Thursday, 21 March 2019

বিছানাটা আসলে কার



আমাদের শোবার আগে
কোনো একটা দোকানে
দোকানে আসবার আগে
কাঠ হয়ে করাত রানদায় নিবেদন
তার আগে বিছানাটার গাছ পরিচয় উদ্বোধন

Wednesday, 27 February 2019

পাঠদারিদ্র, ক্ষমতায়ন এবং সামাজিক দর্পন।

প্রকাশক, জাগৃতি।২০১৯ একুশে বইমেলাতে প্রকাশ।প্রাপ্তিস্থান, জাগৃতি/দিপনপুর, এলিফ্যান্ট রোড
মঞ্চ, টেলি নাটকের শিল্পি ও কর্মিদের পাঠদারিদ্র দুক্ষজনক।অভিনয়ের ডাইমেনশান না বাড়ার কারন এ পাঠদারিদ্র।যট্টুকু পড়ে তাও হুমায়ুন আহমেদ ও প্রাথমিক সাউফাইতে সিমিত।অবস্য এরা বৃহত্তরো সমাজেরই অংশ, যার নিজের ডাইমেনশান ফ্ল্যাট, ফার্নিচার, জায়নামাজ, মিলাদ, মৌজ, মাস্তি, লে হালুয়া, ছ্যাবলামি, ইতরামি, রক্তবমি, কফ সিরাপে  সিমিত।সিমিত মানুষ সিমিত দর্পনই দেবে, দর্পন ভাংতে পারবে না।

Friday, 28 December 2018

নির্বাচনি নিউ ইয়ার্স ইভ ও ট্যাবুগুলো

''ঝুরঝুর ঘুঙ্গুর পতনের শব্দে
সিকি আধুলি খুচরার ব্যাক্তিগত বিজ্ঞাপন
নাগরিক নিওনে ঝলশানো নির্বাচনী দাবাগ্নি ছেড়ে
হাত পা মুখ থুবড়ে ঝাকঝাক ৃহহারাদের দিগ্বিদিক
মেশিনগানের ব্রাশফায়ার :  ৃহযুদ্ধের বিজন সঙ্কেত
হিরার ৌচাক থেকে মধুলোভি শত শত তীর
ভিতরকে টেনে হিচড়ে করেছে বাহির ''** 


এস, এম, সুলতানের একটা কিম্বদন্তিতুল্য তেলচিত্রের বিষয় হচ্ছে  মাথায় ফেট্টি বাধা, ল্যাংগট পরা পেষল পুরুষেরা সড়কি, লাঠি, বল্লম হাতে চর দখলের লড়াইতে মাতোয়ারা!ছবিটা দেখলে মনে হয় 
এক তান্ডবি  গিতিনাট্যের প্যাশনেট কোরিওগ্রাফি।

Saturday, 15 December 2018

জুলেখা ট্রিলজি ও জোয়ান বেজের বাংলাদেশ গান



আমার অপেরাধর্মি 'জুলেখা নাট্য-ট্রিলজি' প্রথম পর্বের ৃঙ্গারি সাইকাডেলিয়া, দ্বিতিয় পর্বে ইউসুফের হাতে জুলেখার পাষবিক জেরা উত্রায়ে শেষ পর্বে গড়িয়েছে রুপকথাধর্মি সাইফাই সাইকোলজিকাল থ্রিলারে।শেষ পর্বে ময়মনসিংহ গীতিকার পাশে এসেছে জাভেদ আখতারের আফরিন আফরিন ও জোয়ান বেজের ১৯৭১ এর মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ভিত্তিক গান বাংলাদেশ, বাংলাদেশ। এখানে জোয়ান বেজের গানটির অনুবাদ দেয়া হলো।জাগৃতি প্রকাশনী থেকে ২০১৯ এর ঢাকা অমর একুশে বইমেলাতে ট্রিলজিটি একসাথে প্রকাশিত হবে।প্রকাশনা পান্ডুলিপিতে প্রচলিত বাংলা বানান ব্যাবহার করা হয়েছে।স্বাধিনতা দিবস, ২০১৮ উপলক্ষ্যে গানের অনুবাদটি প্রকাশ করা হলো।চখাহা।

