বাংলাদেশের পুরান ঢাকায় কমেডিয়ান এ,টি, এম শামসুজ্জামানের ছোট ছেলে কুশল এই সপ্তাহে বড় ভাই কবিরকে ছুরি চালায়ে মেরে ফেলেছে!সুত্রাপুর থানাতে বৃদ্ধ এ,টি কুশলের নামে মামলা করেছে!পুলিশ কুষলকে অকুস্থলেই গ্রেপ্তার করেছে!ঢাকার আজিম্পুরে আমার এক বন্ধুর নাম ছিলো কুশল!কুশলের মা ছিলো ইডেনের অধ্যাপক।নামজাদা গল্পকার হাসান আজিজুল হক কুশলের আপন মামা!কুশলদের কলোনি বাড়িতে ওনাকে কত দেখেছি!পিউরিটান এবং মার্ক্সিস্ট হাসান আজিজুল হক!কুশলের ক্লিনিকাল ডিপ্রেশান ছিল!বড় ভাই কুমার ডাক্টারি পড়তো!
ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
Wednesday, 14 March 2012
Friday, 2 March 2012
নেংটা মহাবিরের নন্দনেই আমার সন্তানের নৃ
১)আমার ষোড়ষি কন্যা এলিস হাবিবের মা ব্রিটেনের ইউর্কশায়ারের!রোমানদের, ভাইকিংদের, ফরাসি নর্মান, জার্মানিক স্যাক্সন'দের হাতে পাইকারি গনহত্যা, শ্রমদাসত্ব, অপহরনে হাজার, হাজার বছরে এসব শায়ারবাসি ব্রিটনদের নামের সাথে, সাথে চেহারার নিশানাও বদলেছে!নিজেদের ইতিহাস এরা প্রথম শুনেছে রোমানদের কাছে; বর্নমালাও ধার করেছে সেই রোমানদের কাছ থেকেই!ব্রিটন, এংলো-স্যক্সন ইত্যকার পর্ব পার হয়ে বিভিন্ন রাজ্যের সমন্বয়ে হয়েছে যুক্ত্ররাজ্য; পরাক্রমের সময় পরাজিতদের নিজেদের আদলেই নাম দিয়েছে প্রিমিটিভ, ট্রাইব ইত্যাদি।আজকের ব্রিটেনে অপর কোন কৌমকে প্রিমিটিভ বলা প্রাতিষ্ঠানিকভাবে নিশিধ্ব!
Labels:
আধাত্মচিন্তা,
জার্নাল,
ভাষাচিন্তা
Saturday, 25 February 2012
বোবাদের সন্ধানে কয়েকজন ভাষাবিদ
বোবাদের সন্ধানে কয়েকজন ভাষাবিদঃ বাড়ি চাই বাড়ি চাই
এবং যাবতিয় সন্ধানমুলক তালিকাঃ ভাষার সন্ধানে কয়েকজন বোবা
Labels:
কবিতা
Sunday, 17 April 2011
প্রমীলা সেনগুপ্তের স্বামীর বাংলাদেশ আগমন সংক্রান্ত
নজরুল ইসলাম, কোলে ছেলে বুলবুল,
স্ত্রী প্রমীলা ডানে বসে,
শাশুড়ি গিরিবালা দেবী বায়ে বসে,পেছনে বুলবুলের ধাত্রী
ফতোয়া জারি করে ১৪ বছরের হেনাকে হত্যা করা হয়েছিলো; সে কোন সালে, কোন মাসে? এই শতাব্দীতেই! নিগৃহীত বাউলদের তওবা করানো হলো; তাও এই শতাব্দীতেই!মৌলবাদীদের বর্বর সহিংসতায় হুমায়ুন আজাদ আক্রান্ত হয়েছিলেন গত শতাব্দীতে!তসলিমার উচ্ছেদও ঘটেছিলো গত শতাব্দীতেই! সহস্রাব্দের পারাপারে বাংলাভাষাভাষি মুসলিম কৌমের কোন কোন গোষ্ঠীর পাশবিকতা লালন, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জাহানারা ইমাম এবং সবিশেষে ১৯৭১এর ঈক্ষণগুলার উপরেই কায়েমি আঘাত।
Labels:
উপকথা,
কবি বিষয়ক,
কবিতা,
নজরুল,
বাংলা সাহিত্য
রাস্ট্রধর্ম বাংলা চাইঃ রাস্ট্রধর্ম বাংলা চাই না বৈদিক বা মোস্লেম পবনের নৌকায়
আজিম্পুরের ভাষা শহিদ'দের কবর থেকে চল অনুযায়ি একুশে ফেব্রুয়ারিতে যে প্রভাত ফেরির যাত্রা শুরু হয় শহিদ মিনার অব্দি , জানামতে এ-বছরের একুশে ফেব্রুয়ারিতে তা না হয়ে পুরা উদজাপন কেন্দ্রিভুত থাকে শহিদ মিনার'কে ঘিরে!সরকার বা বিরোধি দল নেতৃত্ব পর্জায়ে আনুষ্ঠানিকভাবে আদৌ আজিম্পুর গোরস্থানে এসেছিল কি না তাও স্পস্ট না!খোজ নিয়ে জেনেছি যে আসেনি!
