Thursday, 9 March 2023

ঢাকার আলিয়স মঞ্চে , কে এই ফ্রেডেরিক ডগলাস?

প্রাককথন

মোডিবো কোনাতে যে বাংলাদেশে এলো, সে-দেশের মঞ্চ নাটকের দশা কি রকম! এবার বাংলাদেশে আসার পর রাজধানীতে প্রথম মঞ্চ নাটক দেখতে আজ শুক্রবার যাবো ধানমন্ডি আলিয়স ফ্রসেসে। মালির অভিনেতা মোডিবো কোনাতে অভিনীত নাটকের নাম 'জা সুই ফ্রেডেরিক ডগলাস/আমি ফ্রেডেরিক ডগলাস'।

Sunday, 5 March 2023

গফরগাঁও ডেটলাইন : নকশী কাঁথার মাঠে, স্লোপ আর্টে

স্লোপ আর্ট ম্যুরাল, শিল্পী রুহুল আমিন কাজল।ধামাইল, গফরগাঁও, এশিয়ান হাইওয়ে।
ফটো, লেখক।

গৌরচন্দ্রিকা  

''কালো মেঘা নামো নামো, ফুল তোলা মেঘ নামো,
ধূলট মেঘা, তুলট মেঘা, তোমরা সবে ঘামো!''*
'মৈমনসিংহ গীতিকার' সংগ্রাহক ড. দীনেশ চন্দ্র সেনের কথায় ময়মনসিংহ অঞ্চলের লোকজ সঙ্গীত সংগ্রহ করতে জসীমউদ্দীন গফরগাঁওয়ে এসেছিলেন৷ সেখানে কবি তার সাহিত্যচর্চার অন্যতম সঙ্গী খ্যাতনামা সাহিত্যিক মৌলভী শেখ আবদুল জব্বারের বনগাঁও গ্রামের বাড়িতে ওঠেন৷ এখানে অবস্থানকালে বনগাঁও গ্রামে জমির ধান কাটা নিয়ে একদিন বড় ধরনের এক দাঙ্গা (স্থানীয় ভাষায় কাইজ্জা) হয়৷ সেই দাঙ্গায় গফরগাঁওয়ের লাঠিয়াল দলের নেতৃত্ব দেন শিলাসী গ্রামের হালকা-পাতলা ছোটখাটো গড়নের, কালো রঙের যুবক রূপা৷ পল্লীকবি সে-দাঙ্গায় দেখতে পান গ্রামাঞ্চলে জমি দখলের নারকীয়, জীবন্ত মঞ্চে নেতৃত্বদানকারী রূপার তেজোদীপ্ত, ভয়ঙ্কর বীরত্ব৷ ওই দাঙ্গাই 'নকশী কাঁথার' মাঠ মহাকাব্যের মূল উপজীব্য হয়ে ওঠে৷

Sunday, 27 November 2022

পিকাসো-ক্যাটালগ-রেসোনে এবং বাংলা চারুকলার শৈশব।

ক্রিশ্চিয়ান জারভোস এবং পিকাসো

ক্যাটালগ-রেসোনে বা সমালোচনামূলক ক্যাটালগ বা যুক্তিযুক্ত ক্যাটালগ হল একটি বিশেষ মাধ্যম বা সব মিডিয়াতে একজন শিল্পীর সমস্ত পরিচিত শিল্পকর্মের একটি ব্যাপক, টীকাযুক্ত তালিকা। এখানে কাজগুলো এমনভাবে বর্ণনা করা হয়,  যাতে তৃতীয় পক্ষ তা নির্ভরযোগ্যভাবে সনাক্ত করতে পারে এবং এ-ধরনের তালিকাগুলো প্রমাণীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ Catalogue Raisonné (or critical catalogue) একটি ফরাসি শব্দবন্ধ, যা ইংরেজিতে একই ভাবে ব্যাবহার করা হয় এবং একে এমেরিকাজানাইজ করা হয় নি।

Monday, 7 November 2022

নাগালিঙ্গম অনুভূতিমালা

এখানে জংগল ছিলো, অনেক জীবজন্তু ছিলো। 
বড়রা ছোটদের খেতো।ছোটোরা বড়দের ভয় পেতো। 
ভয়-তরাশে জংগল কেটে আবাদ হলো।
জঙ্গিলিদের মুখোশ নাচ কৃষি-খামার-ল্যান্ডস্কেপে হারালো।

Sunday, 2 October 2022

শিবনারায়ণ রায় এবং বইপত্রের মিথ্যামিথ্যি বিজ্ঞপ্তি!

