Sunday, 10 June 2012

''দেয়াল''এর দোলাচলে



সেনাবাহিনির অফিসারদের হাতে স্বপরিবারে বংগবন্ধু হত্যাসহ ১৯৭৫এর ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে, করাল ক্যান্সারে আক্রান্ত উপন্যাসিক হুমায়ুন আহমেদ চিকিতসা চলাকালিন সময়েই লিখেছেন ''দেয়াল''।প্রথম দুই কিস্তি বের হয়েছে 'প্রথম আলোতে'।প্রকাশিত অংশের কিছু 'তথ্য প্রমাদ' বাংলাদেশের এটর্নি জেনারেল আদালতের নজরে আনলে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরি এবং জাহাঙ্গির হোসেনের বেঞ্চ শেখ মুজিব হত্যাকান্ডের নথিপত্র এবং সাক্ষ্য প্রমান  যাতে লেখকের হাতে তুলে দেয়া হয়, সে-ব্যপারে ১২ দিনের ভিতর সাড়া দিতে সরকারের প্রতি রুল জারি করেছে।আদালতের হস্তক্ষেপের আগে এবং পরে 'প্রথম আলো' যে-পরস্পরবিরোধি তথ্য দিয়েছে তা পত্রিকাটার উদ্যেস্যকেই প্রশ্নবিদ্ধ্ব করে!

Wednesday, 25 April 2012

ঢালি আল মামুনের যে কোন একটা চিত্র প্রদর্শনিতে

নিম্নস্থ লেখাকে কোন প্রদর্শনির রিভিউ বিবেচনা না করাই উত্তম!

জিবিত মাইক্রোফোন।মৃত জনসাধারন।...যে কোন একটা প্রদর্শনিতে শিল্পি ঢালি আল মামুন দর্শকদের কাউকে, কাউকে
বুঝায়ে দিচ্ছিলো ক্যানভাসে সুখ ও দুক্ষ নিয়ে সে কি কি বলতে চেয়েছিলো এবং কেন প্রদর্শনিটার শিরোনাম, ''The Country Of The Rising Sadness''!অল্প দুরে স্পঞ্জের চপ্পল পরা, গ্যালারি-গুদাম-কর্তা নিসার হোসেন সাদা, কালো দাড়িতে ঢাকা তার মিস্টহাশিমাখা ক্ষোমা চুলকাচ্ছিলো।  

Monday, 23 April 2012

খুলিতত্ব ৩ ঃ কবিতাঃ বিউটি বোর্ডিং



শামসুর রাহমান শ্রধ্বাভাজনেষু      

বিউটি বোর্ডিং

তার চেয়ে পুরান ঢাকার
বৈশাখি পাঠশালাতেই থাকা ভালো
একটার পর একটা মহল্লা মানে গড়গ্রাম
খাম খুলতেই বরইয়ের স্বাদ বারুদে পাল্টাইলো

Wednesday, 4 April 2012

মিনার মাহমুদঃ শব্দ-শ্রমিকের যে-সম্ভ্রম সাম্প্রতিকে আত্মঘাতি



নব্বই দশকের শুরুতে দেশ ত্যাগের পর শুন্য দশকের শেষে যে-বাংলাদেশে মিনার মাহমুদ ফিরেছিলো, ১৮ বছরে তার যে অদলবদল তার কতটুকু নারকিয় এবং কাদের কারনে; কতটুকু স্বর্গিও এবং কাদের জন্য; মিনারের ৩ বার জানাজাতে অংশগ্রহনকারিদের কি তা নিয়ে ভাববার কোন অবকাশ ছিলো?

Wednesday, 28 March 2012

নিল গদ্যঃ কেউ কেউ কবিতার সে-নিলে ঠিক ঠিকই পৌছায়

i am damn fattenningly mad with blue....পিকাসোর সেই নিল অধ্যায়!রুমি শামসের সেই নিলটুকু বুঝেছিলো!সিলভিয়া প্লাথ আর টেড হিউ একে অন্যের নিলটাকে বুঝেছিলো! সমস্ত নিলের উতসই উল্লাস!অর্গানিক উল্লাস!

