Monday, 30 August 2010

কোপাও জুলেখাকে


কোপাতে কোপাতে জুলেখাকে কোকড়াওঃ
কোকড়াতে কোকড়াতে ফুল শব্দটা শুনলেই
গুলাবপানিতে ছিটানো চাদরে পর্দায়
খিড়কি আর অন্দরের বেফারাক-সাদা-কালো
সাদা-কালো সাদা-কালো সাদা-কালো
জর্দার সাদায় বোবা জিব্বায় অর্থ অনর্থের রকমফের নাই
হঠাত কয়েক হাজার কোটি টর্চের জাফ্রান মাখা আলো

Monday, 23 August 2010

গৌরনদির উপকথা

উপকথাই যে কোন জনগোষ্ঠির মুল প্রানস্পন্দন!নিচের খবরগুলা আমার খুব মজা লেগেছে! যেমন বানানে ও বাকধারায় ছিল তেমনভাবেই পরিবেশিত হলো!শুধু ঘটনাক্রম নিজের মত সাজায়ে একটু পরিক্ষাধর্মিতামতঃ খবরকে উপকথায় প্রমোশান দিয়ে একটা দর্পন তৈরির প্রয়াস!

অমর প্রেম
আহুতিবাটরা গ্রামের মৃত পুলিন হালদারের পুত্র ২৯ বছরের বিপ্লব চন্দ্র হালদার জানান, প্রেমের সম্পর্কে একই গ্রামের তার পিসতুতো বোন হরিচাঁদ হালদারের কন্যা ২২ বছরের শিল্পী হালদারকে  বিবাহ করার অপরাধে গ্রামের মোড়ল মনোতোষ হালদার, শৈলেন হালদারসহ তাদের সহযোগীরা গতকাল সোমবার তাকে তার বাবার শ্রাদ্ধানুষ্ঠানে অংশগ্রহন করতে দেয়নি।আক্ষেপ করে বিপ্লব বলেন, ভালবেসে বিয়ে করা যদি অপরাধ হয়। তাহলে দু’জনের জীবন দিয়েই সে ভালবাসা অমর করে যাব।

Wednesday, 18 August 2010

পঞ্চাশের কবিতার পথ্যে ও নেপথ্যে

কবিদের নাম ছাড়া অন্যত্র লম্বা ঈকার, ঊকার ব্যাবহার করা হয় নাই।চখাহা।

''যখন দেশ ছেড়েছিলাম...তখন ঠিক করেছিলাম আমি আর লিখবো না। বাংলা সাহিত্যের সাথে, বাংলা ভাষার সাথে আর কোন সংস্রব রাখবোনা।'' ২০১০

পর্দার আড়ালেঃ

দ্রস্টব্য যে ২০১০এর মে'তে 'বইয়ের জগত'এর তৃতিয় সংকলনে শহীদ কাদরীর শেষ প্রকাশনা 'আমার চুম্বনগুলা পৌছে দাও' রিভিউতে আব্দুল মান্নান সৈয়দ যে 'পত্রসাহিত্যে'র অবতারনা করেন, তাতে ১৯৭১ পরবর্তি সাহিত্য ইতিহাসের নামে কোন সেমিনারে, কোন টি, ভি অনুষ্ঠানে মান্নান  কি বলেছেন সেসবের ফিরিস্তি থাকলেও; সামরিক সরকারের তত্ত্বাবধানে গঠিত 'কবিতাকেন্দ্রের' সংগঠনে নিজের ভুমিকা একেবারেই এড়িয়ে গেছেন!

Thursday, 12 August 2010

এই শবেবরাতেঃ

ইস্কুলের ভিতরে ঙ্কিন্তু মাস্টারেরা আর বাচ্চাদের ক্রশফায়ারে মারতে পারবে না
ইস্কুলের বাইরে  মাস্টারেরা  বাচ্চাদের ক্রশফায়া্রে  মারতে পারবে কি পারবেনা

এই নিয়ে অভিভাবকেরা বেশ একটু সংশয়াচ্ছন্ন
মানে কালো সান গ্লাস পরা চুলে দাড়িতে কলপ মাখা
মাথায় কালো ফেট্টি বাধা বাবদ ইস্কুল মাষ্টারদের
যে আরেকটা খন্ডকালিন দায়িত্ব আছে তা কিভাবে পালিত হবে

Sunday, 18 July 2010

বাংলা সনেটের নবায়ন প্রসঙ্গে




বিজন সঙ্কেত : 

সনেট বা চোদ্দপদী হচ্ছে বিভিন্ন ভাষায় পোয়েটিক-লাইসেন্স এবং পোয়েটিক-জাস্টিসের মিশেল গীতলতা। এ মিশেলে পৌছোতে নিবিড় প্রস্তুতি দরকার। 

'রেঙ্গুন সনেটগুচ্ছ' প্রকাশের পটভূমিতে, সনেট নিয়ে নিজস্ব ভাঙ্গাগড়ার খেলাটার প্রস্তুতি অন্যদের ধরিয়ে দেবার আগে, বাংলাভাষার বিবর্তনের আলোকে কবিতা প্রচলে সনেটের আভিধানিক অর্থ কোথায়, কিভাবে থমকেছে তা এ-ভাষার কয়েকজন মানি কবির সনেট থেকে বুঝবার চেষ্টা করেছি।

