Saturday, 30 September 2017

গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে


জুলেখা নাট্য ট্রিলজির অপেরাধর্মি অংশগুলোতে বিশ্বায়িত ফোক ন্যারেশান বজায় রেখে পশ্চিমি নাগরিক আবহের আমদানিতে আমি যে গানগুলো অনেক বার ভিন্ন ভিন্ন সংস্করনে শুনেছি তার ভেতর অন্যতমো, 'তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?'

আজকের পিসফুলনেস, ভায়োলেন্স এবং সেক্সি হাততালিগুলি


শার্ট প্যান্ট পরা একজন মহিলা লতাপাতা নক্সিতোলা জাপানি সবুজ ছাতা মাথায় সাগর বেলায় এবং তার সাথে কয়েক হাজার হাততালি এটা পিসফুল এবং সেক্সি

প্যাস্টেল গোলাপি সালোয়ার ও এম্ব্রয়ডারি লেসে কনুই হাতা মাখন সাদা কামিজে এমারেল্ড ওড়না লাল লিপস্টিক লাল বিন্দি হাতে ধরা ঘোলাটে অপরিস্কার তুর্কি কাচের মগে দেশি দুধ চা এবং তার সাথে কয়েক হাজার হাত তালি এটা পিসফুল এবং সেক্সি

Saturday, 23 September 2017

পন্ডিতমুর্খগন চুমু দিতে জানে না।


হয়তো কোনমতে ঠেলে ঠেলে পেয়ে গেলে অন্তমিল
কিন্তু চুমুর শৃঙ্গার তাহার চাইতে আরো অনেক জটিল

Sunday, 3 September 2017

রোহিঙ্গাদের প্রতি সাম্প্রদায়িক মন্তব্যে নিন্দা জানাই

বৌদ্ধ ভিক্ষু নেতৃত্ব দিচ্ছে কথিত রোহিঙ্গা বিরোধি আন্দোলনে?!

গৌতম যে নির্বানের দর্শন প্রচার করেছিল, তা কি চামড়া আরো ফর্সা হবার দর্শন?পুর্ব এশিয়াতে গৌতমের বানি যারা নিয়ে গিয়েছিল, তাদের অন্যাতমো ছিলো অতিষ দিপঙ্কর, যিনি বাংলাদেশের ধলেশ্বরি তিরের বাসিন্দা।অতিষের মুখাবয়ব যে সিনো-তিবেতান ছিলো না তা লেখা বাহুল্য।

Tuesday, 29 August 2017

প্রধান বিচারপতি সকাশে অগ্নিকন্যার মন্তব্যে

যা হতে পারতো চায়ের পেয়ালার ঝড়, তা এখন পাড়া মাতানো বিসম্বাদ, যাতে সরাসরি কেউ আহত না হলেও, ভবিষ্যতে আমাদের ইতিমধ্যে লুপ্ত প্রায় বাকস্বাধিনতার পথকে আরো দুর্গম করে তুলবে।ধরুন লিখলাম স্যাটায়ার ছলে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চায়ের টেবিলের অপর পাশে বসা কৃষিমন্ত্রি মতিয়া চৌধুরীর শাড়ির প্রসংশা করে বললেন...... কি বললেন?স্যাটায়ার বাদ দিয়ে কাজের কথায় আসি!কাজের কথায় আসতে গিয়েও তো সবাইকে সন্তুষ্ট করা যাবে না।বিমুখেরা বলে বসবে, স্যাটায়ারেও কিন্তু আপনি পুরুষালি দৃষ্টিকোন থেকে বেরুতে পারেন নাই, লিখলেইতো পারতেন, চা খেতে খেতে মতিয়া চৌ টেবিলের অপর পাশে বসা সুরেন্দ্র কুমার সিনহার শার্টের কাটিংয়ের প্রশংসা করলেন!তারপর এসে যাবে সংখ্যালঘু, গুরু প্রশ্ন, চা খাওয়াটাই বরবাদ।বরং বিসংবাদেই থাকি!পিকাসোর হাতে ধরিয়ে দেই রিভলভার!

Tuesday, 15 August 2017

Love In The Time Of Dhaka Schoolkids Protest!

