Wednesday, 13 February 2013

জবা জবাঃ বংগবন্ধুকে ভালবাসা দিবসের জবা



চারপাশে এত জবা চারপাশে এত জবা
জবা জবাঃ বংগবন্ধুকে ভালবাসা দিবসের জবা
চারপাশে এত জবা চারপাশে এত জবা-ছোয়া-জয়বাংলা
জবা জবাঃ বংগবন্ধুকে ভালবাসা দিবসের জবা-ছোয়া-জয়বাংলা



১৯৭৫

মেঘ থেকে মেঘে রক্তবাহি উপগ্রহের দোলা
ধানমন্ডি ৩২ নম্বর দোতালার জানালা
পর্দা ফুড়ে অগস্ত্য সুর্জের দেশে
সিড়ির ধাপেরা উড়ে যায় বিশ্বায়িত বাংলাদেশে

গ্রান্ড ট্রাঙ্ক রোড শহর বন্দর
বেতারে শুনেছে খুনের খবর
মাটি ল্যাপা ঘর ভোরের পুকুর
থরথর হাকে বংগবন্ধু শেখ মুজিবুর

Monday, 11 February 2013

'রাজাকারদের ফাসি চাই' স্লোগান বনাম জেবা, কাজি, কামাল গং

নয়া রাজাকার ব্যাপারটার অনেক সংস্করন আছে!'জেনারেশান বাংলাদেশ' বা জেবা'র ফেসবুক লিঙ্কপেজ খুললে মনে হবে শাহবাগ আন্দোলনের সবচেয়ে বিশ্বস্ত মুখপত্র!লাকি আখতারের সাক্ষাতকার টাঙ্গিয়ে রেখেই 'নিস্পাপ মনের প্রশ্ন' নামে লিঙ্ক শেয়ার করে জেবা'র চালিয়াতেরা সাগর-রুনি, পদ্মা সেতু ইত্যকার ইস্যুতে শাহবাগিদের অগ্নিপরিক্ষা দিতে বলছে!এখানে newsটা কিছুদুর পরিবেশন করেই twisted views দিয়ে তাকে হেয় করবার তোড়জোড় শুরু হচ্ছে!

Tuesday, 8 January 2013

জানুয়ারির এলিজিঃ

আজিম্পুর কবরস্থানে আহমেদ মুজিবের কবর চিহ্ন

২০১৩'র দোসরা জানুয়ারি কচির জন্মদিনে
কন্যা মমো এবং স্ত্রি রঞ্জনা কথা বলে কবির সাথে
কচি ছিল রোমে স্ত্রি কন্যা ঢাকায়

Sunday, 28 October 2012

ব্রেখট বনাম সার্ত্রে: মঞ্চনাটকের দায়মুক্তি:

'বাংলা ভাষাপ্রমিতের নোম্যান্সল্যান্ড' প্রবন্ধ সংগ্রহে লেখাটি গ্রন্থবদ্ধ, ২০১৫

পুর্বকথনঃ

আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো পর্বটা আমার কেটেছে মহাঅস্বস্তিতে। রায়ট গিয়ারে পুলিশ, জামাতি শিক্ষক দেখলে  যে অনুভূতি হ’তো তার  একটা নাম পেতে আমার অনেকদিন অপেক্ষা করতে হয়েছিল। আত্মিক সমস্ত উল্লাস দিয়ে আমি আর আমার বহু বন্ধু ঐ  অনুভূতির বিরুদ্ধে নিরন্তর ধস্তাধস্তি চালিয়ে যেতাম কখনো নাট্যমঞ্চে, কখনো সাহিত্যে, কখনো সরাসরি রাস্তার মিছিলে। যা পল সার্ত্রের La Nausea রচনাটির শিরনামটি এই অনুভূতিকে ধারণ করেছে।

Monday, 1 October 2012

রামুতে বৌদ্ধ মন্দির ধ্বংশঃ কারা দায়ি?

''তারাদের বাস্তব রূপকথায় ত্রিপিটকের ভেলা
ভেলাগুলো কালবেলার কুমার কুমারীদের বাহন
লেজ আঁশ কানকো দাঁড়াসহ ওরা কখনো মাছ কখনো মানুষ
আর ওদের পূর্বপুরুষ পূর্বরমণীরা
ইতিহাসের ডুবসাতারে ভাসবার আগে অস্ফূটে বলে
শরণাং গচ্ছামি : গৌতমই এখন সর্বহারাদের ঘরামি''

সাম্প্রদায়িকতাকে যদি কক্সবাজারের রামুতে সাম্প্রতিক বৌদ্ধ মন্দির ধ্বংশের কারন হিশাবে ধরা হয়, তাহলে দেখা যাবে যে কথিত পরিশিলিত, বিত্তবান বুদ্ধিজিবিদের একাংশই ধারাবাহিকভাবে বাংলাদেশে এই সাম্প্রদায়িকতার ইন্ধন ও পুষ্টিসাধন করছে!

