Monday, 30 January 2017

ইমাম শেখকে বিমান বাহিনি পরিবারে স্বাগতম

একদিন ঠিক ঠিক সাবেক ভ্যানচালক ইমাম শেখের সাথে আমার বৈমানিক অগ্রজের নামাঙ্কিত চত্বরে জমিয়ে চা খাওয়া যাবে।
বাংলাদেশ বিমান বাহিনিকে আমার পরিবারের মত লাগে বললে ভুল হবে, এটা আমার রক্ত সম্পর্কের পরিবার।আমার অগ্রজ ফ্লাইট লে: আইনুল হাবিব (ডাকনাম আপন) ১৯৮৮সালে মাত্র আঠাশ বছর বয়সে তার সুপারসনিক মিগ ২১ ক্রাশ করে নিহত হয়।কিছুদিন আগে এয়ার মার্শাল (অব) এনামুল বারি বিমান বাহিনি প্রধান থাকাকালিন, বাংলাদেশের প্রথম সুপারসনিক স্কোয়াড্রনের বৈমানিক হিশেবে কর্তব্যকালিন ফ্লাইটে নিহত হবার সম্মানে, আমার অগ্রজের নামে কুর্মিটোলা বিমান ঘাটিতে একটি চত্বর উদ্বোধন করে।

Wednesday, 4 January 2017

কয়লাফুলের মৌতাতে, ময়লাফুলের ইকেবানা!

 
কেভিন স্পেইসে, মিনা সুভারি।এমেরিকান বিউটি।
ফুলের মৌতাতে, ফুলের মাস্তিতে আরাধ্য যে কোন বিষয়কে আমি কল্পনা করি ফুলে ভরা বিছানায়, ফুলে ভরা স্নানের চৌবাচ্চায়, এমনকি বিষাদের রোগশয্যাতেও ছিটাতে থাকি বোদলেয়ারের বিপরিতে গুচ্ছ, গুচ্ছ রঙ্গিন, উল্লসিত, আনন্দরুপের ফুল।বোদলেয়ারের মডার্নিটিতে যে প্রতিকি-রোমান্টিসিজম তা গড়াতে, গড়াতে  ঝুমঝুমি বাজাতে থাকে 'এমেরিকান বিউটির' পোস্ট মডার্ন রোমান্টিসিজমে!

Wednesday, 28 December 2016

পুরুষালি ঘরকন্যা ১




সিদ্দিকা কবিরকে ভালবেসে
কি রাধবো ডিসেম্বার ২৮ তারিখ বুধবার রাতের খাবারে

Tuesday, 20 December 2016

মেহগনি বনে

'মেহগনি বনে' সিরিজটির অসংলগ্নতাস্নাত  ছোট ছোট কবিতাগুলো লিখেছি পাচ বছর ধরে মহাকাব্যিক 'জুলেখা ট্রিলজি' নাট্যগাথা লিখবার ফাকে ফাকে।ট্রিলজির প্রথম দুটি প্রকাশিত পর্ব এবং একটি পর্বের মঞ্চায়নের সাইকাডেলিক প্রকোপকে সংলগ্নতাতে বাধবার প্রয়োজনে, অসংলগ্ন উচ্ছ্বাসগুলোকে ঘরোয়া ছোট ছোট টবে সারবান করে, নিয়মিত ভিজিয়ে তুলছিলাম; বিষয়ান্তরে যা গড়ায় এক নিবিড় বনসাই প্রক্রিয়াতে; অসংলগ্নতার পরিপূরক শব্দ হয়ে উঠে 'হিজিবিজি'; আগের কবিতাগুলোতে সিধ কেটে ঢুকে পুরো একটা 'মেহগনি বন'!চখাহা।সেপ্টেম্বার,২০১৬।


Sunday, 18 December 2016

মৌল জন্তুর ভাষা


মৌল জন্তুর ভাষা  প্রথম প্রকাশ, প্রয়াত কবি আবিদ আজাদের 'শীল্পতরু' প্রকাশনী থেকে আমার মৌল রুমাল  গ্রন্থিকায়, ১৯৯১। গ্রন্থিকাটির পরিকল্পনা করেছিল কবিবন্ধু প্রয়াত আহমেদ মুজিব,  আকা কচি।ও তখন শীল্পতরুতে ম্যানেজার পদে বহাল।পোট্রেট ফটো তুলেছিল প্রয়াত বন্ধু আব্দুল্লাহ কাফি।তখন ব্যবহার করতাম শুধু খায়রুল হাবিব।

