যা হতে পারতো চায়ের পেয়ালার ঝড়, তা এখন পাড়া মাতানো বিসম্বাদ, যাতে সরাসরি কেউ আহত না হলেও, ভবিষ্যতে আমাদের ইতিমধ্যে লুপ্ত প্রায় বাকস্বাধিনতার পথকে আরো দুর্গম করে তুলবে।ধরুন লিখলাম স্যাটায়ার ছলে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চায়ের টেবিলের অপর পাশে বসা কৃষিমন্ত্রি মতিয়া চৌধুরীর শাড়ির প্রসংশা করে বললেন...... কি বললেন?স্যাটায়ার বাদ দিয়ে কাজের কথায় আসি!কাজের কথায় আসতে গিয়েও তো সবাইকে সন্তুষ্ট করা যাবে না।বিমুখেরা বলে বসবে, স্যাটায়ারেও কিন্তু আপনি পুরুষালি দৃষ্টিকোন থেকে বেরুতে পারেন নাই, লিখলেইতো পারতেন, চা খেতে খেতে মতিয়া চৌ টেবিলের অপর পাশে বসা সুরেন্দ্র কুমার সিনহার শার্টের কাটিংয়ের প্রশংসা করলেন!তারপর এসে যাবে সংখ্যালঘু, গুরু প্রশ্ন, চা খাওয়াটাই বরবাদ।বরং বিসংবাদেই থাকি!পিকাসোর হাতে ধরিয়ে দেই রিভলভার!
ত্রা লা লা লা...এখানে থমকে দাড়াবে রঙ্গিলা বাংলা...মুদ্রাফরাশ জোনাকদের দ্বন্দরন জল্লায় চয়ন সিথানে আমি মাইকেল বাজাই...নৈকট্যধামের টাইপো লজবাং বা লজিকাল বাংলাঃ ঈ, ঊ, ণ,চাদবিন্দুর বালাই নাই!মার্জনার তাই তাই তাই, উত্রাই'র ত্রালা লা লা লা...
Tuesday, 29 August 2017
Tuesday, 15 August 2017
Love In The Time Of Dhaka Schoolkids Protest!
ঢাকাতে রোজ কেয়ামতের আগের দিনে গনভালবাসাবাসি
গদ্যবাস্তবতা থেকে এবসার্ড কবিতায়!
উদোর পিন্ডি সব বাস আর ট্রাক ড্রাইভারে, হেল্পারে!
পরের কথন : প্রয়াত তারেক মাসুদ, মিশুক মুনির, ঢালি আল মামুনদের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও আমরা তাদের পরিবারের পাশাপাশি সামাজিক উত্তমর্নদের জিজ্ঞাসা করতে পারি, তারা তাদের সন্তানদের বাংগালি বাস, ট্রাক ড্রাইভারের সন্তানদের সাথে সামাজিক সম্পর্ক করতে দেবে কি না?
Labels:
কবিতা,
ঢাকা,
দেহছন্দ,
প্রেমের কবিতা,
বাস,
ভালবাসা,
সড়ক নিরাপত্তা ছাত্র আন্দোলন
Friday, 23 June 2017
Thursday, 1 June 2017
মার্ক শাগালের রোমিও জুলিয়েট
কিভাবে ইটালির একটি প্রাচীন কাহিনী, শেক্সপিয়ারের ট্র্যাজেডি, মার্ক শাগালের কার্টুন ধর্মি আঁকা এবং ২০১৭ সালে লেখা আমার একটি পুরনো কবিতা, ২০২৪এর শেষে একটা নতুন সনেটের জন্ম দেয়, তার রসায়ন এখানে!
![]() |
| Marc Chagall, Romeo et Juliette, 1964 |
।। মার্ক শাগালের জুলিয়েট ।।
রূপকথার ক্যানভাসে টুথপেস্টের ফ্যানার দাগ,
জুলিয়েট ঘুমায়, ঘুম না ভাঙ্গা ভোরে,
রোমিও শুনতে পায় ল্যাজারাসের রাগ-বেহাগ
স্বপ্নেরা ভাঙে মার্ক শাগালের ঘোরে।
রং-তুলির ছররায় ফোটে রঙিন সব দিন,
ঢাবি- গ্রন্থাকার প্রাঙ্গণে গল্পকারের কুঋণ।
মেহগনি-নিম-ঝড়, রস পাতা ছেঁচে আনে,
নজরুলের ভাঙ্গা লিরিকে, জয়নুলের ভাঙ্গা বয়ানে।
“জুলিয়েট, ওঠো, নাটক তো এখন শেষ?