Thursday, 6 December 2018

বিশ্বাস ও বাঘ



নিজেকে বিশ্বাসে ধরো দেহমন আরাম পাবে
আমাকে বিশ্বাসে ধরো দেহমন আরাম পাবে
বাঘদের কাছাকাছি যাও আরো কাছাকাছি যাও
মাংসের বিশ্বাসে মাংসাসির সঙ্কোচন কারন পাও

Monday, 3 December 2018

জয়গুন ও আনোয়ারের সিনার্জি


ডলি ইব্রাহিম আনোয়ার হোসেন শ্রদ্ধাভাজনেষু

কয়েকটি গুরুত্বপুর্ন সম্পাদনা করেছি পোস্টটিতে!প্রয়াত ডলি ইব্রাহিমের বারবার নিড় বাধার প্রয়াস,
আত্মহননের সাথে অবসাদ বা অনির্নিত ডি্প্রেশানের সম্পর্ক আছে কি না,সে প্রশ্নটা তুলেছি কবিতার পদে।একই সাথে আনোয়ার হোসেনের  ৈশবের পুরান ঢাকার পটভুমিতে ঢাকাই নাগরিকতার তুরন্ত প্রানস্পন্দন এ-কবিতায় ধরতে চেয়েছি।সাহিত্য থেকে সিনেমার রুপান্তুরে নান্দনিক ও দৃষ্টিকোনগত যোগ, বিয়োগ, গুনভাগের তুলনামূলক বিচ্চারটুকু করেছি প্রানস্পন্দনের সাথে মতবাদের সংঘর্ষ না ঘটিয়ে!চখাহা।

Sunday, 14 October 2018

শৌরীন্দ্রমোহন, অন্নপূর্ণা ও গৌরীপ্রসন্ন



সংগিত ঝর্নাধারার পরম্পরাগত ত্রিভুজের সুরবাহার সঙ্গমে! 

প্রাককথন

আমার জুলেখা নাট্যত্রয়ের বয়ান অংশকে স্বরলিপি নির্ভর 'ভাঙ্গা লিরিক, ভাঙ্গা বয়ান' কেন্দ্রিক অপেরায় রুপান্তরের লক্ষ্যে গত প্রায় দেড় যুগ যে অনুশিলনগুলো করি তার ভেতর অন্যতমো ছিলো বিশ্বায়িত বিচিত্র সনেট প্রকরন  নিয়ে  কাটাছেড়া, আর ভারতিয় রাগশাস্ত্র নিয়ে ৌরীন্দ্রমোহন ঠাকুরের Six Principal Ragas-with a brief view of th Hindu Music. 1876  বইটিতে আত্মস্থতা।নব্বই‍্ দশকে বিভিন্ন সময়,  ৈদিক মন্ত্র শিখতে  ৃন্দাবনে বসবাস ৌরীন্দ্রের কাজ বুঝতে যেরকম, সেরকম  মাইহার ঘরানার আলাউদ্দিন খান কন্যা অন্নপূর্ণা আকা রোশোনারার সুরবাহারকেন্দ্রিক যাপনের আত্মিক উৎসমুখ বুঝতেও সহায়ক হয়।

Saturday, 6 October 2018

রুপবতি রুপবান কুমড়ার ফুল





রুপসিকে কুমড়া ফুলে রুপবান ধরো
তারপর নন্দনের জেন্ডার নির্নয় করো

Wednesday, 3 October 2018

আফরিন আফরিন

নুসরাত ফতেহ আলি খান আনপ্লাগড



জাভেদ আখতারের লেখা, নুসরাত ফতেহ আলি খানের সুর দেয়া, গাওয়া, আফরিন আফরিন গানটিকে মুল উর্দুর যথাসম্ভব কাছাকাছি রেখে বাংলাতে রুপান্তর করা হলো।আফরিনের জায়গাতে জুলেখা, জুলেখা বসিয়ে গানটি হুবহু বাংলা অনুবাদে আমার 'জুলেখা নাট্যত্রয়ি'র  শেষ পর্বে ব্যাবহার করবো।

Sunday, 30 September 2018

নাভি সনেট



গাথো গাথো সুন্দর মানুষলো নাভিরত্নের মালা
ঝরে দেহছন্দের  সোনার মুকুল দেহবকুলের তলা
নাভির সাথে  মাতৃছেদনে ঐ না ঐ যে আদি ছন্দপতন
তারপর হামেশা আমাদের কত যে ক্রন্দন আর কুন্দন