Monday, 5 December 2016

বিজ্ঞাপনজাত লক্ষি এবং শিল্প সরস্বতির বিবাদভঞ্জন

মসলিন পরনে ঢাকাই রমনি, ১৮ শতক।ফ্রান্সেস্কো রেনাল্ডির আকা।এধরনের তেলচিত্র ব্যাবহার করা হতো ইউরোপের সম্ভ্রান্ত দরবারগুলোতে মসলিনের বিজ্ঞাপন হিশেবে।
বাংলার মসলিন ও পাটালি গুড় ধরা যাক বাংলার এখো গুড়, পাটালি গুড়, ঢাকাই মসলিনের শতাব্দি প্রাচিন কারিগরেরা আজকের বিজ্ঞাপন প্রযুক্তি হাতে পেল!যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ প্রত্যন্ত অঞ্চলে শিতকালে খেজুর রস সংগ্রহ করে বিশাল, বিশাল গর্তে সেগুলো ঘন পাটালি গুড়ে রুপান্তর করে ভরা হতো মাটির কলসে, তারপর সেগুলো আনা হতো হাটে, হাট থেকে সওদাগরেরা পাইকারি দরে কিনে চালান দিত চট্টলা, ধলেশ্বরির বন্দরে, তারপর সেই গুড় বড় বড় জাহাজে চেপে চলে যেত রোম, ভেনিস সহ দুরান্তের নগরগুলোতে!গুড় বানিজ্য থেকেই কি বাংলার নাম হয়েছিল গৌড়? হাটে, বন্দরে আগত নাবিকদের মুখের কথা ছিল তখনকার বিজ্ঞাপনের বাহন!

Wednesday, 30 November 2016

প্রহার, উচ্ছেদ, গুম : শো মাস্ট নট গো অন এন্ড অন

লাঠি, গুলি, টিয়ারগ্যাস, উচ্ছেদ, গুমের আদেশগুলো দেয়া হয় বাংলা ভাষাতে; ইংরেজি, উর্দু, হিন্দিতে নয়!সামাজিক নেটওয়ার্কে আহাজারিও করা হয় বাংলা ভাষাতে!


ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক  আবুল কালাম আজাদ  আন্দোলনের একপর্যায়ে গত রোববার, ২৭শে নভেম্বার  পুলিশের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সংঘর্ষের সময় আহত হয়ে  পরে মারা গেছেন।....উপরের ক্যাপশানটি বাংলাদেশি পত্রিকা থেকে কাট/পেস্ট। খেয়াল করে দেখুন, এখানে বাংলা বানান কিন্তু ঠিক আছে

Tuesday, 25 October 2016

টুটুলের 'পেন' পুরস্কারে বিলাতি বংগসমাজ নিরব!


‘শুদ্ধস্বর' প্রকাশনির আহমেদুর রশীদ টুটুলের পেন পুরস্কার প্রাপ্তি সংবাদের প্রাক কথনে ফেসবুক 'জুলেখা সিরাপ' পেইজে সদস্য কুদরত এলাহি লিখেছেন,

''বাংলাদেশের যে ব্যাক্তি সম্প্রতি সবচেয়ে বড় আন্তর্জাতিক পুরস্কার পেল,তাকে নিয়ে আমরা কতটুকু আলোচনা করেছি? কেন করতে চাই নাই? নিরাপত্তা না দেবার লজ্জা থেকে? এ পুরস্কারটি বাংলাদেশের জন্য তিরস্কারও বটে!টুটুলকে শুভেচ্ছা!''

Tuesday, 11 October 2016

শিব্যলেথ : মহাফাটলের উপকথা


লন্ডনের টেট মডার্ন শিল্পশালার ‘টারবাইন হল”-এর মেঝে জুড়ে এ-মাথা থেকে ও-মাথা অব্দি এক লম্বা আঁকাবাকা ফাটল।দরিস সালসেদোর (Doris Salcedo, born 1958) খোঁড়া এ-ফাটল শুধু যে কংক্রিটের মেঝেতে চিড় ধরিয়েছে তাই নয়, এ-ফাটল এক টানে টেট-এর ভিত্তিমূলে কাঁপন ধরিয়ে দিয়েছে।

Friday, 16 September 2016

নাট্যভাবনা

নবায়নের দিক থেকে বলতে গেলে আমাদের নাট্যসাহিত্য, মঞ্চনাটক, টেলিনাটক এক মহাদুরবস্থায় অধপতিত।নাট্যসাহিত্যের তেমন একটা প্রকাশনাগত চর্চা আর নাই, যারা চর্চা চালাতে চায় তারা মঞ্চনাটক প্রায় দেখেন না।মঞ্চকর্মিরা, টেলিশিল্পিরা নাট্যসাহিত্য তেমন একটা পড়েন না।