Saturday, 22 February 2014

জার্নালঃ তুমুল ব্যুর্জোয়া বিপুল মাকড়শা


২০০৭ এর নভেম্বারে লন্ডনের টেট মডার্নে বিংশ শতাব্দির অন্যতমো ভাস্কর ফরাসি-মার্কিন লুইস বুর্জোয়ার জিবিতকালিন সর্বশেষ রেট্রস্পেক্টিভ সরেজমিনে দেখতে পাওয়াটা আমার জিবনের বড় ঘটনা। বুর্জোয়ার ৬ যুগ ধরে করা কাজ এখানে জড়ো করা হয়েছিল!রেট্রটা দেখার কয়েকদিনের ভেতর জার্নাল লিখে বাংলাদেশের অনলাইন সাময়িকি বিডিআর্টসএ  পাঠায়েছিলাম ঈ, ঊ, ণ, চাদবিন্দু ছাড়া। প্রচলিত বাংলা বানানে রুপান্তরের  ঝক্কিটুকু স্বিকার গেছিলো
  সে-সাময়িকির তখনকার সম্পাদক! আর্টসবিডিতে ২০০৭ সালে প্রকাশিত সংস্করনের সাথে বুর্জোয়ার উল্লেখযোগ্য কিছু ভিডিও যোগ করলাম, যা আগে প্রকাশিত লেখাতে ছিলনা!চখাহা।ফেব্রুয়ারি, ২০১৪। 

Thursday, 6 February 2014

ভাষাচিন্তাঃ ব্যাক্তিত্ব শব্দটা নিয়ে বিভ্রান্তি

ব্যাক্তিত্ব শব্দটা নিয়ে বিভ্রান্তিতে ভোগার আগে বাংলা ভাষার প্রায়োগিক দিক থেকে ব্যাক্তিত্ব বলতে চাপাবাজ এবং সাদা মিথ্যায় ওস্তাদ বুঝতাম!তারপর লোকজন ক্রিড়াবিদ না বলে ক্রিড়া-ব্যাক্তিত্ব; শিক্ষাবিদ না বলে শিক্ষা-ব্যাক্তিত্ব; নাট্যকার বা অভিনেত্রি-অভিনেতা না বলে নাট্য-ব্যাক্তিত্ব বলা শুরু করলো !মিডিয়া এখানে আরেক কাঠি ওপরে, ওখানে সবাই হয় মিডিয়া-এক্টিভিস্ট নয় মিডিয়া-ব্যাক্তিত্ব এবং সেরের ওপর সোয়াসেরিদের ওখানে বলা হয় টক-শো-ব্যাক্তিত্ব!সে হিশাবে অবস্য ব্যাক্তিত্ব বলতে আমার আগের চাপাবাজ বুঝটা তেমন ভুল না!

Monday, 16 September 2013

খুলিতত্ব ৪ঃ বিনয় মজুমদারের জন্মদিনে


কবি বিনয় মজুমদার।জন্ম, ১৭ সেপ্টেম্বার, ১৯৩৪, বর্মা।দেহত্যাগ, ১১ ডিসেম্বার, ২০০৬।

 বিনয় মজুমদার শ্রদ্ধাভাজনেষুঃ আশিতমো জন্মদিনের অর্ঘ্য


অনেক অনেক আমলকি এবং রোদে-রজনে-টলটলে
আমাদের সবচেয়ে কাছাকাছি  বিনয় মজুমদারের অসংলগ্ন-অঙ্কপাতন

Tuesday, 10 September 2013

খুলিতত্ব : For The Love Of God

কিম্বা  খোদাকে ভালবেসে আমাদের খুলির মুল্য
আত্মিয় স্বজন বন্ধু পরিজনদের অনেকের মাথা চিপে ধরে বুঝেছি
তাদের বেশির ভাগেরই খুলি নাই

