ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
Friday, 19 March 2010
Monday, 8 March 2010
মুস্তাফা আনোয়ার সমগ্র বের হ'লো অথচ অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট!!
বাসেভিচ সিঙ্গারের, 'বোকা গিম্পল' গল্পে, গিম্পলের বৌ বছর ঘুরতে না ঘুরতে একের পর এক শিশু কোলে গিম্পলের গাল টিপে বলেঃ দেখো, দেখো আমাদের নতুন বাচ্চাটার গাল, চোখ সব একেবারে তোমার মতো!
নাম কিন্তু তোমার'ই দিতে হবে গো!গিম্পলত খুশিতে আটখানা!এক বাচ্চার নাম দেয় ভিমসেনা, আরেকটার নাম দেয় খানসেনা! আর অনাগতদের নামের জন্য মহাজাতকের কাছে, বাবা বেইমানের কাছে ধর্না দেয়!মুল এই যে গিম্পলের বৌ তার সাথে কখনোই শোয়াশুয়ি করে নাই!গিম্পল কি সেটা জানে না? জানে এবং বড়টা জানে এবং এখানেই মিথ্যামিথ্যি ইট, পাথ্যর, বাইল্যা চুমা!

Labels:
কবি বিষয়ক,
কবিতা বিষয়ক,
মুস্তফা আনোয়ার
Saturday, 20 February 2010
ছায়াপিস্তল
সাবদার সিদ্দিকী ও ত্রিদিব দস্তিদার শ্রদ্ধাভাজনেষু
ছায়াপিস্তল
ছায়াপিস্তল
(১)
সাবদারেরও দল আছে = ছায়াদল
(২)
ত্রিদিবের পিস্তলও আছে = ছায়াপিস্তল
(৩)
দলবল পিস্তল ছাড়া কাউকেইত কিছুই দিলিনা
বিনস্ট বিজড়িত প্লাস্টিক সার্জারি থেকে সাবদার ও ত্রিদিবের হাত ধরে একুশে ফেব্রুয়ারি
দুরে চলে যায়ঃ ঘাড় থেকে যতদুর চিবুকের কলতলা
(৪)
ত্রিদিবেরও দল আছে = ছায়াদল
সাবদারেরও পিস্তলও আছে = ছায়াপিস্তল
একুশে ফেব্রুয়ারি ২০১০
ব্রিটানি
Wednesday, 17 February 2010
ফেব্রুয়ারির টেনশান ২/৩/৪/৫/৬ঃ ছন্দের ছিরি, বিচ্ছিরি
(২)
'বিজি আছিরে ভাই', এরকমটা শুনলে আমার বিচ্ছিরি লাগে।বুঝে যাই, এ্দের সাথে শ্রি, শ্রিমাভো নিয়ে তর্ক নিস্ফল।' ওরা ক্যাম্পাস হতে সদরঘাটে গেল', এরকমটা পড়লেও বিচ্ছিরি লাগে।বুঝি যে 'থেকে' আর 'হতে'র' বিড়ম্বনাতে ভোগা এই লোকের সাথেও আসর ঠিক জমবেনা! কেরদানির পাহাড়ের চাপে কেরদানিকারক যখন নিজেই ধরাশায়ি তখন তাকে দেখি কেরদানির ক্যনভাসে এই বেলা ডিলিট করছে ঠিকুজি, কুলুজি; ঐ বেলা ঘোষনা করছে ধর্শনকারিরাই আমাদের দাদু আর বড়আব্বা!
অনেক ভাই'য়ের সংসারে লুকিয়ে, লুকিয়ে পেটিকোট, ব্রেসিয়ার শুকাতে, শুকাতে বেড়ে ওঠা লিংগ-লুকানো মেয়েটিকে দেখি এক কুহেলিকাময়-সান্ধ্য-সাংকেতিক ভাষাতে; ব্রাভো, ব্রাভো, চালারে কাদিরা'র সোরগোলে বিশাদ সিন্ধুর কসাইদের বাহবা দিচ্ছে সংসপ্তকের কির্তনিয়া বলে!

