Saturday, 20 February 2010

ছায়াপিস্তল

সাবদার সিদ্দিকী  ও ত্রিদিব দস্তিদার শ্রদ্ধাভাজনেষু


ছায়াপিস্তল

(১)

সাবদারেরও দল আছে = ছায়াদল

(২)

ত্রিদিবের পিস্তলও আছে = ছায়াপিস্তল

(৩)

দলবল পিস্তল ছাড়া কাউকেইত কিছুই দিলিনা
বিনস্ট বিজড়িত প্লাস্টিক সার্জারি থেকে সাবদার ও ত্রিদিবের হাত ধরে একুশে ফেব্রুয়ারি

দুরে চলে যায়ঃ ঘাড় থেকে যতদুর চিবুকের কলতলা

(৪)

ত্রিদিবেরও দল আছে = ছায়াদল
সাবদারেরও পিস্তলও আছে = ছায়াপিস্তল

একুশে ফেব্রুয়ারি ২০১০
ব্রিটানি

Wednesday, 17 February 2010

ফেব্রুয়ারির টেনশান ২/৩/৪/৫/৬ঃ ছন্দের ছিরি, বিচ্ছিরি

(২)

'বিজি আছিরে ভাই', এরকমটা শুনলে আমার বিচ্ছিরি লাগে।বুঝে যাই, এ্দের সাথে শ্রি, শ্রিমাভো নিয়ে তর্ক নিস্ফল।' ওরা ক্যাম্পাস হতে সদরঘাটে গেল', এরকমটা পড়লেও বিচ্ছিরি লাগে।বুঝি যে 'থেকে' আর 'হতে'র' বিড়ম্বনাতে ভোগা এই লোকের সাথেও আসর ঠিক জমবেনা! কেরদানির পাহাড়ের চাপে কেরদানিকারক যখন নিজেই ধরাশায়ি তখন তাকে দেখি কেরদানির ক্যনভাসে এই বেলা ডিলিট করছে  ঠিকুজি, কুলুজি; ঐ বেলা ঘোষনা করছে ধর্শনকারিরাই আমাদের  দাদু আর বড়আব্বা!

অনেক ভাই'য়ের সংসারে লুকিয়ে, লুকিয়ে পেটিকোট, ব্রেসিয়ার শুকাতে, শুকাতে বেড়ে ওঠা লিংগ-লুকানো মেয়েটিকে দেখি এক কুহেলিকাময়-সান্ধ্য-সাংকেতিক ভাষাতে; ব্রাভো, ব্রাভো, চালারে কাদিরা'র সোরগোলে বিশাদ সিন্ধুর কসাইদের বাহবা দিচ্ছে   সংসপ্তকের কির্তনিয়া বলে!

ফেব্রুয়ারির টেনশান ১ঃ মহাভাঙ্গনের উপকথা

গান্ধি থেকে গের্নিকায়ঃ


গান্ধি ছবিটা'র সেই দৃশ্যটা আমার খুব মনে আছেঃ

ভারত'কে দু'ভাগ করে দুটো পাকিস্তানসহ দুটো স্বাধিন দেশ ঘোষনা করা হয়েছে।উদযাপনের পাশাপাশি রক্ত হিম করা হিন্দু মুসলিম রায়ট।মায়ের বুক থেকে কোলের শিশু ছিনিয়ে তাকে আছড়ে মারছে মায়ের'ই সামনে দু'পখ্যের খুনে'রা; বি,  জ়ে পি আর জামাতের কিশোরেরা পুজ-রক্তের নিশানে ঝালিয়ে নিচ্ছে 'বন্দেমাতরম', 'বাচলে গাজি মরলে শহিদ'  স্লোগানগুলো। দু' দেশেই পুলিশ তার নব্য রিক্রুটদের জিবন্ত টার্গেটে চাদমারির অনুশিলন করিয়ে নিচ্ছে।

Wednesday, 10 February 2010

মোমতাজমেহেল :

বানান, ভ্রমন ও ভালবাসা সঙ্ক্রান্ত দির্ঘ কবিতা


চাদবিন্দু ছাড়াই চাদ কিন্তু বেশ অনোমেটাপাই

ঢাকা ও কোলকাতা'র ইংরেজি বানান বদলে
শহর দু'টোর শাষকেরা
গ্রিক নগরপতিদের সাথে সক্রেটিসের দ্বন্দ্বে
পক্ষ্য নিয়েছিল ঠিকই সক্রেটিসের কিন্তু পরক্ষনেই
বৈশাখের বিজু বিজু মেলাতে
আদিবাসিদের হাতে তুলে দিয়েছিল হেমলকের পেয়ালা