ডোরার কান্না, ক্ষেপি সংস্কৃতি ও কিম্ভুত রিপ্রেসেন্টেশানবাজেরা

আহমদ শরীফের সাথে মনোগত সংলাপ ২

প্রথম প্রকাশ ফেসবুকে নোট আকারে।২০/০৭/১১।

ডোরা মার
ক্ষেপি-সংস্কৃতিও লোক-সংস্কৃতি-সঞ্জাত পুরূষ প্রধান কৌমের প্রভাবেই বিবর্তিত!বৈষ্ণবের যেমন বৈষ্ণবি, লালন আখড়ার সাধুসঙ্গের এক প্রধান অনুষংগ 'ক্ষেপি'!লোক সংস্কৃতিকে কাল্ট পর্জায় থেকে জাতিয় পর্জায়ে নিয়ে আসা দক্ষিনপন্থি প্রতিক্রিয়াশিলতারই ফলবান লক্ষন!যে ফলটা এতে ফলে তা ইতিহাসের বিবর্তনে বিষবৃক্ষেরই ফসল!হিটলারের এভা ব্রাউন, মুসোলিনির ক্লারা পেতাচ্চি এক অর্থে ক্ষেপি!এদের প্রত্যাবর্তনের কোন উপায় এরা আর রাখেনা এবং কথিত সাধুদের গ্রাসে এদের সজ্ঞা পুরাপুরি লুপ্ত!পিকাসোর 'ডোরার কান্না' আক্ষরিকভাবেই এই ক্ষেপিদের আর্তনাদ!

Saturday, 31 August 2013

সেলটিক শিমাস হেনে যেভাবে বাংলা কবিতার আকাশে

রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি, জীবনানন্দ ছাড়া ঈ, ঊ, ণ, চাদবিন্দু ব্যাবহার হয় নাই লেখাতে।চখাহা।

শিমাস হেনের নোবেল ভাষন

সেলটিক গীতাঞ্জলি

নোবেল জয়ি আইরিশ সেলটিক কবি শিমাস হেনে'র প্রতি শ্রদ্ধাঞ্জলির শুরুতে কেন 'গীতাঞ্জলি'?এটা কি ধান ভানতে শিবের গিত না কি আদিসুর, আদিছন্দগুলোর আন্তভাষিক যোগাযোগ ও বিবর্তনের অতি দরকারি এক বিশ্বায়িত গাজন?

Thursday, 22 August 2013

কাভাফিকে চয়নের নিবেদন

কাভাফি নামে খ্যাত গ্রিক কবির পুরো নাম কন্সটান্টিনোস পেত্রো কাভাফেস!মিশরের আলেকজান্দ্রিয়াতে গ্রিক পরিবারে জন্ম এবং বসবাস।জন্মঃ ২৯শে এপ্রিল, ১৮৬৩, মৃত্যুঃ ২৯শে এপ্রিল, ১৯৩৩।মোট প্রকাশিত কবিতার সংখ্যা ১৫৪।সবচেয়ে গুরুত্বপুর্ন কবিতাটি লেখেন চল্লিশতমো জন্মদিনের পর! 


কাভাফিকে নিবেদিত কবিতাঃ  

যে তুমি আগন্তুকঃ নদিমাতৃক গোধুলিকে জ্বালায়েছ শব্দহিনতার সান্ধ্যভাষায়

মাথায় বেতে বোনা টুপি
গায়ে ঢিলাঢালা গরমকালিন পোষাক
সভ্যতার পুরানা প্রতিনিধির বেশে ফিরছিলে ঘরে
আলেকজান্দ্রিয়ার অস্তাচলগামি দফতরে

Monday, 5 August 2013

গরিলাপতির আদালত অবমাননা : ষোড়শ সংশোধনি বাতিলের আলোকে

সংবিধান (ষোড়শ সংশোধনী) আইন ২০১৪ বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া




সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত ২০১৭

Saturday, 27 April 2013

নোম্যান্সল্যান্ডের মুক্তিযোদ্ধ্বা সাবদার সিদ্দিকি* : ভাঙ্গা লিরিকে, ভাঙ্গা বয়ানে

পুরান ঢাকাতে বুলবুল ললিতকলা একাডেমির সিড়িতে সাবদার সিদ্দিকি!**
গোল্লার ছুটঃ
নৈরাজ্যের স্ফুলিঙ্গ ছাড়া বিবর্তনের পরিসর ক্রমশ সঙ্কুচিত হয়ে পড়ে।১৯৭২ থেকে ৯০ দশকের শুরু অব্দি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে পুরান ঢাকার বুলবুল ললিতকলা একাডেমীর আশেপাশের হাঁটাপথে দ্রষ্টব্য হয়ে উঠেছিল তোষকের মোটা কাপড়ের আলখাল্লা গায়ে, তারের ফ্রেমের গোল চশমা চোখে, কখনো খালি পায়ে কখনো বা খড়ম পরা, হালকা ফুদ্দি দাড়ি, মোচ, ঘাড় ছোঁয়া বাবরি চুলের, ভাঙ্গা চোয়ালের ছোট্ট একহারা গড়নের সাবদার সিদ্দিকি!