ফেসবুকে জুলেখা সিরাপ পেজে সামনের একুশে বই মেলাতে প্রকাশিতব্য বিভিন্ন বইয়ের বিজ্ঞাপন আসে।রিভিউ তেমন চোখে পড়ে না।লেখকরাও পারস্পরিক রিভিউ এড়িয়ে চলেন, যার ফলে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক পিয়ার্স রিভিউ ধারাটি প্রায় উবে গেছে, যট্টুকু যা সমালোচনা তা হয় দলপাকানো নেটওয়ার্কিং এর বাহবাবাজি বা প্লাজিয়ারিজমের চোথা মারা ভুশিমাল।এসবের ভেতর নাসরিন জয়া হক জুলেখা সিরাপ পেজে তার কড়াপাকের ইংরেজি সমালোচনাসহ ধরিয়ে দিলেন সাদিয়া মাহজা্বীন ইমাম ও পুলক দেবনাথের যৌথ সম্পাদিত , চেতনার উত্তরাধিকার বইটির বিজ্ঞাপন।দ্বিতিয় শিরোনামে লেখা, ভাষা, দর্শন, সংস্কৃতি/কালোত্তীর্ণ পঁচিশটি প্রবন্ধ।নাসরিনের সমালোচনাটি সাদিয়ার বিজ্ঞপ্তি ঘিরে , সুতরাং সাদিয়া বিজ্ঞপ্তিতে কি লিখেছেন তা পড়া যাক :
ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
Thursday, 23 January 2020
বাঙালির উত্তরাধিকারে বাঙালি নারি রবাহুত নয়।
ফেসবুকে জুলেখা সিরাপ পেজে সামনের একুশে বই মেলাতে প্রকাশিতব্য বিভিন্ন বইয়ের বিজ্ঞাপন আসে।রিভিউ তেমন চোখে পড়ে না।লেখকরাও পারস্পরিক রিভিউ এড়িয়ে চলেন, যার ফলে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক পিয়ার্স রিভিউ ধারাটি প্রায় উবে গেছে, যট্টুকু যা সমালোচনা তা হয় দলপাকানো নেটওয়ার্কিং এর বাহবাবাজি বা প্লাজিয়ারিজমের চোথা মারা ভুশিমাল।এসবের ভেতর নাসরিন জয়া হক জুলেখা সিরাপ পেজে তার কড়াপাকের ইংরেজি সমালোচনাসহ ধরিয়ে দিলেন সাদিয়া মাহজা্বীন ইমাম ও পুলক দেবনাথের যৌথ সম্পাদিত , চেতনার উত্তরাধিকার বইটির বিজ্ঞাপন।দ্বিতিয় শিরোনামে লেখা, ভাষা, দর্শন, সংস্কৃতি/কালোত্তীর্ণ পঁচিশটি প্রবন্ধ।নাসরিনের সমালোচনাটি সাদিয়ার বিজ্ঞপ্তি ঘিরে , সুতরাং সাদিয়া বিজ্ঞপ্তিতে কি লিখেছেন তা পড়া যাক :
দিনমজুর সায়েদ আলী এবং বেগুনি কালেম
ব্রাক্ষনডোরা গ্রাম থেকে ষোড়শী বিউটিকে লাখাইতে নানুর বাড়িতে রেখে আসবার সময় দিনমজুর সায়েদ আলী কিছুদূর যেতে যেতে কখনো নৌকায় অন্যদের ভিড়ে, কখনো হাঁটাপথে ঘাড়ে রাখা যে গামছায় কপালের, ঘাড়ের, আধপাকা খোচাখোচা দাড়িমোচসহ মুখের ঘাম মুছেছিল, সে ঘামের প্রত্যেক ফোটায় আমাদের ইতিহাসের ভিতরের ইতিহাসগুলো করচ ফুলের দেহলি ছুঁয়ে, বৈঠার ছলাত ছলাতে বিউটির তেজদিপ্ত চোখের মনিতে ঠিকরে ঠিকরে মিলায়েছিলো পানির অল্পতলের নরম মসলিনে ছড়ানো শিংড়াফলের গহিন বুননে, যে বুনন সেচে নীলাদ্রির হাসন রাজা হাস্যচ্ছলে লিখেছিল, এগো দেখোগো আসিয়া, কমলায় নিত্য করে ঠমকিয়া, ঠমকিয়া!