Tuesday, 18 September 2012

হাচাসন্যাসির হাচাহাসি



হিসাব করে দেখলাম সবচেয়ে প্রাচিন বাংলা অক্ষরগুলার একটা হচ্ছে 'হ' আরেকটা 'ঠ'
কারন বাংলার সবচেয়ে প্রাচিন ধর্মাচারের নাম হঠযোগঃ
'হ' এবং 'ঠ' অক্ষর দুটাই ছিল আলাদা আলাদা পুরাপুরি শব্দঃ 'হ' হচ্ছে সুরুজ 'ঠ' তে চাদ
হঠযোগ হচ্ছে চাদ সুরুজের বেলাবেলি উপাচার

Monday, 20 August 2012

শামসুর রাহমানঃ কবিতা দিয়ে কবিতার রিভিউমত

মেজর কবিতার রিপ্রেসেন্টেশান এবং শব্দের পাপঃ
পড়ো 'বিউটি বোর্ডিং' পড়ো 'বিউটি বোর্ডিং' কুল্লে সোয়া তিন বার...


'আমার খামার নেই নেই কোন শস্যকণা
আছে শুধু একটি আকাশ
তারই কিছু আলো নীল আজো হে সুদূরতমা
ভালোবেসে তোমাকে দিলাম'

'আমার খামার নেই...' রিক্ত ভুমিহিনের রিপ্রেসেনটেশান।''আকাশ...তারই কিছু নীল...'' দেবার ইচ্ছাটাই এম্পাওয়ারমেন্ট!

Thursday, 2 August 2012

১৫ই অগাস্ট এবং যদ্যপি কুঠিয়াল সেনাবাহিনি

''বর্ষবরণের খোপায় ঘুরে বেলি হেসেছে
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে
গোলাপেরা অভিমানের আতরজলে গাঢ়''

২০০৭এর অক্টোবারে আর্টস.বিডিনিউজের' প্রথম সংস্করনে অংশগ্রহনের নিমন্ত্রন আসবার কিছুদিন আগে থেকেই 'রেঙ্গুন সনেটগুচ্ছ' পান্ডুলিপি তৈরি করছিলাম।বর্মাতে সামরিক জান্তার হাতে বৌধ্ব ভিক্ষুদের দানবিয় হত্যাযজ্ঞকে স্বকৃত সনেটের নান্দনিক মাপে নিয়ে আসবার সময় উপমহাদেশে সামরিক নিপিড়ন এবং তার বিরুধ্বে আত্মনিয়ন্ত্রনাধিকারের সংহত প্রতিক হিসাবেই উপরের লাইনগুলা তার সমস্ত ব্যাঞ্জনা, উতপ্রেক্ষা, ইতিহাস নিয়ে পরবর্তি ৩ মাস একের পর এক সনেটের চিত্রকল্প তৈরি করে।শোক হয়ে ওঠে উদ্বোধনঃ ক্ষনার প্রবচনের পাশে  ৭ই মার্চ রুপ নেয় সহোদর-সনেটে। 

Sunday, 15 July 2012

শহীদ সাবের এবং নিদাঘের কদম


শহীদ সাবের শ্রদ্ধাভাজনেষু।শহীদ ওনার নামের অংশ।



পঞ্চাশ দশকের আজিম্পুর ওয়েস্ট এন্ড হাই স্কুলের  খন্ডকালিন শিক্ষক শহীদ সাবের, ছাত্র মাহমুদুল হক বটুর কথনে মুগ্ধ হয়ে 'জীবন আমার বোন'কে হাতে ধরে নিয়ে যাচ্ছে দৈনিক ইত্তেহাদে কবি আহসান হাবীবের সম্পাদকিও দফতরে!বারাসাত থেকে আসা বটুর বয়স তখন ১৬'র কম আর শহীদের বয়স ২০ ছুই, ছুই! গত ইদেও শহীদ জেলের ভাত খেয়েছে চিটাগাংয়ে রাজবন্দিদের সাথে যেমনটা বরাবর মেট্রিকের পর পর একটানা চার চারটা বছর!

Wednesday, 4 July 2012

বাংলা একাডেমি এবং ভাষা-ভ্যাসেক্টমি



২০১২তে কবিতাতে অসিম সাহা, কামাল চৌধুরি, ''রচনা'' লেখার জন্য ''বিশ্ব সাহিত্য কেন্দ্রের'' প্রতিষ্ঠাতা  আব্দুল্লাহ আবু সায়িদ, উপন্যাসে ''প্রথম আলো''র কর্মকর্তা আনিসুল হক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি বিভাগের লাল, নিল অধ্যাপকসহ সাহিত্যের বিভিন্ন শাখাতে পুরস্কার দিতে ৯/১০জনকে খুজে বের করলেও, নাটকের কোন পান্ডুলিপি না কি বাংলা একডেমি খুজে পায় নাই!