Tuesday, 11 October 2016

শিব্যলেথ : মহাফাটলের উপকথা


লন্ডনের টেট মডার্ন শিল্পশালার ‘টারবাইন হল”-এর মেঝে জুড়ে এ-মাথা থেকে ও-মাথা অব্দি এক লম্বা আঁকাবাকা ফাটল।দরিস সালসেদোর (Doris Salcedo, born 1958) খোঁড়া এ-ফাটল শুধু যে কংক্রিটের মেঝেতে চিড় ধরিয়েছে তাই নয়, এ-ফাটল এক টানে টেট-এর ভিত্তিমূলে কাঁপন ধরিয়ে দিয়েছে।

Friday, 16 September 2016

নাট্যভাবনা

নবায়নের দিক থেকে বলতে গেলে আমাদের নাট্যসাহিত্য, মঞ্চনাটক, টেলিনাটক এক মহাদুরবস্থায় অধপতিত।নাট্যসাহিত্যের তেমন একটা প্রকাশনাগত চর্চা আর নাই, যারা চর্চা চালাতে চায় তারা মঞ্চনাটক প্রায় দেখেন না।মঞ্চকর্মিরা, টেলিশিল্পিরা নাট্যসাহিত্য তেমন একটা পড়েন না।

Tuesday, 2 August 2016

ছড়া ও ছড়াকার


জব নাই
তাই গুজব রটাই
ব্যাবসা নাই
তাই ধর্ম-ব্যাবসা করে বেড়াই

Saturday, 23 July 2016

এরদোগানের ছোট-নুনু-সমাচার!


তুর্কি হুজ্জতির ধুন্দুমারে অনেকে হয়ত ভুলে গেছে, কিছুদিন আগে মার্চের শেষদিকে জার্মানির প্রখ্যাত কৌতুকাভিনেতা ইয়ান বোহমারমান  তুর্কি রাস্ট্রপতি এরদোগানকে নিয়ে প্রচন্ড বিদ্রুপাত্মক ভাষাতে এক স্যাটায়ার গান হিশেবে প্রচার করেছিল জার্মান টেলিভিশানে, যার মুল প্রতিপাদ্য হচ্ছে,'নুনুর সাইজ ছোট হওয়াতে এরদোগান এতসব জঘন্য দমন, পিড়ন, ধড়পাকড় চালাচ্ছে।' সবাই ভুলে গেলেও এরদোগান ও তার অ্তি-উতসাহি সহচরেরা ভুলে নাই; তারা জার্মান সরকারের কাছে বোহমারমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। স্যাটায়ারটার ইংরেজি, বাংলা তর্জমা দেখা যাক; আরো দেখা যাক এ-ব্যাপারে জার্মান সরকারের প্রতিক্রিয়া!'বাক-স্বাধিনতা' ও 'শিল্পের স্বাধিনতার' আপেক্ষিকতার পটভুমিতেও এই স্যাটায়ার আলোচনা জরুরি!

Wednesday, 6 July 2016

সিরিয়ান কবি এডোনিসের সাম্প্রতিক সাক্ষাতকার


''শিল্পের ক্ষেত্রে কোন পুর্ব-পশ্চিম নাই।''
 প্যারিসে বসবাসকারি ৮৬বছর বয়সি সিরিয়ান কবি এডোনিসের সাম্প্রতিক সাক্ষাতকার বাংলাতে অনুবাদ করছিলাম, টেলিভিশানে শুনলাম, ঢাকার গুলশানে বনেদি কাফেতে ইসলামি সন্ত্রাসিদের নারকিয় হত্যাযজ্ঞ্বের খবর; তারপর কদিন ধরে সে-ঘটনাপ্রবাহের বিভিন্নমুখি ঝাকুনির বিমর্ষ দোলাচলের ভেতর বার বার ফিরে আসছিলাম এডোনিসের সাক্ষাতকারে, একটু একটু করে অনুবাদটা এগিয়ে নেবার সময় ভাবছিলাম কি বলতে পারতো বর্ষিয়ান এ-কবি গুলশান-হত্যাকান্ডের প্রতিক্রিয়াতে!

Monday, 4 July 2016

গুলাশান-হত্যাযজ্ঞ্বে 'প্রথম আলোর' রাখাল-বালকি আচরন!



জিম্মি হত্যাযজ্ঞের তথ্য 'প্রথম আলো' যেভাবে পরিবেশন করেছে, তা বিশ্বাস করা যায় কি?মইনুদ্দিন, ফখরুদ্দিনের শাষনামলে পত্রিকাটি যে সেনা-গোয়েন্দাদের দেয়া তথ্য এক তরফাভাবে পরিবেশন করে আসছিলো তা সম্প্রতি প্রকাশ্যে স্বিকার করেছে এর প্রকাশক!

Wednesday, 11 November 2015

ইয়োরোপ, মৃত্যুদন্ড এবং কল্যানবোধক বিচ্চার

বিওর্ক অভিনিত 'ড্যান্সার ইন দা ডার্ক'এর ট্রেইলার

লো হোসনে আরা লো...

আমি বাংলাদেশ ত্যাগের আগ দিয়ে, ১৯৮৯সালে ঢাকাতে শহিদ বুদ্ধিজিবি সাংবাদিক নিজামুদ্দিন আহমেদের কন্যা শারমিন রিমার হত্যাকান্ডে দোষি সাব্যাস্ত করে তার স্বামি মুনির হোসেন এবং মুনিরের প্রেমিকা হোসনে আরা খুকুকে নিম্ন আদালত মৃত্যুদন্ড দেয়।পরে উচ্চতর আদালতে আপিল করলে মুনিরের মৃত্যদন্ড বহাল থাকে, খুকু বেকসুর খালাস পান।সম্ভবত সামরিক সরকারের আংগুলি হেলনে ঐ হত্যা মামলা ঘিরে গনমাধ্যমগুলোতে বিবাহিতা খকুর চরিত্র হনন থেকে শুরু করে, আইনকে প্রভাবিত করবার এক কলঙ্কজনক ইয়েলো জার্নালিজমের প্রলয়কান্ড ঘটেছিল!বেশ কবছর আগে বিলাতে বসবাসকালে খুকুর সাজাপ্রাপ্তি এবং বেকসুর খালাস নিয়ে একটি উপকথা লিখি, 'লো হোসনে আরা লো, মুনির হোসেন হাতিয়ার ঢাল দো' নামে!সম্প্রতি উপকথাটি প্রকাশ করে নিউজবাংলাদেশ.কম।উপকথাটির পেছনে প্রবর্তনা হিশেবে কাজ করেছে 'মৃত্যুদন্ডরহিত' অঞ্চল EECতে বসবাস।সে আলোকেই বর্তমান নিবন্ধের অবতারনা!

লো হোসনে আরা লো, মুনির হোসেন হাতিয়ার ঢাল দো

                 
                        
                        কিন্তু শারমিন রিমাকে মুনির হোসেন হত্যা করবার সাথে
                        রুপচান্দা মাছের বা সোনালি শব্দটার সম্পর্ক কি কাকতলিয় নয়

Tuesday, 3 November 2015

জেলহত্যা-দিবসে হরতাল!

১৯৭১ মুক্তিযুধ্বের সংগঠক জাতিয় যে-চারনেতার স্মরনে তেসরা নভেম্বার 'জেলহত্যা-দিবস' পালন করা হয়; তাদের অর্জিত '৭২ এর সংবিধান ধারন ও যথাযথ প্রয়োগ হলে আজকে একই দিনে ধর্মঘটের ডাক দেবার দরকার হতো না।