Friday, 5 February 2010

আমার ওকাম্পোঃ রবীন্দ্রনাথ'কে নিবেদিত কবিতাগুচ্ছ


নিচের কবিতাগুলা ''ডৌল : জুলেখার জেরাপর্ব'' ২০১৫ সংগ্রহে গ্রন্থবদ্ধ!
(১)

হেই বুড়ামিয়া দিনরাত কি এত আঁকিবুঁকি

উমধা বেতালা আমরা তোর আঁকনের ঢঙ্গে
জলপাই গেরুয়া কাচ্চির পাক্কির খাকিয়াল রঙ্গে

কুন্দনের জংগে মোরা নিজেদের তরাই
তরঙ্গভঙ্গে গর্জে বোলপুরের খোয়াই

Sunday, 10 January 2010

আজিম্পুরের স্বর্নদুয়ারেঃ আশির স্নাইপারেরা ২

বাড়িটা এখনো টিকে আছে।২০১০।

আমার জন্ম থেকে বড় হওয়া ষাটের, সত্তরের ঢাকার আজিম্পুরে এক ভাড়াবাড়িতে।১০৭/এ পিলখানা রোড!কবরস্থানের ঠিক উলটো পাশে; রক্তজবা আর রডোডেন্ড্রনের ঝাড় ঘেরা সাদা চুনকামের সেই বাংলো বাড়ির সামনের গোল বারান্দা ঘেরা রডোডেন্ড্রনের ঝাড় না থাকলেও আব্বার হাতে লাগানো অনেক গাছ এখনো ওখানে আছে!

পিলখানা থেকে শহিদ মিনার অব্দি যা যা ঘটন, অঘটন তার তরতাজা খবর বাসায় পৌছে যেত মুক্তি্যুধ্বের আগে ঢা,বি'তে পড়ুয়া চাচাত ভাইদের সুত্রে; মুক্তিযুধ্বের পর বোনদের সুত্রে।আর আশির দশকে নিজেই হয়ে উঠি চলমান বার্তাগুলোর ধারক, বাহক, দর্শক এবং একজন কিম্ভুত সুত্রধর।

Tuesday, 5 January 2010

ইলিয়াসের পাইপ ও কড়া পাওয়ারের চশমা


দেশ ছাড়বার আগে, আশি’র দশকের শেষ ৫ বছর ঢা, বি-তে আমার ব্যক্তিগত নৈরাজ্যিক এবং বাংলাদেশের গড়পড়তা গুমোট অরাজগতার ভেতর আখতারুজ্জামান ইলিয়াসের সাথে এক মহাশ্চর্জ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল।

Friday, 26 December 2008

নুর অথবা পা ফেটিশ


(১)

প’তে পা
এন্টনি কি প্রথমে ক্লিওপেট্রার পা দেখেছিল
কার্পেটে জড়ানো ক্লিওর নগ্ন দেহের বাইরে
আলেকজান্দ্রিয়াতে এন্টনির দরবারে
ফুটেছিল শাপলা শাপলা জাফলঙ্গি চায়ের পাতায়
একটি কুড়িতে দু’টি পায়ের পাতা

Tuesday, 18 November 2008

নভেরায় হংসনিল

দ্রস্টব্যঃ সংস্কৃত-শিব্যলেথ অর্থাৎ শ্রেনি বিভেদের ভাষা-হাতিয়ার ইকার, উকারের বৈষম্য আর চাদবিন্দু এ-কবিতাতে ব্যবহার করা হয় নি।বাংলা ভাষাভাষি মানুষের নাক, চোয়াল, জিভের গড়ন আর এসব উচ্চারনের জায়গাতে নেই।


হাওরে বাওরে
দেবংশিদের নাইওর নভেরার
হাতুড়ি বাটাল ছেনি
আমাকে
রিতিমত চমকেছে
প্রবালি কমলায়
ইটভাটার নিলাশায়
বানভাষি অডানায়
পকুরনিল
আকাশনিল
হংসিগুলো
অংশিদার এখন
পথহারা ঘরছাড়া
নভেরা-নিল-নিষাদের