Labels:
অভ্র ইউনিকোড,
আহমদ শরীফ,
বানান,
বাংলা ভাষা,
ভাষাচিন্তা
Monday, 21 February 2011
যে দ্রোহ প্রতিকে খলশায়ঃ ২১শে ফেব্রুয়ারি ২০১১
অক্টোবার থেকে ফেব্রুয়ারি ৫ মাস বাংলাদেশে দাপাদাপি করলাম।২০ বছরে এই প্রথম একনাগাড়ে এতদিন থাকলাম!এর ভেতর ২০০০ সালে এসেছিলাম কয়েক
সপ্তাহের জন্য; সেটা ছিল ভারতে ঘোরাঘোরির অবকাশে স্ত্রি প্যাট্রিসিয়ার সাথে মা, বাবা'র দেখা করায়ে দিতে!সেবার ছিলাম আমার আশৈষব বেড়ে ওঠা আজিম্পুরের
বাসাতে!ইউরোপ ফিরে যাবার ৬ মাসের ভিতর বাবা হাবিবুল মারা গেলে মা'কে সংগ দিতে তড়িঘড়ি করে ছুটে এসেছিলাম আবার কয়েক সপ্তাহের জন্য!তারপর
মা জ্যোতির ক্যানসারের সংবাদে ঢাকাতে এসেছিলাম ২০০৩ এ!সে-বছর আমার ছেলে মাতিস-জ়্যোতি'র জন্ম হয় ফ্রান্সের ভ্যান শহরে!তারপর আবার ২০০৭এ,
মাত্র এক মাসের ছুটিতে!২০১০এর অক্টোবারে শুনালাম মা-জ্যোতির চোয়ালের ক্যান্সার জটিলতায় গড়ায়েছে; থেরাপিতে আর কাজ হবেনা।এর ভিতর আমি
লন্ডনের কাজ, বসত গুটায়ে প্যাটি, মাতিসের কাছে ভ্যান শহরে চলে এসেছি!কাজ বলতে ফরাসি শেখা, ৪/৫ ঘন্টা অভ্র ফন্টে বাংলা গদ্য-পদ্য টাইপ করা এবং
ঘরকন্যা!দাদু-জ্যোতির সাথে এর ভেতর ফরাসি নাতি মাতিস-জ্যোতির কয়েকবার ফোনে আলাপ হয়েছে!দাদুর চোয়ালে ক্যানসারের কারনে কথা বেশিদুর এগোয়না!
মাতিসের প্রায়ই দাদুর জন্য মন খারাপ থাকে!ঠিক করলাম শেষ সম্বল কাচায়-কুচায়ে ৭ বছুরে মাতিস'কে সেই মাহিলাটাকে দেখায় আনি, যার পাশে শুয়ে শুয়ে
রবিন্দ্রনাথ, নজরুল, জসিমুদ্দিন শুনতে শুনতে আমার হৃতস্পন্দনে কবিতার বুনিয়াদ গড়ে উঠেছিল; আর জমজ বোন কঙ্কনের হাতে জেগে উঠেছিল এক অমোঘ শিল্পির
তুলি!

