ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
Tuesday, 27 March 2018
Sunday, 11 March 2018
Thursday, 8 February 2018
ভাষা : ইউজার ফ্রেন্ডলি বনাম হুমকি প্রেমিস
![]() |
| চিত্র, এমি জুড |
জুলেখা সিরাপ এডমিন থেকে তৃণা রাব্বানি ভাষার মাসে ভাষা নবায়নি শিরোনামে ৫টা লিঙ্ক দিয়েছেন।সেগুলো পড়ে শাহাব আহমেদ নিবিড় যে মন্তব্যগুলো করেছেন, তার সবগুলো আরো আলোচনার সম্ভাবনা তৈরি করে।
Labels:
প্রবন্ধ,
বাংলা ভাষা,
বাংলা সাহিত্য,
ভাষাচিন্তা
Wednesday, 17 January 2018
Saturday, 6 January 2018
Thursday, 21 December 2017
Thursday, 2 November 2017
বিষতত্ব : ধুতুরা থেকে ধুত্তরি ছাই
সাবধান, তিন তিনটা দির্ঘ কবিতার মাপা, আলাপি বুনটে একটা পাগলুটে উপকথা!খুব মেরে দিতে ইচ্ছা করবে, খুব মনে রাখতে ইচ্ছা করবে।অসুবিধা নাই, আগেও অনেকে করেছে, পরেও করবে।খুব বিষাক্ত, খুব সংসক্ত, শক্ত ব্যাঞ্জনবর্ন খেয়ে ফেলে, নতুন ও নরম স্বরবর্ন উগরে দেয়......
বিষতত্ব
এমনত হতেই পারে, ক্ষত্রিয় রাজকুমার গৌতমের বর্নাশ্রম বিরোধি দর্শন প্রচারেরও বহু বহু আগে, বৈদিক আর্যদের পৈশাচিক সতিদাহপ্রথা আরোপের আগে অব্দি ভারতের মাতৃতান্ত্রিক দ্রাবিড়দের গৃহদেবতার নাম ছিল 'ধুতুরা', গৃহলক্ষিকে ডাকা হতো 'ধুত্যুরি'! পুজারি পুরোহিতদের সম্মানিত পদবি ছিল 'পাগল'!
বিষতত্ব
এমনত হতেই পারে, ক্ষত্রিয় রাজকুমার গৌতমের বর্নাশ্রম বিরোধি দর্শন প্রচারেরও বহু বহু আগে, বৈদিক আর্যদের পৈশাচিক সতিদাহপ্রথা আরোপের আগে অব্দি ভারতের মাতৃতান্ত্রিক দ্রাবিড়দের গৃহদেবতার নাম ছিল 'ধুতুরা', গৃহলক্ষিকে ডাকা হতো 'ধুত্যুরি'! পুজারি পুরোহিতদের সম্মানিত পদবি ছিল 'পাগল'!
Saturday, 28 October 2017
'প্রেসের কবিতা'র ঢাকা
ঐ যে ভাই কাঙ্গাল হরিনাথের ছাপাখানাঃ
চাষাভুষার চালচিত্র ছাপানোর পাশাপাশি বেশ কিছু গান বেধে
পরিত্রান চেয়েছিলো লালনের আস্তানায়
সে-ছাপাখানার পত্রিকাতে জ্যোতিরিন্দ্রনাথের কড়া সমালোচনার প্রতিক্রিয়াতে
রামকিঙ্কর'কে এম্পাওয়ার করতে
রবীন্দ্রনাথ শিলাইদহ ছেড়ে শান্তিনিকেতনে চলে গেলো
আর কিঙ্করের তাড়নায় বাংলাদেশের নভেরা হারালো প্যারিসের কুয়াশায়
Labels:
আবিদ আজাদ,
আশির দশক,
আহমেদ মুজিব,
এলিজি,
কবিতা,
ঢাকা,
বাংলা সাহিত্য
Monday, 16 October 2017
কেরিকেচার : সংস্কৃতি চর্চাকারিদের মনে পড়লো!
ওনারা মোটামোটি দয়ালু।কিন্তু কিছু পড়েন না।ওহ, হুমায়ুন আহমেদ ওনাদের দয়াতে....!তার ওপরে নাটকের, আবৃতির লোকজন আরো বেশি দয়ালু এবং বৈবাহিক সম্পর্কে মৌলভি, পাদ্রি, পুরোহিতের কাছে কিরা কাটা কসমের শর্তগুলা ওভারডৌসে পুরন করে,'আমার মাদি আমার, আমার মর্দ আমার রাস্ট্রের কি বলার আছে' জপতে থাকেন অবিরাম অফলাইন, অনলাইন।তারপর মাদি ও মর্দ মিলে ঢাকা, কোলকাতা, বিলাত, প্যারিস, কানাডাতে সংগঠন বানায়ে ফেলেন এবং আমাদেরকে বাধ্যতামুলকভাবে মনে করিয়ে দেন যে চর্চার প্রথম শব্দ 'চর'!এবং কিছু অনুসারি জুটায়ে চর দখলে মেতে ওঠা সুন্নত।
Labels:
কেরিকেচার,
জার্নাল,
শহীদ কাদরী,
সংস্কৃতি,
হুমায়ুন আহমেদ
Sunday, 15 October 2017
জীবনানন্দ এবং বিনয় : পরোক্ষ অর্গাসমের ভ্রান্তিবিলাস
![]() |
| জীবনানন্দ দাশ |
প্রাককথন
'পরোক্ষ অর্গাসম' শব্দ বন্ধনিটির ব্যাখ্যা দেয়া যাক : সোজা অর্থে প্রত্যক্ষ অর্গাসম নয়।
এ-পরোক্ষতা আসছে যৌন-পরোক্ষতা থেকে, যা যৌন-নিরপেক্ষতা বা অযৌন নয়।অর্গাসম কি বা তা কিভাবে হয় সেটার গ্রাফিক্স এ-রচনার লক্ষ্য নয়, এটাকে এখানে ধরা হচ্ছে প্রতিকি মেটাফোর হিশেবে।একজনের অভিজ্ঞতা বা অভিব্যাক্তি অনেক সময় প্রত্যক্ষ না হলেও নিবিড় বা গভির হতে পারে।মগ্ন চেতনা প্রবাহের যে স্তরেই আমরা চিন্তামিথুনে লিপ্ত হই না কেন, তা আরেকটা চিন্তা বা আরেকটা অভিজ্ঞতার দেয়ালে বাড়ি খেয়ে আমাদের দিকে ফিরে আসে।যেরকম অর্গাসমও একজন নারি বা পুরুষ নিজে নিজে ঘটাতে পারে, আবার অন্যের সাথে মিলেও ঘটাতে পারে।
Subscribe to:
Posts (Atom)








