Sunday, 15 October 2017

জীবনানন্দ এবং বিনয় : পরোক্ষ অর্গাসমের ভ্রান্তিবিলাস

জীবনানন্দ দাশ

প্রাককথন   
'পরোক্ষ অর্গাসম' শব্দ বন্ধনিটির ব্যাখ্যা দেয়া যাক : সোজা অর্থে প্রত্যক্ষ অর্গাসম নয়।
এ-পরোক্ষতা আসছে যৌন-পরোক্ষতা থেকে, যা যৌন-নিরপেক্ষতা বা অযৌন নয়।অর্গাসম কি বা তা কিভাবে হয় সেটার গ্রাফিক্স এ-রচনার লক্ষ্য নয়, এটাকে এখানে ধরা হচ্ছে  প্রতিকি মেটাফোর হিশেবে।একজনের অভিজ্ঞতা বা অভিব্যাক্তি অনেক সময় প্রত্যক্ষ না হলেও নিবিড় বা গভির হতে পারে।মগ্ন চেতনা প্রবাহের যে স্তরেই আমরা চিন্তামিথুনে লিপ্ত হই না কেন, তা আরেকটা চিন্তা বা আরেকটা অভিজ্ঞতার দেয়ালে বাড়ি খেয়ে আমাদের দিকে ফিরে আসে।যেরকম অর্গাসমও একজন নারি বা পুরুষ  নিজে নিজে ঘটাতে পারে, আবার অন্যের সাথে মিলেও ঘটাতে পারে।

Tuesday, 10 October 2017

আনফেয়ার এন্ড লাভলি কিম্বা বাংগালির ব্যাকহ্যান্ডার

১ আমি যারে কহিম আনফেয়ার এন্ড লাভলি, রবীন্দ্রনাথ তারে কহে কৃশ্নকলি!





২ ফেয়ার এন্ড লাভলি ক্রিমের বিপননকারিদের বিরুদ্ধ্বে বাংগালি নারিবাদিরা কোন মোর্চা বানায় না!কারন তাদের পৃষ্ঠপোষকতায় নারিবাদিদের কর্মকান্ড চলে।

Thursday, 5 October 2017

আমার দু একটা অপচয় প্রবনতা!

কিম্বা কেতলি, পাশবাতি ও জ্যোতি'র মোজেজা!


পুরানো কেতলি আমার খুব ভাল লাগে।এখান সেখান থেকে কিনেও ফেলতাম।দেশ বদলে ব্রিটানিতে আসার সময় লন্ডনের এক গ্যারেজ ভাড়া করে অনেক কিছুর সাথে বহু বছর ধরে কেনা কেতলিগুলা রাখলাম যে মেয়ের মা পরে পৌছায় দিবে।গ্যারেজটার তালা ভেঙ্গে কে বা কাহারা কেতলিগুলা নিয়ে গেল।তারপর থেকে দেখি, কিনি না।

Monday, 2 October 2017

চৈনিক নৈর্ব্যাক্তিকতার সাথে লাস ভেগাস ম্যাসাকারের সম্পর্ক আছেতো।

French painter Christian Poirot Nanjing Massacre. [Photo/Xinhua]
আজকের চৈনিক বিপ্লবি বর্মি ভিক্ষুকে বলছে মুসলিমদের মারো।সে বাংলাদেশে বলছে জিহাদি বোমাবাজ হচ্ছে শ্রেনিসংগ্রামি।তার মার্কিন সংস্করন স্টিভ ব্যানন বলছে মার্কিন যুক্তরাস্ট্রকেও আমরা চিনের মত আবার কারখানাতে ভরে ফেলতে চাই।

Saturday, 30 September 2017

গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে


জুলেখা নাট্য ট্রিলজির অপেরাধর্মি অংশগুলোতে বিশ্বায়িত ফোক ন্যারেশান বজায় রেখে পশ্চিমি নাগরিক আবহের আমদানিতে আমি যে গানগুলো অনেক বার ভিন্ন ভিন্ন সংস্করনে শুনেছি তার ভেতর অন্যতমো, 'তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?'