ঢাকাতে রোজ কেয়ামতের আগের দিনে গনভালবাসাবাসি

 

গদ্যবাস্তবতা থেকে এবসার্ড কবিতায়!

 

উদোর পিন্ডি সব বাস আর ট্রাক ড্রাইভারে, হেল্পারে!
 

পরের কথন : প্রয়াত তারেক মাসুদ, মিশুক মুনির, ঢালি আল মামুনদের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও আমরা তাদের পরিবারের পাশাপাশি  সামাজিক উত্তমর্নদের জিজ্ঞাসা করতে পারি, তারা তাদের সন্তানদের বাংগালি বাস, ট্রাক ড্রাইভারের সন্তানদের সাথে সামাজিক সম্পর্ক করতে দেবে কি না?

Friday, 23 June 2017

এ সনেট অফ লাভ বুক্স এন্ড বন্সাই


গতকাল দেখা হয় নাই In the end
Emelia dies না আসার আসা না কথার কথা
না হাসার হাসি না ছবির ছবি Julio does not die
না কবির কবিতা না হাসের সোনার ডিম

Thursday, 1 June 2017

মার্ক শাগালের রোমিও জুলিয়েট

কিভাবে ইটালির একটি প্রাচীন কাহিনী,  শেক্সপিয়ারের ট্র্যাজেডি, মার্ক শাগালের কার্টুন ধর্মি আঁকা এবং ২০১৭ সালে লেখা আমার একটি পুরনো কবিতা, ২০২৪এর শেষে একটা নতুন সনেটের জন্ম দেয়, তার রসায়ন এখানে!  

Marc Chagall, Romeo et Juliette, 1964

।। মার্ক শাগালের জুলিয়েট ।।


রূপকথার ক্যানভাসে টুথপেস্টের ফ্যানার দাগ,

জুলিয়েট ঘুমায়, ঘুম না ভাঙ্গা ভোরে,

রোমিও শুনতে পায় ল্যাজারাসের রাগ-বেহাগ 

স্বপ্নেরা ভাঙে মার্ক শাগালের ঘোরে।


রং-তুলির ছররায় ফোটে  রঙিন সব দিন,

ঢাবি- গ্রন্থাকার প্রাঙ্গণে গল্পকারের কুঋণ।

মেহগনি-নিম-ঝড়, রস পাতা ছেঁচে আনে,

নজরুলের ভাঙ্গা লিরিকে, জয়নুলের ভাঙ্গা বয়ানে।


“জুলিয়েট, ওঠো, নাটক তো এখন শেষ?

ইফতারের ডাক পড়েছে গোধূলিবেলায়।”

জুলিয়েট হেসে বলে, “ধৈর্য ধরো প্রিয়,

ফ্যানা মাখা হাসি শাগালের চিত্রে মিশাও রোমিও'',


তোমার রোযার জন্য সাজাই প্রেমের পাপ —

এ টুথপেস্টে লুকানো স্থায়ী পূর্ণিমার মণিকাপ।”


