Sunday, 14 October 2018

শৌরীন্দ্রমোহন, অন্নপূর্ণা ও গৌরীপ্রসন্ন



সংগিত ঝর্নাধারার পরম্পরাগত ত্রিভুজের সুরবাহার সঙ্গমে! 

প্রাককথন

আমার জুলেখা নাট্যত্রয়ের বয়ান অংশকে স্বরলিপি নির্ভর 'ভাঙ্গা লিরিক, ভাঙ্গা বয়ান' কেন্দ্রিক অপেরায় রুপান্তরের লক্ষ্যে গত প্রায় দেড় যুগ যে অনুশিলনগুলো করি তার ভেতর অন্যতমো ছিলো বিশ্বায়িত বিচিত্র সনেট প্রকরন  নিয়ে  কাটাছেড়া, আর ভারতিয় রাগশাস্ত্র নিয়ে ৌরীন্দ্রমোহন ঠাকুরের Six Principal Ragas-with a brief view of th Hindu Music. 1876  বইটিতে আত্মস্থতা।নব্বই‍্ দশকে বিভিন্ন সময়,  ৈদিক মন্ত্র শিখতে  ৃন্দাবনে বসবাস ৌরীন্দ্রের কাজ বুঝতে যেরকম, সেরকম  মাইহার ঘরানার আলাউদ্দিন খান কন্যা অন্নপূর্ণা আকা রোশোনারার সুরবাহারকেন্দ্রিক যাপনের আত্মিক উৎসমুখ বুঝতেও সহায়ক হয়।

Saturday, 6 October 2018

রুপবতি রুপবান কুমড়ার ফুল





রুপসিকে কুমড়া ফুলে রুপবান ধরো
তারপর নন্দনের জেন্ডার নির্নয় করো

Wednesday, 3 October 2018

আফরিন আফরিন

নুসরাত ফতেহ আলি খান আনপ্লাগড



জাভেদ আখতারের লেখা, নুসরাত ফতেহ আলি খানের সুর দেয়া, গাওয়া, আফরিন আফরিন গানটিকে মুল উর্দুর যথাসম্ভব কাছাকাছি রেখে বাংলাতে রুপান্তর করা হলো।আফরিনের জায়গাতে জুলেখা, জুলেখা বসিয়ে গানটি হুবহু বাংলা অনুবাদে আমার 'জুলেখা নাট্যত্রয়ি'র  শেষ পর্বে ব্যাবহার করবো।

Sunday, 30 September 2018

নাভি সনেট



গাথো গাথো সুন্দর মানুষলো নাভিরত্নের মালা
ঝরে দেহছন্দের  সোনার মুকুল দেহবকুলের তলা
নাভির সাথে  মাতৃছেদনে ঐ না ঐ যে আদি ছন্দপতন
তারপর হামেশা আমাদের কত যে ক্রন্দন আর কুন্দন

Friday, 28 September 2018

সৈয়দ শামসুল হক : যথার্থ ও অযথার্থতা

মার্জিনে মন্তব্য।ভুমিকা।সৈয়দ শামসুল হক।

গতকাল ২৭শে সেপ্টেম্বার ছিলো কিংবদন্তিতুল্য লেখক সৈয়দ শামসুল হকের (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) দ্বিতিয় মৃত্যুবার্ষিকি।সঙ্খেপে ওনাকে ডাকা হতো সৈয়দ হক।

Thursday, 27 September 2018

সনেট : Blue Is The Warmest Colour


ঢাকাই নগরে ওয়েস্টিন নামের এক অভিজাত কন্দর
সেথায় লিলাবতি রংগবতি নিলা ঝাড়বাতি নিলের সুন্দর
একবার ঠাওরে পাই নিল দরিয়ার নিল এক মাছকন্যা
স্বপ্নের শিওর বদলালে সে কন্যার পিঠে নিলপরির ডানা

Sunday, 23 September 2018

উশ্মা স্বরাজ ও সুষমা সনেট




শরতের মৃদু উশ্মা আওয়াজের জমজ বোনের নাম সুষমা স্বরাজ
দুই বোনের ভেতরে বাইরে সুষমা ও উশ্মা সমানেসমান বিদ্যমান

Monday, 17 September 2018

সুচিত্রা কাপকেক সনেট ২ ও ১



।২।

সাহেবদের বানানো কাপকেক মনে ধরেছিলো শান্তিদেবের 
মোহরদির চোখে চোখ রেখে নির্নিমেষে বলেছিলো: পত্রপিঠা

Sunday, 16 September 2018

আম্মাহুজুর বড়দাদি, ছোটদাদির উপকথা

মা মাকড়শা, লুইস ব্যুর্জোয়া

আমার দাদা যেহেতু প্রসিদ্ধ সুফিপির ছিলেন,
তার প্রথম স্ত্রি হিসেবে আমার বড়দাদি ছিলেন বড় আম্মাহুজুর
এবং আব্বাহুজুর স্বামির প্রসিদ্ধির বড় হকদার ছিলেন।
আম্মাহুজুর ব্যাপারটা আসলে মেয়েদের সেই ব্যাকসিট,
যাতে বসার ব্যাপারটা তাদের অনেকভাবে প্র্যাকটিস করানো হয়।

Wednesday, 12 September 2018

কটকটি দিবসের উপকথা


আত্তরের তাকের পাশে ইয়া উচা স্বপ্ন পালঙ্ক
কটকটি দিবসের পরম সব গরমিলিয়া অঙ্ক
কটকটি কিনতে লাগতো খাতাবই পুরান জিনিসপত্র
কটকটি শাস্ত্রে চিচিং-ফাক গেরোস্তালির হিশাবি দানছত্র