Sunday, 16 August 2015

শুশুক ও শরতের টোকা

শুশুকঃ

এটাকে কি শুশুকতারা বলে, এটাকে কি শুশুকতারা বলে

এরকমটা শুধায়ে শুধায়ে শত শত লাইন ইরাবতি-শুশু কারেন্ট এফেয়ার্সকে
শুশুকে সরায়ে সুন্দরবনের বেমক্কা টান ভরাকোটালের কম্পাসকে ক্ষ্যাপায়

মৃত জেলেদের নোনা কঙ্কাল চেচায়ঃ ঐ বনবিবি আমাদের জাল ফিরায়ে দে
ঐ মনসা মাই আমাদের মহাল ফিরায়ে দেঃ আর্ক্টিকের ইলেক্ট্রিক-টেরিফিক-তুফান

১৫ই আগস্ট সাইকাডেলিয়া

একটি পথ-নাটক
১৯৭৫
মেঘ থেকে মেঘে রক্তবাহী উপগ্রহের দোলা
ধানমন্ডি ৩২ নম্বর দোতালার জানালা
পর্দা ফুড়ে অগস্ত্য সূর্যের দেশে
সিড়ির ধাপেরা উড়ে যায় বিশ্বায়িত বাংলাদেশে

Tuesday, 4 August 2015

সাকি'র খাটি বাংলা কিন্তু ঘেটুপোলা

খাইয়ামের রুবাইগুচ্ছে বিহ্বল ব্রিটিশ লেখক হেক্টর হিউ মানরো নিজের লেখক নাম রেখেছিল 'সাকি'!সাকি-রুপি মানরোর জন্ম ব্রিটিশ রাজের  বার্মাতে পুলিশ বাপের ঔরসে এবং পরে বাপের মত রাজ-পুলিশে চাকুরি গ্রহন!পুলিশি চাকুরির পুরোভাগ জুড়ে মানরো সাকি নামে লেখালেখি চালায় এবং সেসব লেখা ব্রিটিশ রাজে বিপুলভাবে প্রচারিত হয়!হতে পারে, ফিটজেরাল্ড অনুদিত রুবাইয়াতি-সাকি'কে মানরোর মনে ধরেছিল!

Sunday, 19 July 2015

শবেবরাতের স্বরলিপি

ঢাকার আজিমপুর গোরস্থানের সামনে  বসবাসের সূত্রে শৈশব, কৈশোর, তারুণ্যে দেখা  নিত্যদিনের জানাজা পার্টি, আশুরার মহররমের মেলা, শবেবরাতের  অনুষঙ্গগুলো আমার কবিতাসভায় চুড়িপট্টির দেশজ মাস্তিতে জারিত হয়ে পৌঁছেছে বিশ্বায়িত প্রতীকের শান্ত-মত্ততায়!

Thursday, 25 June 2015

উচ্চকিত পতাকাপ্রেম এবং ক্রিকেট উপকথন


একজন বাঙালি ভদ্রমহিলা ফেসবুকে লিখেছে যে 'তার বিশ্বাস, বেশির ভাগ প্রবাসি দেশপ্রেমিক এবং সংবেদনশিল'!কি কন্টেক্সটে লিখেছে,তা আরো হাজারো স্টেটাসের মত আগা মোটা, গোড়া চিকন অবস্থা!আমার ধারনা ভদ্রমহিলার স্বামি বা বাবা কিম্বা উভয়ে বাংলাদেশ সেনাবাহিনির সিপাহি বা অফিসার!

Saturday, 20 June 2015

মুস্তফা আনোয়ারের যৌন-ক্ষুর

'বাংলা ভাষাপ্রমিতের নোম্যান্সল্যান্ড', ২০১৫ লেখাটি গ্রন্থবদ্ধ

প্রাগুক্ত:

অগ্রজ কবি মুস্তফা আনোয়ারের সাথে আশির দশকে বিভিন্ন সঙ্গে, অনুষঙ্গে আমার ঘনিষ্ঠতা থাকলেও, বর্তমান আলোচনা তার 'ক্ষুর' গ্রন্থ নিয়ে আবু রুশদের ইংরেজি রিভিউ ঘিরে আবর্তিত !রিভিউটা বেরোয় প্রথম সংস্করণ(১৯৭৯, মার্চ) প্রকাশের মাস তিনেকের ভেতর!

Friday, 29 May 2015

দান্তে আহ্লাদিত রবীন্দ্রনাথ


ইটালির প্রথম নারী-মহাশুন্যচারি সামান্থা ক্রিস্টোফোরেট্টি, গত ২৪শে এপ্রিল, ২০১৫ আন্তর্জাতিক মহাশুন্য স্টেশানে তার নিয়মিত কাজ থেকে সময় বের করে নেয় দান্তের 'ডিভাইন কমেডি' থেকে আবৃতির জন্য! সামান্থা পাঠ করে, 'পারাদিসো' পর্বের উদ্বোধনি ক্যান্টো, যেখানে দান্তে আগুনের ঘোরানো সিড়ি বেয়ে ঈশ্বরের দিকে তার যাত্রার বর্ননা করছে:

Sunday, 24 May 2015

পাবলো নেরুদা : ইল পোস্তিনো


পাবলো নেরুদার জীবনের একটি পর্যায় নিয়ে তৈরি মাইকেল ব্রাডফোর্ডের ছবি "ইল পোস্তিনো"তে ছোট বড় অনেক কবিতা ব্যবহার করা হলেও; ধমনি, যকৃত, ফুসফুসের কাজ করেছে নিচের তিনটি কবিতা।বড় পর্দায় ১৯৯৪ তে নেরুদার বন্ধু স্থানীয় ডাক হরকরার ভূমিকায় মাসিমো ত্রোয়াসির মুখে কবিতাগুলোর পাঠ শোনা পুনর্জন্ম নেবার বোধ সঞ্চার করে!কবিতাগুলোর অনুবাদ শুরু করি ১৯৯৭তে; এখনো কি শেষ করতে পেরেছি!

Friday, 26 December 2014

পাহাড়গঞ্জ ও সমতলগঞ্জের সনেট

পাহাড়গঞ্জ থেকে সমতলগঞ্জে নামার সময়
এবং সমতলগঞ্জ থেকে পাহাড়গঞ্জে ওঠার সময়

রহমতগঞ্জিরা যেইখানে যায় সেইখানে একটা রহমতি ডাইলের আড়তদারির ঘেরেক্কা
হবিগঞ্জের লোকজন দুবাই লন্ডন প্যারিস ইত্যাদিকে হবিগঞ্জ১ হবিগঞ্জ২ ভেবে বেমক্কা