জার্নাল,
দেহছন্দ,
ফেব্রুয়ারির টেনশান,
ভাষাচিন্তা
ফেব্রুয়ারির টেনশান ১ঃ মহাভাঙ্গনের উপকথা
গান্ধি থেকে গের্নিকায়ঃ
গান্ধি ছবিটা'র সেই দৃশ্যটা আমার খুব মনে আছেঃ
ভারত'কে দু'ভাগ করে দুটো পাকিস্তানসহ দুটো স্বাধিন দেশ ঘোষনা করা হয়েছে।উদযাপনের পাশাপাশি রক্ত হিম করা হিন্দু মুসলিম রায়ট।মায়ের বুক থেকে কোলের শিশু ছিনিয়ে তাকে আছড়ে মারছে মায়ের'ই সামনে দু'পখ্যের খুনে'রা; বি, জ়ে পি আর জামাতের কিশোরেরা পুজ-রক্তের নিশানে ঝালিয়ে নিচ্ছে 'বন্দেমাতরম', 'বাচলে গাজি মরলে শহিদ' স্লোগানগুলো। দু' দেশেই পুলিশ তার নব্য রিক্রুটদের জিবন্ত টার্গেটে চাদমারির অনুশিলন করিয়ে নিচ্ছে।

গান্ধি,
জার্নাল,
ফেব্রুয়ারির টেনশান,
বংগভংগ,
ভাষাচিন্তা
Wednesday, 10 February 2010
মোমতাজমেহেল :
বানান, ভ্রমন ও ভালবাসা সঙ্ক্রান্ত দির্ঘ কবিতা
চাদবিন্দু ছাড়াই চাদ কিন্তু বেশ অনোমেটাপাই
ঢাকা ও কোলকাতা'র ইংরেজি বানান বদলে
শহর দু'টোর শাষকেরা
গ্রিক নগরপতিদের সাথে সক্রেটিসের দ্বন্দ্বে
পক্ষ্য নিয়েছিল ঠিকই সক্রেটিসের কিন্তু পরক্ষনেই
বৈশাখের বিজু বিজু মেলাতে
আদিবাসিদের হাতে তুলে দিয়েছিল হেমলকের পেয়ালা
Labels:
কবিতা,
তাজমহল,
ভ্রমন বিষয়ক কবিতা
Friday, 5 February 2010
Tuesday, 2 February 2010
Sunday, 10 January 2010
আজিম্পুরের স্বর্নদুয়ারেঃ আশির স্নাইপারেরা ২
আমার জন্ম থেকে বড় হওয়া ষাটের, সত্তরের ঢাকার আজিম্পুরে এক ভাড়াবাড়িতে।১০৭/এ পিলখানা রোড!কবরস্থানের ঠিক উলটো পাশে; রক্তজবা আর রডোডেন্ড্রনের ঝাড় ঘেরা সাদা চুনকামের সেই বাংলো বাড়ির সামনের গোল বারান্দা ঘেরা রডোডেন্ড্রনের ঝাড় না থাকলেও আব্বার হাতে লাগানো অনেক গাছ এখনো ওখানে আছে!
পিলখানা থেকে শহিদ মিনার অব্দি যা যা ঘটন, অঘটন তার তরতাজা খবর বাসায় পৌছে যেত মুক্তি্যুধ্বের আগে ঢা,বি'তে পড়ুয়া চাচাত ভাইদের সুত্রে; মুক্তিযুধ্বের পর বোনদের সুত্রে।আর আশির দশকে নিজেই হয়ে উঠি চলমান বার্তাগুলোর ধারক, বাহক, দর্শক এবং একজন কিম্ভুত সুত্রধর।

Tuesday, 5 January 2010
Subscribe to:
Posts (Atom)