Monday, 7 February 2011
প্রতিবাদ ও প্রার্থনাঃ ফতোয়াবাজদের হাতে নিহত হেনার স্মরনে

হেনা
ঘুম ভেঙ্গে যা যা করবার তা তা করতে করতে
দেখলাম আসলে আমার ঘুম এখনো ভাঙ্গে নাই
চারপাশে একটার পর একটা ছোট বড় বিভিন্ন আকৃতির আয়না
অনেক অনেক হেনাঃ অনেক অনেক অবচেতনাঃ
১৪ বছরের বালিকা- আমার কন্যা
আলোকিত আতালে উঠবার সময় বার বার থমকাচ্ছে
কারন ফতোয়াবাজ়-পিশাচেরা ওকে টেনে ধরে রাখতে চাইছে পাতালে
পারবেনা
আয়নাগুলা ভাংতে ভাংতে আদলভাঙ্গা টুকরা টাকরাগুলাতে
যে চোখগুলাকে দেখলাম তাদের আর কখনো পুরাপুরি ঘুম আসবে না
চখাহা
৮/০২/১১
ঢাকা
Labels:
ofelia,
poems,
sylvia plath,
কবিতা,
যৌনায়ন
Friday, 10 December 2010
সিমান্তরক্ষিদের টুইটার ও জ়ুলেখা নগরের মির্জা
সিমান্তরক্ষিদের টুইটারঃ
চড়ুইকে গাছপাকা বরুইগুলা গাছপাকা বরুইকে চড়ুইগুলা
চিরর চির চিরররররররররর পালকেরা পাড়া বদলে
পাহাড়েরা দেহ বদলে গারোরা ত্রিপুরায় ত্রিপুরান'রা বার্মায়
বার্মিজেরা কম্বোডিয়ায় এবং ইত্যকার সিমান্ত সংরক্ষনের যে দুষন
তার কালিঝুলি ঠেলে গভির নল্কুপগুলার সিমান্তবিহিন জলে
৯ই ডিসেম্বারের শিতকালিন পশলা পশলা বর্ষাপাত
ক্লান্তিকে কান্তিময় করে কারাবন্দি সিমান্তরক্ষিদের যারা পাহারা দিচ্ছে
কারাপ্রাচিরের বাইরে তাদের বর্শাতি ছুলো

জুলেখা বিষয়ক,
যৌনায়ন
Sunday, 5 December 2010
লৌকিক ধ্রুপদে
রবীন্দ্রনাথের নামের বানান ছাড়া ঈকার, ঊকার, ণ, চাদবিন্দু না-ব্যাবহার মার্জনাসুন্দরভাবে দেখবেন।চখাহা
প্রকরন বনামঃ
সভ্যতার সঙ্কেতসুত্র যে মুদ্রামান, তা শক্তিশালি না হলে কি সাহিত্য শক্তিশালি হয় না?মুদ্রামানের থেকেও এগিয়ে থেকে ধ্রপদ'কে নিত্য প্রয়োজনিয়তাতে কিভাবে গড়ায়ে নেয়া যায়?
শক্তির সাথে মুদ্রামান বেধে দিলেই কেবল উপরের প্রশ্ন'টার ভ্যালিডিটি থাকে!কিন্তু সাহিত্যের মৌলিক প্রবর্তনাতে যে-জাগতিক-যত্নবোধ তা ওপরের প্রশ্নটার ভ্যালিডিটির সাথে জোর-যার-মুল্লুক-তার প্রবনতাগুলার বিরোধিতার পাশাপাশি আবারো কিন্তু উপরের প্রশ্নটারই একটা বৈধ, অবৈধ ঘুর্নিপাকে জড়িয়ে যায়!যার ফলশ্রুতিতে লৌকিক হাস্যরস, করুনরসের পাশাপাশি কখনো, কখনো বিররসের উসিলায় পারলৌকিক প্রতিকের চোখ রাঙ্গানি!

কবিতা বিষয়ক,
ধ্রুপদ,
মাইকেল,
রবীন্দ্রনাথ,
্নজরুল
Sunday, 19 September 2010
কুত্তায়ে চায় রাতিবঃ লালনের রহব লওয়া সহজ মগর কসাইগো কথা কইতে শরম লাগে
এন্থ্রাক্স মামলার ভুগিজুগি শুরু করেছে মিডিয়া!পুরাদমের ভুগিজুগি না!নিচা স্বরের দুই খাবলার ভুগিযুগি!মানে ঐ যে কেউ বলে পাকের ঘর, কেউ বলে রান্নাঘর, কেউ বলে গোস্ত, কেউ বলে মাংস ঐ রকমের ভুগিযুগি!বলছি না যে সরকার এটা নিয়ে বুশের রাজনিতি করছে বাংলাদেশের কসাইদের সাথে!বলছি যে কাপড়ওয়ালাদের কোটা, মোটার গ্যাঞ্জাম যদি কাপড়ওয়ালাদের সাথে কথা বলে সুরাহা করা হয়; তাহলে গোস্ত আর মাংসের মারানিগিরি না করে কসাইদের সাথে সরকারের সাত তাড়াতাড়ি কথা বলা দরকার!
Labels:
জার্নাল,
পুরান ঢাকা
Subscribe to:
Posts (Atom)