ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
Thursday, 25 June 2015
Saturday, 20 June 2015
মুস্তফা আনোয়ারের যৌন-ক্ষুর
'বাংলা ভাষাপ্রমিতের নোম্যান্সল্যান্ড', ২০১৫ লেখাটি গ্রন্থবদ্ধ
প্রাগুক্ত:
অগ্রজ কবি মুস্তফা আনোয়ারের সাথে আশির দশকে বিভিন্ন সঙ্গে, অনুষঙ্গে আমার ঘনিষ্ঠতা থাকলেও, বর্তমান আলোচনা তার 'ক্ষুর' গ্রন্থ নিয়ে আবু রুশদের ইংরেজি রিভিউ ঘিরে আবর্তিত !রিভিউটা বেরোয় প্রথম সংস্করণ(১৯৭৯, মার্চ) প্রকাশের মাস তিনেকের ভেতর!
প্রাগুক্ত:
অগ্রজ কবি মুস্তফা আনোয়ারের সাথে আশির দশকে বিভিন্ন সঙ্গে, অনুষঙ্গে আমার ঘনিষ্ঠতা থাকলেও, বর্তমান আলোচনা তার 'ক্ষুর' গ্রন্থ নিয়ে আবু রুশদের ইংরেজি রিভিউ ঘিরে আবর্তিত !রিভিউটা বেরোয় প্রথম সংস্করণ(১৯৭৯, মার্চ) প্রকাশের মাস তিনেকের ভেতর!
Labels:
আবু রুশদ,
নাবোকফ,
প্রবন্ধ,
বাংলা সাহিত্য,
মুস্তফা আনোয়ার,
যৌনায়ন,
রিভিউ
Friday, 29 May 2015
দান্তে আহ্লাদিত রবীন্দ্রনাথ
ইটালির প্রথম নারী-মহাশুন্যচারি সামান্থা ক্রিস্টোফোরেট্টি, গত ২৪শে এপ্রিল, ২০১৫ আন্তর্জাতিক মহাশুন্য স্টেশানে তার নিয়মিত কাজ থেকে সময় বের করে নেয় দান্তের 'ডিভাইন কমেডি' থেকে আবৃতির জন্য! সামান্থা পাঠ করে, 'পারাদিসো' পর্বের উদ্বোধনি ক্যান্টো, যেখানে দান্তে আগুনের ঘোরানো সিড়ি বেয়ে ঈশ্বরের দিকে তার যাত্রার বর্ননা করছে:
Sunday, 24 May 2015
পাবলো নেরুদা : ইল পোস্তিনো
পাবলো নেরুদার জীবনের একটি পর্যায় নিয়ে তৈরি মাইকেল ব্রাডফোর্ডের ছবি "ইল পোস্তিনো"তে ছোট বড় অনেক কবিতা ব্যবহার করা হলেও; ধমনি, যকৃত, ফুসফুসের কাজ করেছে নিচের তিনটি কবিতা।বড় পর্দায় ১৯৯৪ তে নেরুদার বন্ধু স্থানীয় ডাক হরকরার ভূমিকায় মাসিমো ত্রোয়াসির মুখে কবিতাগুলোর পাঠ শোনা পুনর্জন্ম নেবার বোধ সঞ্চার করে!কবিতাগুলোর অনুবাদ শুরু করি ১৯৯৭তে; এখনো কি শেষ করতে পেরেছি!