ইফতারের ডাক পড়েছে গোধূলিবেলায়।”
জুলিয়েট হেসে বলে, “ধৈর্য ধরো প্রিয়,
ফ্যানা মাখা হাসি শাগালের চিত্রে মিশাও রোমিও'',
তোমার রোযার জন্য সাজাই প্রেমের পাপ —
এ টুথপেস্টে লুকানো স্থায়ী পূর্ণিমার মণিকাপ।”
চয়ন খায়রুল হাবিব
২১/১২/২৪
ব্রিটানি, ফ্রান্স
মার্ক শাগালের রোমিও জুলিয়েট
রোমিও কিম্বা ল্যাজারাস পুনর্জন্মে আমার দেখার ইচ্ছায় পেলাম
শাগালের তেলচিত্রে টুথপেস্টের ফ্যানা-মাখা জুলিয়েটের ঘরোয়া সকাল
দেখামাত্র শাগালের তেলচিত্র ছাড়ায়ে চয়নেস্ক-কল্পনা উথাল পাথাল
ঢাবি গ্রন্থাগারের সামনে বৈশাখের শুরুতে যে মেহগনি-নিম গাছটা ঝড়ে উপড়ালো
তার কচি পাতা ছেঁচে বানানো ঝাঁঝালো টুথপেস্টে ঐ গ্রন্থাগারের তাবৎ বইপত্রের রস
এবং অল্প-দূরে শায়িত নজরুলের কোকিল মিস্ট গান এবং জয়নুলের কাঠকয়লার ফিউশান
একটু ফিরোজা বেগম একটু কমল দাশ গুপ্ত... আর কি চাও একটা টুথপেস্টে
অতিথির তারাপদকে ডেকে বলো টুথপেস্টের ফ্যানা-মাখা মালকিনকে আড়বাঁশি শুনাইতে
জুলিয়েটগো উঠো, নাটক শেষ, মঞ্চে আর কতকাল শুয়ে থাকবা
মঞ্চেরওতো শেষ নাই, এই বাদ সেই বিসম্বাদ, এই তত্ব, সেই আমসত্ত্ব
কিন্তু জুলিয়েট চয়নকে তার ঘরোয়া সকাল দেখতে দিবে না
সে তাকে পরীক্ষার হলে পরীক্ষাপত্র দিয়ে বেমালুম ভুলে গেল
না কি তত্বের দানো তাকে আরেক জঙ্গলে লুকায়ে রাখলো
সেকারণে প্রাণের প্রগলভতা ছাড়া ব্যাং রাজকুমার রোমিওর আর উপায় থাকে না
ভাল লাগাকে সে বিমূর্ত করে না
মঞ্চের বাইরে সে জুলিয়েট-রুপি জোলেখাকে চিনতে পেরেছে রাস্তার ঐ পাশে
কিন্তু তারা সবাই ইদের কেনাকাটি ইত্যাকার বিয়াশাদী এবং ইফতারর পার্টিতে ব্যস্ত
রোমিওর চুলে পাক ধরেছে
রোমিও আর ব্যালকনির বাগান-বিলাসের ঝাড় আঁকড়ে ঝুলে থাকতে পারছে না
রোমিও ফিরে যাচ্ছে রোমিওর ভূমিকা ছেড়ে সুচরাজার ভূমিকায়
জুলিয়েট কলকুচি করে রোমিওর দেহে আরো আরো সুচ ভরে দিচ্ছে
আর কলকল করে হাসছে যাতে সেই মেহগনি-নিমের রহস্যময় সুগন্ধ
সুচরাজা রোমিওর
হাজার সুচের উপর শবাসনে মুখ উপুড় করে শুয়ে পড়লো জুলিয়েট
জুলিয়েটের নিমরস ভিজা রক্ত চুয়ে চুয়ে রোমিওর উপর ঝরতে লাগলো
রোমিও এবং ল্যাজারাসের সাথে
জীবন বদলাবদলি করা চয়ন এইভাবে জুলিয়েটের ব্লাড ডোনেশান পেলো
ঘটনাটা গোধূলির ব্যালকনির নিচে দাড়ায় বলবার পর
টুথপেস্টের ফ্যানা-মাখা হাসি ছড়ায়ে জুলিয়েট বল্লো, ধ্যাত
কি যে বলেন এইসব, কোন আগামাথা নাই
আসেন বুইড়া রোমিও, আপনার সকাশে এইবার ইফতার সাজাই
সকালের টুথপেস্টের ফ্যানা-মাখা হাসি কিভাবে গোধূলিতে গড়ালো
বাজেটের হিশাবকে গোল্লায় পাঠায় কবিতার পরম হিশাব মার্ক শাগালে হারালো
চয়ন খায়রুল হাবিব
২/৬/১৭
ঢাকা
Labels:
কবিতা,
চিত্রকলা,
জুলিয়েট,
প্রেমের কবিতা,
মার্ক শাগাল,
রোমিও,
সনেট
Thursday, 11 May 2017
Sunday, 30 April 2017
Thursday, 27 April 2017
Thursday, 2 March 2017
Tuesday, 28 February 2017
Sunday, 26 February 2017
Subscribe to:
Posts (Atom)