শিবনারায়ন রায়


২০২১এর ২০ এ জানুয়ারি চলে গেলো শিবনারায়ণ রায়ের জন্মশতবার্ষিকী। জন্মেছিলেন ১৯২১এ ব্রিটিশ ভারতের কোলকাতায়। মৃত্যু বরন করেছেন ৮৭ বছর বয়সে শান্তিনিকেতনে ২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি। এর ভেতর রাশি রাশি লিখেছেন ও সম্পাদনা করেছেন।মানবতাবাদী চিন্তাবিদ  মানবেন্দ্রনাথ রায়ের ওপর গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বিশ্ব মনিষী বার্ট্রান্ড রাসেল লিখেছিলেন, 
''শিবনারায়ণ রায়ের দৃষ্টিকোণ সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ......আমাদের সময়ের যে কোনো লেখকের তুলনায় তার লেখালেখি অনেক বেশী যুক্তিগ্রাহ্য।'' 'Sibnarayan Ray stands for a point of view which I consider important in every part of the world. ... His writings ably represents a more reasonable point of view than that of most writers of our time."

Saturday, 17 September 2022

গ্রেসফুল অভিনয়, অভিনেতার স্টেটাস :

রাদ আহমদ ও শাহনাজ জাহানের সাথে কথোপকথন!

'ডৌল : জুলেখার জেরা পর্ব' নাটকে
শিশির রহমান, পারভিন পারু, জুনাইদ ইউসুফ

২০১৮ সালের প্রথম মাসে  ‘ডৌল : জুলেখার জেরা পর্ব’ নাটকটি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে দেখবার পর কবি রাদ আহমদ একটি বিস্তারিত রিভিউ করেন, যা প্রকাশিত হয় ‘ছাড়পত্র’ ওয়েবজাইনে ১৫ ফেব্রুয়ারি, ২০১৮। একই শো তে দর্শক সারিতে উপস্থিত ছিলেন তখনো চারুকলার ছাত্রী শাহনাজ জাহান, যার রিভিয়ু ছাপা হয় ২৭/১/২০১৮ দৈনিক ‘ভোরের কাগজ’ পত্রিকায়।

Sunday, 14 August 2022

বাঙালির পরিচয় কাব্য : বঙ্গবন্ধু যেভাবে আমাদের বন্ধু!

পাঠকক্ষে বঙ্গবন্ধু।ধানমন্ডি, ঢাকা।

কিছু ঘটনা, কিছু ব্যক্তিত্ব ছুঁতে দরকার হয় মহাকাব্যের। আর সে-মহাকাব্যে পৌছাতে অনেক ছোট ছোট গান, অনেক অনেক সনেটের সোপান তৈরি করতে হয়। 'রেঙ্গুন সনেটগুচ্ছে', ৪ নং সনেটে লিখেছিলাম, 

''বর্ষবরণের খোপায় ঘুরে বেলি হেসেছে

  টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে'',

Thursday, 19 May 2022

বিদায় ভ্যানগেলেস

স্টুডিওতে ভ্যানগেলেস সত্তর দশকে

ভ্যানগেলেস প্রথমে শুনি ঢাকায় ১৯৮১ সালে, 

'চ্যারিয়টস অফ ফায়ার' ছবিতে ফুলার রোড ব্রিটিশ কাউন্সিলে।

ছবিটা মুক্তি পাবার সাথে সাথে দেখতে পেরেছিলাম, 

বুঝে না বুঝে কালচারাল সেন্টারগুলোতে বিদেশি ছবি দেখতাম।

Tuesday, 3 May 2022

ন হন্যতে নগ্নতা :

দেহছন্দের ফোকাস ও দীপা হকের দ্বিধা

শিল্পী, দীপা হক

'ন হন্যতে নগ্নতা : বাংলা শিল্পকলার ইতিবৃত্ত ও ফিগারেটিভ অপ্রতুলতা'  শিল্পকলা বিষয়ে আমার সামনে প্রকাশিতব্য একটি বইয়ের নাম। বইটার ফোকাস, কেনো দুই বাংলাতে ফিগারেটিভ আর্টস বিকশিত হতে পারছে না তার আলোচনা, প্রাসঙ্গিক শিল্পীদের নিয়ে ডিস্কোর্স।

Monday, 11 April 2022

ক্যালিপ্সো : হেই হে উঠে দাঁড়াও

পিঙ্ক ফ্লয়েডের গান ও ভ্যান গগের সূর্যমুখী ফুল!


ওহ, আরে আরে, জল জংলার ঘাস ছাওয়া তেপান্তরে

লাল টকটকে একটা কালিনা-বেরি নুয়ে নুয়ে হাসছে।

ভাইবার্নামকে ইউক্রেইনিরা ডাকে কালিনা, রুশিরা ডাকে কালিঙ্কা। 

বাংলায় নাম দিলাম লালসাদা-কল্যাণী-কল্যাণ ফুল!