Labels:
অনুবাদ,
কবিতা,
পাবলো নেরুদা,
প্রেমের কবিতা
Thursday, 7 May 2015
Friday, 26 December 2014
পাহাড়গঞ্জ ও সমতলগঞ্জের সনেট
পাহাড়গঞ্জ থেকে সমতলগঞ্জে নামার সময়
এবং সমতলগঞ্জ থেকে পাহাড়গঞ্জে ওঠার সময়
রহমতগঞ্জিরা যেইখানে যায় সেইখানে একটা রহমতি ডাইলের আড়তদারির ঘেরেক্কা
হবিগঞ্জের লোকজন দুবাই লন্ডন প্যারিস ইত্যাদিকে হবিগঞ্জ১ হবিগঞ্জ২ ভেবে বেমক্কা
এবং সমতলগঞ্জ থেকে পাহাড়গঞ্জে ওঠার সময়
রহমতগঞ্জিরা যেইখানে যায় সেইখানে একটা রহমতি ডাইলের আড়তদারির ঘেরেক্কা
হবিগঞ্জের লোকজন দুবাই লন্ডন প্যারিস ইত্যাদিকে হবিগঞ্জ১ হবিগঞ্জ২ ভেবে বেমক্কা
Friday, 28 November 2014
বেশ্যাবৃত্তি প্রাচিনতম বৃত্তি, কারা রটালো?
টাইটেল ও নিচাংশের বানান হেরফেরের কারন,উদ্ধৃত নিচাংশ এসেছে ইতিমধ্যে প্রকাশিত আমারচিত 'বাংলা ক্রিয়াপদের বিবর্তন' শিরোনামে বিষদ এক প্রবন্ধ থেকে।মুদ্রিতভাবে পুরো প্রবন্ধটা পাওয়া যাবে প্রকাশিতব্য 'ভাষাপ্রমিতের সম্প্রদান : ভাঙ্গা-লিরিক, ভাঙ্গা-বয়ান' ' নামক আমার প্রবন্ধ সংগ্রহে।চখাহা।
''ক্রিয়াপদ: মাতৃতান্ত্রিকতা বনাম পিতৃতান্ত্রিকতাঃ
বেশ্যাবৃত্তি কি আদপেই সবচেয়ে প্রাচীন বৃত্তি?সবচেয়ে প্রাচীন বৃত্তিতো শিকারির বৃত্তি!দেখা যাবে যে মৃগয়ানির্ভর বা যাযাবর সমাজের কৃষিজীবী সমাজে বদলের সময় তার দৈব নিয়ন্ত্রকের লিঙ্গান্তর হয়েছে এবং প্রাক মাতৃতান্ত্রিক ঈশ্বরীর অবমূল্যায়ন হয়েছে, কোন কোন ক্ষেত্রে পুরোপুরি মর্জাদালোপ হয়েছে।
ওহ রবঈন্দ্রনাথ
টাইটেল ও নিচাংশের বানান হেরফেরের কারন,উদ্ধৃত নিচাংশ এসেছে ইতিমধ্যে প্রকাশিত আমারচিত 'বাংলা ক্রিয়াপদের বিবর্তন' শিরোনামে বিষদ এক প্রবন্ধ থেকে।মুদ্রিতভাবে পুরো প্রবন্ধটা পাওয়া যাবে প্রকাশিতব্য 'ভাষাপ্রমিতের সম্প্রদান : ভাঙ্গা-লিরিক, ভাঙ্গা-বয়ান' নামক আমার প্রবন্ধ সংগ্রহে।চখাহা।
রামমোহন থেকে রবীন্দ্রনাথ:
রামমোহন নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিলোঃ ”রামমোহন রায় যখন গদ্য লিখতে বসেছিলেন তখন তাঁকে নিয়ম হেঁকে হেঁকে কোদাল হাতে,রাস্তা বানাতে হয়েছিল।ঈশ্বর গুপ্তের আমলে বঙ্কিমের কলমে যে গদ্য দেখা দিয়েছিল তাতে যতটা ছিল পিণ্ডতা,আকৃতি ততটা ছিল না।”…
বাঙ্গালি যৌনতার বেহাল এবং বাঙালি অপরাধমন্সকতা
