।প্রেমের কবিতা।।
Saturday, 8 March 2025
শকুন্তলা আজকাল ।। মঞ্চ নাটকের একাংশ ।।
বিশ্ব নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে প্রকাশিত। রাজা রবি ভার্মার 'শকুন্তলা' তেলচিত্র এবং 'রাং রাসিয়া' চলচ্চিত্রের ক্রিটক সহ।
Friday, 28 February 2025
মানুষ কেন পড়ে?
একজন আলোকচিত্রীর কি এবং কিভাবে পড়া উচিত?
Thursday, 27 February 2025
নাটক : মাংসের স্বপ্ন, হাড়ের খেলা
।।জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ সিরিজ অবলম্বনে।।
এখানে ১৯৪৩/৪৪ বাংলার মন্বন্তর ভিত্তিক জয়নুল আবেদিনের "দুর্ভিক্ষ সিরিজ"-এ ক্ষুৎপীড়িতের সংগ্রাম, পাশবিক বিকারগ্রস্থতা, উন্মত্ততার সঙ্গে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া গণজাগরণ ও গণহত্যার প্রসঙ্গ যুক্ত করেছি, ঐতিহাসিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। এখানে মানুষ অপর জীবন্ত মানুষের মাংস খেতে উদ্যত, লাশ থেকে মাংস ছিঁড়ে নিচ্ছে, কুকুর মেরে খাচ্ছে, গণ- কবরে গিয়ে লুকোচ্ছে, সেগুলো নিয়ে কথা বলছে।






.jpg)

.jpg)