চয়ন  খায়রুল হাবিব 

২১/১২/২৪
ব্রিটানি, ফ্রান্স


মার্ক শাগালের রোমিও জুলিয়েট


রোমিও কিম্বা ল্যাজারাস পুনর্জন্মে আমার দেখার ইচ্ছায় পেলাম


শাগালের তেলচিত্রে টুথপেস্টের ফ্যানা-মাখা জুলিয়েটের ঘরোয়া সকাল

দেখামাত্র শাগালের তেলচিত্র ছাড়ায়ে চয়নেস্ক-কল্পনা উথাল পাথাল


ঢাবি গ্রন্থাগারের সামনে বৈশাখের শুরুতে যে মেহগনি-নিম গাছটা ঝড়ে উপড়ালো

তার কচি পাতা ছেঁচে বানানো ঝাঁঝালো টুথপেস্টে ঐ গ্রন্থাগারের তাবৎ বইপত্রের রস

এবং অল্প-দূরে শায়িত নজরুলের কোকিল মিস্ট গান এবং জয়নুলের কাঠকয়লার ফিউশান

একটু ফিরোজা বেগম একটু কমল দাশ গুপ্ত... আর কি চাও একটা টুথপেস্টে

অতিথির তারাপদকে ডেকে বলো টুথপেস্টের ফ্যানা-মাখা মালকিনকে আড়বাঁশি শুনাইতে


জুলিয়েটগো উঠো, নাটক শেষ, মঞ্চে আর কতকাল শুয়ে থাকবা

মঞ্চেরওতো শেষ নাই, এই বাদ সেই বিসম্বাদ, এই তত্ব, সেই আমসত্ত্ব


কিন্তু জুলিয়েট চয়নকে তার ঘরোয়া সকাল দেখতে দিবে না

সে তাকে পরীক্ষার হলে পরীক্ষাপত্র দিয়ে বেমালুম ভুলে গেল

না কি তত্বের দানো তাকে আরেক জঙ্গলে লুকায়ে রাখলো


সেকারণে প্রাণের প্রগলভতা ছাড়া ব্যাং রাজকুমার রোমিওর আর উপায় থাকে না

ভাল লাগাকে সে বিমূর্ত করে না

মঞ্চের বাইরে সে জুলিয়েট-রুপি জোলেখাকে চিনতে পেরেছে রাস্তার ঐ পাশে

কিন্তু তারা সবাই ইদের কেনাকাটি ইত্যাকার বিয়াশাদী এবং ইফতারর পার্টিতে ব্যস্ত


রোমিওর চুলে পাক ধরেছে

রোমিও আর ব্যালকনির বাগান-বিলাসের ঝাড় আঁকড়ে ঝুলে থাকতে পারছে না

রোমিও ফিরে যাচ্ছে রোমিওর ভূমিকা ছেড়ে সুচরাজার ভূমিকায়

জুলিয়েট কলকুচি করে রোমিওর দেহে আরো আরো সুচ ভরে দিচ্ছে

আর কলকল করে হাসছে যাতে সেই মেহগনি-নিমের রহস্যময় সুগন্ধ


সুচরাজা রোমিওর

হাজার সুচের উপর শবাসনে  মুখ উপুড় করে শুয়ে পড়লো জুলিয়েট

জুলিয়েটের নিমরস ভিজা রক্ত চুয়ে চুয়ে রোমিওর উপর ঝরতে লাগলো

রোমিও এবং ল্যাজারাসের সাথে

জীবন বদলাবদলি করা চয়ন এইভাবে জুলিয়েটের ব্লাড ডোনেশান পেলো


ঘটনাটা গোধূলির ব্যালকনির নিচে দাড়ায় বলবার পর

টুথপেস্টের ফ্যানা-মাখা হাসি ছড়ায়ে জুলিয়েট বল্লো, ধ্যাত

কি যে বলেন এইসব, কোন আগামাথা নাই

আসেন বুইড়া রোমিও, আপনার সকাশে এইবার ইফতার সাজাই


সকালের টুথপেস্টের ফ্যানা-মাখা হাসি কিভাবে গোধূলিতে গড়ালো

বাজেটের হিশাবকে গোল্লায় পাঠায় কবিতার পরম হিশাব মার্ক শাগালে হারালো



চয়ন খায়রুল হাবিব
২/৬/১৭
ঢাকা

Thursday, 11 May 2017

ধর্ষনবান্ধব রাষ্ট্রে শবেবরাত


শেষ কবে একটা কবিতার বই কিনেছেন আপনারা বলতে পারছেন না।শেষ কোন বইটি পড়েছেন, তা যারা কবি, গল্পকার, শিল্পি দাবি করছেন তাদের স্টেটাসেও জানা যাচ্ছে না।পাঠ্য বই, ভয় দেখানো ধর্মের বইয়ের বাইরে শিশুর হাতে নিয়মিত শিশু সাহিত্যও তুলে দিয়েছেন কি, বোঝা যাচ্ছে না, তাহলেতো অন্যদের খোজ দিতেন।

Sunday, 30 April 2017

প্রেমিকার খই প্রেমিকের জামরুল


গাছের নিচে নিয়মিত খই ছিটালে
জামরুল তুমুল সুমিষ্টতায় গান গায় ভৈরবা

শুকনা না কি ভিজা খই দিবা