Thursday, 22 March 2012

খুলিতত্ব ৫ঃ নির্মলেন্দু গুণ কিন্তু জিতে গেলো দুই রানে

নির্মলেন্দু গুণ শ্রধ্বাভাজনেষু
গুণ'দার ণ টাইপ করতে খুব মজা পেলাম কিন্তু বাদ বাকিতে ঈ, ঊ, ণ, চাদবিন্দু নাই।মার্জনা। 

ক্রিকেট বলতেই কেমন সাগর সাগর বাতাসের সুতিব্র-হাফ-সুইং চর কামরাঙ্গিতে গুণ'দার ঘরে
মশারি গোত্তা খায় ভয়াবহ বাউন্সারেঃ জালাল ভাই'র সাথে গুণ'দা কি কখনোই মাঠ ছেড়ে ঘরে ফেরে

জালাল ভাই কি বেচে আছে?তাতো জিজ্ঞেস করা হয় নাই, ২০১১তে শেষ সাক্ষাতের সময়
সেই যে আজিম্পুর ইয়ং পেগাসাসের সেই যে জাতিয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কি য্যনো কর্মকর্তা

Wednesday, 14 March 2012

এ,টি, এম-এর ছেলে ঘাতক কুশল, হাসান আজিজুলের ভাগ্নে আত্মঘাতি কুশল

বাংলাদেশের পুরান ঢাকায় কমেডিয়ান এ,টি, এম শামসুজ্জামানের ছোট ছেলে কুশল এই সপ্তাহে বড় ভাই কবিরকে ছুরি চালায়ে মেরে ফেলেছে!সুত্রাপুর থানাতে বৃদ্ধ এ,টি কুশলের নামে মামলা করেছে!পুলিশ কুষলকে অকুস্থলেই গ্রেপ্তার করেছে!ঢাকার আজিম্পুরে আমার এক বন্ধুর নাম ছিলো কুশল!কুশলের মা ছিলো ইডেনের অধ্যাপক।নামজাদা গল্পকার হাসান আজিজুল হক কুশলের আপন মামা!কুশলদের কলোনি বাড়িতে ওনাকে কত দেখেছি!পিউরিটান এবং মার্ক্সিস্ট হাসান আজিজুল হক!কুশলের ক্লিনিকাল ডিপ্রেশান ছিল!বড় ভাই কুমার ডাক্টারি পড়তো!

Friday, 2 March 2012

নেংটা মহাবিরের নন্দনেই আমার সন্তানের নৃ



১)আমার ষোড়ষি  কন্যা এলিস হাবিবের মা ব্রিটেনের ইউর্কশায়ারের!রোমানদের, ভাইকিংদের, ফরাসি নর্মান, জার্মানিক স্যাক্সন'দের হাতে পাইকারি গনহত্যা, শ্রমদাসত্ব, অপহরনে হাজার, হাজার বছরে এসব শায়ারবাসি ব্রিটনদের নামের সাথে, সাথে চেহারার নিশানাও বদলেছে!নিজেদের ইতিহাস এরা প্রথম শুনেছে রোমানদের কাছে; বর্নমালাও ধার করেছে সেই রোমানদের কাছ থেকেই!ব্রিটন, এংলো-স্যক্সন ইত্যকার পর্ব পার হয়ে বিভিন্ন রাজ্যের সমন্বয়ে হয়েছে যুক্ত্ররাজ্য; পরাক্রমের সময় পরাজিতদের নিজেদের আদলেই নাম দিয়েছে প্রিমিটিভ, ট্রাইব ইত্যাদি।আজকের ব্রিটেনে অপর কোন কৌমকে প্রিমিটিভ বলা প্রাতিষ্ঠানিকভাবে নিশিধ্ব!

Saturday, 25 February 2012

বোবাদের সন্ধানে কয়েকজন ভাষাবিদ





বোবাদের সন্ধানে কয়েকজন ভাষাবিদঃ বাড়ি চাই বাড়ি চাই
এবং যাবতিয় সন্ধানমুলক তালিকাঃ ভাষার সন্ধানে কয়েকজন বোবা

Sunday, 17 April 2011

প্রমীলা সেনগুপ্তের স্বামীর বাংলাদেশ আগমন সংক্রান্ত


নজরুল ইসলাম, কোলে ছেলে বুলবুল, 
স্ত্রী প্রমীলা ডানে বসে, 
শাশুড়ি গিরিবালা দেবী বায়ে বসে,পেছনে বুলবুলের ধাত্রী


ফতোয়া জারি করে ১৪ বছরের হেনাকে হত্যা করা হয়েছিলো; সে কোন সালে, কোন মাসে? এই শতাব্দীতেই! নিগৃহীত বাউলদের তওবা করানো হলো; তাও এই শতাব্দীতেই!মৌলবাদীদের বর্বর সহিংসতায় হুমায়ুন আজাদ  আক্রান্ত হয়েছিলেন গত শতাব্দীতে!তসলিমার উচ্ছেদও ঘটেছিলো গত শতাব্দীতেই! সহস্রাব্দের পারাপারে বাংলাভাষাভাষি মুসলিম কৌমের কোন কোন গোষ্ঠীর পাশবিকতা লালন, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জাহানারা ইমাম এবং সবিশেষে ১৯৭১এর ঈক্ষণগুলার উপরেই কায়েমি আঘাত।