আজকের পিসফুলনেস, ভায়োলেন্স এবং সেক্সি হাততালিগুলি


শার্ট প্যান্ট পরা একজন মহিলা লতাপাতা নক্সিতোলা জাপানি সবুজ ছাতা মাথায় সাগর বেলায় এবং তার সাথে কয়েক হাজার হাততালি এটা পিসফুল এবং সেক্সি

প্যাস্টেল গোলাপি সালোয়ার ও এম্ব্রয়ডারি লেসে কনুই হাতা মাখন সাদা কামিজে এমারেল্ড ওড়না লাল লিপস্টিক লাল বিন্দি হাতে ধরা ঘোলাটে অপরিস্কার তুর্কি কাচের মগে দেশি দুধ চা এবং তার সাথে কয়েক হাজার হাত তালি এটা পিসফুল এবং সেক্সি

Saturday, 23 September 2017

পন্ডিতমুর্খগন চুমু দিতে জানে না।


হয়তো কোনমতে ঠেলে ঠেলে পেয়ে গেলে অন্তমিল
কিন্তু চুমুর শৃঙ্গার তাহার চাইতে আরো অনেক জটিল

Sunday, 3 September 2017

রোহিঙ্গাদের প্রতি সাম্প্রদায়িক মন্তব্যে নিন্দা জানাই

বৌদ্ধ ভিক্ষু নেতৃত্ব দিচ্ছে কথিত রোহিঙ্গা বিরোধি আন্দোলনে?!

গৌতম যে নির্বানের দর্শন প্রচার করেছিল, তা কি চামড়া আরো ফর্সা হবার দর্শন?পুর্ব এশিয়াতে গৌতমের বানি যারা নিয়ে গিয়েছিল, তাদের অন্যাতমো ছিলো অতিষ দিপঙ্কর, যিনি বাংলাদেশের ধলেশ্বরি তিরের বাসিন্দা।অতিষের মুখাবয়ব যে সিনো-তিবেতান ছিলো না তা লেখা বাহুল্য।

Tuesday, 29 August 2017

প্রধান বিচারপতি সকাশে অগ্নিকন্যার মন্তব্যে

যা হতে পারতো চায়ের পেয়ালার ঝড়, তা এখন পাড়া মাতানো বিসম্বাদ, যাতে সরাসরি কেউ আহত না হলেও, ভবিষ্যতে আমাদের ইতিমধ্যে লুপ্ত প্রায় বাকস্বাধিনতার পথকে আরো দুর্গম করে তুলবে।ধরুন লিখলাম স্যাটায়ার ছলে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চায়ের টেবিলের অপর পাশে বসা কৃষিমন্ত্রি মতিয়া চৌধুরীর শাড়ির প্রসংশা করে বললেন...... কি বললেন?স্যাটায়ার বাদ দিয়ে কাজের কথায় আসি!কাজের কথায় আসতে গিয়েও তো সবাইকে সন্তুষ্ট করা যাবে না।বিমুখেরা বলে বসবে, স্যাটায়ারেও কিন্তু আপনি পুরুষালি দৃষ্টিকোন থেকে বেরুতে পারেন নাই, লিখলেইতো পারতেন, চা খেতে খেতে মতিয়া চৌ টেবিলের অপর পাশে বসা সুরেন্দ্র কুমার সিনহার শার্টের কাটিংয়ের প্রশংসা করলেন!তারপর এসে যাবে সংখ্যালঘু, গুরু প্রশ্ন, চা খাওয়াটাই বরবাদ।বরং বিসংবাদেই থাকি!পিকাসোর হাতে ধরিয়ে দেই রিভলভার!

Tuesday, 15 August 2017

Love In The Time Of Dhaka Schoolkids Protest!

ঢাকাতে রোজ কেয়ামতের আগের দিনে গনভালবাসাবাসি

 

গদ্যবাস্তবতা থেকে এবসার্ড কবিতায়!

 

উদোর পিন্ডি সব বাস আর ট্রাক ড্রাইভারে, হেল্পারে!
 

পরের কথন : প্রয়াত তারেক মাসুদ, মিশুক মুনির, ঢালি আল মামুনদের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও আমরা তাদের পরিবারের পাশাপাশি  সামাজিক উত্তমর্নদের জিজ্ঞাসা করতে পারি, তারা তাদের সন্তানদের বাংগালি বাস, ট্রাক ড্রাইভারের সন্তানদের সাথে সামাজিক সম্পর্ক করতে দেবে কি না?