Labels:
কবিতা,
কালেম পাখি,
গল্প,
চয়ন খায়রুল হাবিব,
বিউটি হত্যা,
সায়েদ আলী,
হাওর
Saturday, 30 November 2019
সোয়িঙ্কা দর্পনে, পিকাসোর নীলে, ছোট্ট কোমড়ার উসিলায়*
সোয়িঙ্কা দর্পণে :
২৯ বছর আগে সোয়িঙ্কার নাটক 'স্ট্রং ব্রিড' এর অনুবাদ করেছিলাম 'রক্তবীজ' নামে।তখন ব্যাবহার করতাম 'খায়রুল হাবিব'।১৯৯০ সালে আমার নির্দেশনায় নাটকটি মঞ্চায়িত হয় ঢাকার ব্রিটিশ কাউন্সিলে কমনওয়েলথ সেমিনারে।অনুবাদটি প্রকাশ করে শিল্পতরু থেকে আবিদ আজাদ।সে সংস্করণটি আর বাজারে নাই।দ্বিতীয় সংস্করণ এর লক্ষ্যে একটি বিস্তারিত ভূমিকার আয়োজন করছি।তার সাথে সাম্প্রতিক কিছু অনুষংগ এখানে।

Thursday, 21 March 2019
Wednesday, 27 February 2019
পাঠদারিদ্র, ক্ষমতায়ন এবং সামাজিক দর্পন।
![]() |
| প্রকাশক, জাগৃতি।২০১৯ একুশে বইমেলাতে প্রকাশ।প্রাপ্তিস্থান, জাগৃতি/দিপনপুর, এলিফ্যান্ট রোড |
Labels:
অপেরা,
জার্নাল,
জুলেখা ট্রিলজি বিষয়ক,
নাটক,
প্রবন্ধ
Friday, 28 December 2018
নির্বাচনি নিউ ইয়ার্স ইভ ও ট্যাবুগুলো
''ঝুরঝুর ঘুঙ্গুর পতনের শব্দে
সিকি আধুলি খুচরার ব্যাক্তিগত বিজ্ঞাপন
নাগরিক নিওনে ঝলশানো নির্বাচনী দাবাগ্নি ছেড়ে
হাত পা মুখ থুবড়ে ঝাকঝাক ৃহহারাদের দিগ্বিদিক
মেশিনগানের ব্রাশফায়ার : ৃহযুদ্ধের বিজন সঙ্কেত
হিরার ৌচাক থেকে মধুলোভি শত শত তীর
ভিতরকে টেনে হিচড়ে করেছে বাহির ''**
এস, এম, সুলতানের একটা কিম্বদন্তিতুল্য তেলচিত্রের বিষয় হচ্ছে মাথায় ফেট্টি বাধা, ল্যাংগট পরা পেষল পুরুষেরা সড়কি, লাঠি, বল্লম হাতে চর দখলের লড়াইতে মাতোয়ারা!ছবিটা দেখলে মনে হয়
এক তান্ডবি গিতিনাট্যের প্যাশনেট কোরিওগ্রাফি।
Saturday, 15 December 2018
জুলেখা ট্রিলজি ও জোয়ান বেজের বাংলাদেশ গান
আমার অপেরাধর্মি 'জুলেখা নাট্য-ট্রিলজি' প্রথম পর্বের ৃঙ্গারি সাইকাডেলিয়া, দ্বিতিয় পর্বে ইউসুফের হাতে জুলেখার পাষবিক জেরা উত্রায়ে শেষ পর্বে গড়িয়েছে রুপকথাধর্মি সাইফাই সাইকোলজিকাল থ্রিলারে।শেষ পর্বে ময়মনসিংহ গীতিকার পাশে এসেছে জাভেদ আখতারের আফরিন আফরিন ও জোয়ান বেজের ১৯৭১ এর মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ভিত্তিক গান বাংলাদেশ, বাংলাদেশ। এখানে জোয়ান বেজের গানটির অনুবাদ দেয়া হলো।জাগৃতি প্রকাশনী থেকে ২০১৯ এর ঢাকা অমর একুশে বইমেলাতে ট্রিলজিটি একসাথে প্রকাশিত হবে।প্রকাশনা পান্ডুলিপিতে প্রচলিত বাংলা বানান ব্যাবহার করা হয়েছে।স্বাধিনতা দিবস, ২০১৮ উপলক্ষ্যে গানের অনুবাদটি প্রকাশ করা হলো।চখাহা।
Thursday, 6 December 2018
Subscribe to:
Posts (Atom)