ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
Saturday, 4 February 2017
Monday, 30 January 2017
ইমাম শেখকে বিমান বাহিনি পরিবারে স্বাগতম
![]() | |
| একদিন ঠিক ঠিক সাবেক ভ্যানচালক ইমাম শেখের সাথে আমার বৈমানিক অগ্রজের নামাঙ্কিত চত্বরে জমিয়ে চা খাওয়া যাবে। |
বাংলাদেশ বিমান বাহিনিকে আমার পরিবারের মত লাগে বললে ভুল হবে, এটা আমার রক্ত সম্পর্কের পরিবার।আমার অগ্রজ ফ্লাইট লে: আইনুল হাবিব (ডাকনাম আপন) ১৯৮৮সালে মাত্র আঠাশ বছর বয়সে তার সুপারসনিক মিগ ২১ ক্রাশ করে নিহত হয়।কিছুদিন আগে এয়ার মার্শাল (অব) এনামুল বারি বিমান বাহিনি প্রধান থাকাকালিন, বাংলাদেশের প্রথম সুপারসনিক স্কোয়াড্রনের বৈমানিক হিশেবে কর্তব্যকালিন ফ্লাইটে নিহত হবার সম্মানে, আমার অগ্রজের নামে কুর্মিটোলা বিমান ঘাটিতে একটি চত্বর উদ্বোধন করে।
Wednesday, 4 January 2017
কয়লাফুলের মৌতাতে, ময়লাফুলের ইকেবানা!
ফুলের মৌতাতে, ফুলের মাস্তিতে আরাধ্য যে কোন বিষয়কে আমি কল্পনা করি ফুলে ভরা বিছানায়, ফুলে ভরা স্নানের চৌবাচ্চায়, এমনকি বিষাদের রোগশয্যাতেও ছিটাতে থাকি বোদলেয়ারের বিপরিতে গুচ্ছ, গুচ্ছ রঙ্গিন, উল্লসিত, আনন্দরুপের ফুল।বোদলেয়ারের মডার্নিটিতে যে প্রতিকি-রোমান্টিসিজম তা গড়াতে, গড়াতে ঝুমঝুমি বাজাতে থাকে 'এমেরিকান বিউটির' পোস্ট মডার্ন রোমান্টিসিজমে!
Wednesday, 28 December 2016
Tuesday, 20 December 2016
মেহগনি বনে
'মেহগনি বনে' সিরিজটির অসংলগ্নতাস্নাত ছোট ছোট কবিতাগুলো লিখেছি পাচ বছর ধরে মহাকাব্যিক 'জুলেখা ট্রিলজি' নাট্যগাথা লিখবার ফাকে ফাকে।ট্রিলজির প্রথম দুটি প্রকাশিত পর্ব এবং একটি পর্বের মঞ্চায়নের সাইকাডেলিক প্রকোপকে সংলগ্নতাতে বাধবার প্রয়োজনে, অসংলগ্ন উচ্ছ্বাসগুলোকে ঘরোয়া ছোট ছোট টবে সারবান করে, নিয়মিত ভিজিয়ে তুলছিলাম; বিষয়ান্তরে যা গড়ায় এক নিবিড় বনসাই প্রক্রিয়াতে; অসংলগ্নতার পরিপূরক শব্দ হয়ে উঠে 'হিজিবিজি'; আগের কবিতাগুলোতে সিধ কেটে ঢুকে পুরো একটা 'মেহগনি বন'!চখাহা।সেপ্টেম্বার,২০১৬।
Labels:
কবিতা,
মেহগনি বনে,
সিরিজ কবিতা
Sunday, 18 December 2016
মৌল জন্তুর ভাষা
মৌল জন্তুর ভাষা প্রথম প্রকাশ, প্রয়াত কবি আবিদ আজাদের 'শীল্পতরু' প্রকাশনী থেকে আমার মৌল রুমাল গ্রন্থিকায়, ১৯৯১। গ্রন্থিকাটির পরিকল্পনা করেছিল কবিবন্ধু প্রয়াত আহমেদ মুজিব, আকা কচি।ও তখন শীল্পতরুতে ম্যানেজার পদে বহাল।পোট্রেট ফটো তুলেছিল প্রয়াত বন্ধু আব্দুল্লাহ কাফি।তখন ব্যবহার করতাম শুধু খায়রুল হাবিব।
Monday, 5 December 2016
বিজ্ঞাপনজাত লক্ষি এবং শিল্প সরস্বতির বিবাদভঞ্জন
![]() |
| মসলিন পরনে ঢাকাই রমনি, ১৮ শতক।ফ্রান্সেস্কো রেনাল্ডির আকা।এধরনের তেলচিত্র ব্যাবহার করা হতো ইউরোপের সম্ভ্রান্ত দরবারগুলোতে মসলিনের বিজ্ঞাপন হিশেবে। |
Wednesday, 30 November 2016
প্রহার, উচ্ছেদ, গুম : শো মাস্ট নট গো অন এন্ড অন
লাঠি, গুলি, টিয়ারগ্যাস, উচ্ছেদ, গুমের আদেশগুলো দেয়া হয় বাংলা ভাষাতে; ইংরেজি, উর্দু, হিন্দিতে নয়!সামাজিক নেটওয়ার্কে আহাজারিও করা হয় বাংলা ভাষাতে!
Tuesday, 25 October 2016
টুটুলের 'পেন' পুরস্কারে বিলাতি বংগসমাজ নিরব!
‘শুদ্ধস্বর' প্রকাশনির আহমেদুর রশীদ টুটুলের পেন পুরস্কার প্রাপ্তি সংবাদের প্রাক কথনে ফেসবুক 'জুলেখা সিরাপ' পেইজে সদস্য কুদরত এলাহি লিখেছেন,
''বাংলাদেশের যে ব্যাক্তি সম্প্রতি সবচেয়ে বড় আন্তর্জাতিক পুরস্কার পেল,তাকে নিয়ে আমরা কতটুকু আলোচনা করেছি? কেন করতে চাই নাই? নিরাপত্তা না দেবার লজ্জা থেকে? এ পুরস্কারটি বাংলাদেশের জন্য তিরস্কারও বটে!টুটুলকে শুভেচ্ছা!''
Tuesday, 11 October 2016
Subscribe to:
Posts (Atom)