টাইটেল ও নিচাংশের বানান হেরফেরের কারন,উদ্ধৃত নিচাংশ এসেছে ইতিমধ্যে প্রকাশিত আমারচিত 'বাংলা ক্রিয়াপদের বিবর্তন' শিরোনামে বিষদ এক প্রবন্ধ থেকে।মুদ্রিতভাবে পুরো প্রবন্ধটা পাওয়া যাবে প্রকাশিতব্য 'ভাষাপ্রমিতের সম্প্রদান : ভাঙ্গা-লিরিক, ভাঙ্গা-বয়ান' ...' নামক আমার প্রবন্ধ সংগ্রহে। চখাহা।
যৌনতাজ্ঞাপক ক্রিয়াপদের বেহাল:
বাংলা সিনেমায় চুমু,সঙ্গম দেখানো যাবে না!বহিরঙ্গে ইত্যাকার না-বাচকতার হিসাব করলেই অন্তরঙ্গে বিকৃতি এবং অবদমনের এক অসুস্থ চিত্র ফুটে উঠে!বাংলা রেনেসাঁ যে ভিক্টোরীয় মূল্যবোধে প্রভাবিত তার শেকড় যেমন কট্টর যৌন-প্রতিক্রিয়াশীল-অবদমনে আক্রান্ত, সেরকম বৈদিক যৌনতার নান্দনিক প্রকাশ যে বাৎস্যায়নের ‘কামসূত্র’ তাও নারীকে অধস্তন সেবিকার রতিভার দিয়েই দায় সেরেছে; মধ্যপ্রাচ্যের ‘আরব্য রজনী’ বহু রকম যৌন বিবরণে ভরপুর হয়েও শেষতক নারীকে হয় ভোগ, নয়তো দুর্ভোগের জন্য দায়ী করেছে!
Labels:
প্রবন্ধ,
যৌনতা,
্বাংলা ভাষা
জিমুতবাহন বনাম বল্লালি হিন্দুত্ব
টাইটেল ও নিচাংশের বানান হেরফেরের কারন,উদ্ধৃত নিচাংশ এসেছে ইতিমধ্যে প্রকাশিত আমারচিত 'বাংলা ক্রিয়াপদের বিবর্তন' শিরোনামে বিষদ এক প্রবন্ধ থেকে।দুক্ষপ্রকাশ, জিমুতবাহনের বংশধরদের কাছে, কারন ওনার নিজ লেখা নামের বানান দেখার সৌভাগ্য হয় নাই।প্রথম যেখানে প্রকাশ হয়, সেই আর্টস, ভিডি বাংলা একাডেমির বানান অনুসরন করে, যেমতি নিচাংশে কপি ও পেস্ট।মুদ্রিতভাবে পুরো প্রবন্ধটা পাওয়া যাবে প্রকাশিতব্য 'ভাষাপ্রমিতের সম্প্রদান : ভাঙ্গা-লিরিক, ভাঙ্গা-বয়ান'...' নামক আমার প্রবন্ধ সংগ্রহে। চখাহা।
পিতৃতান্ত্রিক ধমকের জের ধরে ক্রিয়া এবং ক্রিয়াপদের আবর্তনটা বাংলা থেকে জৈন-বৌদ্ধিক যাপনের অপসারণের আলোকে দেখা যাক।জৈন-বৌদ্ধ সমাজে জীব নির্বিশেষে সবার প্রাণের মর্যাদা এবং জীবিকা গ্রহণ, বর্জনের স্বাধীনতা সমান ছিল।সেন আমলে নবায়িত ব্রক্ষণ্য সমাজে মানুষ অর্জিত মৌলিক অধিকারগুলো হারালো।কৌলীন্য প্রথার অনুসারীদের কাছে তাতি, কামার, চামার,নাপিত, কুমোর, ঝাড়ুদার পেষার দরিদ্রদের উৎপন্ন সেবাসামগ্রী সবাই ভোগ করলেও, সামাজিক পর্যায়ে এদেরকে অভিব্যাক্তিশুন্য করে ফেলা হয়!
Labels:
জিমুতবাহন,
প্রবন্ধ,
বাংলা ক্রিয়াপদ,
বাংলা ভাষা
Subscribe to:
Posts (Atom)