Saturday, 10 July 2010

চাদরাতে চন্দ্রভঞ্জন

আদি কৈলাশ
চাদ
রাতে চাদরাতে কাত্রাতে কাত্রাতে চন্দ্রের ভঞ্জন
কেহবা রঞ্জনে চিকন কেহবা বিমুর্তের নিরঞ্জন

ওম
সে এক পর্বত কাহনে যে চন্দ্রবিন্দুর দেবনাগরি আতুরঘর
শম্বরের ছাল গায়ে আকাশের  নাজানির কাছে বর চেয়ে
অনাদি জংলিংকং নাচায়েছিল  মুন্ডা যোগিন সাত

সমাসন্ধি সাবিত্রির
আকাল গায়ত্রি তাখতে এরকমটা খবর আসে
মানস সরোবর তিরে ঘাটি গাড়া ইরানি আরিয়ান খাস'দের শিবিরে

আর্জভট্ট
উপাধ্যায় মিত্র চেদি চাদ শিং রানারা রন হুঙ্কারে জাগতেই
পুরোহিত পন্ডিত ঠাকুরেরা কহেঃ রাজন্যরা ঘাবড়াও মাত
কোল ও মুন্ডাদের  নিকাশে হেসে হেসে
মন্ত্র গাহোঃ জংলিংকং'য়েই জগতের সকল প্রানের আদিবাস
চোখের বালিতে রাঙ্গানো বরফের কুচিতেই খেলাও প্রানাভার বালিহাস

Saturday, 3 July 2010

বিন্দির টিপ অথবা কমলাদের গান


এত সুন্দর হলেন কি করে আপনি
যে না তাকাতেই নিজেকে নাচালেন কমলায়
এরকম ভাবতে ভাবতে কপালের চারপাশে
গড়িমসি পা ফেলে
মাছিটা হাটছিল কখনো বা জট পাকানো চুলের জঙ্গলে
ফুটাটার ভিতর ঢুকব কি ঢুকবনা ভেবে ভেবে ইতস্তত

এবং রহস্যঘন লালচে শুকনা মরিচা ধরনের রেখায় ক্ষিপ্ত বিক্ষিপ্ত
মাছিটা ঢুকবার সিধান্ত নিতেই দুই ভ্রুর মাঝখান জুড়ে

Monday, 14 June 2010

হননের উপকথা ২ঃ স্ট্যাম্পে লিখে ফেললে তা নাকি আর পাল্টানো যায় না

উল্টায়ে বললে ভ্যান আর সাইকেলঃ
কাঠের তক্তায় চাকার বদলে বেয়ারিং বল

শিশুবৃক্ষ বিনাশে বানান সঠিক লোকজন এত সিদ্ধ্বহস্ত যে
রাজাদের অভিধান থেকে শিশুবৃক্ষরা কেবল শেখে আত্মহননের কৌষল

বাংলার অক্ষরগুলো
এক জন আরেক জন'কে ঠ্যালে জল জংলার কালবেলায়ঃ
সালোক সংশ্লেষন কঠিন শোনালেও
মুল মন্ত্রনায় তা আাসলে আলো আর পানির খেলা

১২ বছরের বালক ইশরাক পবন
ও ১০ বছরের বালিকা রাইসা শারমিন পায়েল
টবের চারাগাছদের সিনথেটিক গড়ন বাড়ন এড়ায়ে
নিজেদের ছড়ায়ে দিতে চেয়েছিল দুনিয়াবি বিস্তির্ন   বাগানেঃ
কবরস্থানের বিশ্বায়ন ফেরে ভাইবোনেরাই কখনো বা লাল নিল বাগানবিলাস
কখনো বা ওপেন হার্ট সার্জারির পর ঢাকাই ক্লিনিকগুলার গোজামিল প্রেসক্রিপ্সান

Friday, 11 June 2010

আনা কারেনিনা

রচনাটাতে ঈ, ঊ, ণ, চাদবিন্দু ও ছোট ত ব্যাবহার করা হয় নি!চখাহা।




কখনো আমাদের আত্মা ফুরিয়ে যায়, আমাদের দেহ ফুরানোর আগে! প্রাণস্পন্দন হয়ত দেহকে ব্যস্ত রাখে কবিতাবিহিন সামাজিকতায়!কথাসাহিত্যের বিশ্বগুরু রুশ উপন্যাসিক টলস্টয়ের অজরামর নায়িকা আনা কারেনিনা ছুটন্ত ট্রেনের তলায় ঝাপ মেরে আত্মহত্যা করেছিল।বাতসল্য ও প্রেমের দ্বন্দে যে দুর্বিসহ জিবনের ভার তার আত্মায় চেপে বসেছিল; সমস্ত বিত্ত, বৈভবের ভেতরে তা বহনের চেয়ে অবসানই জরুরি হয়ে উঠেছিল আনার কাছে!

কিন্তু ট্রেনের তলায় ঝাপিয়ে কেন? কেন হিরকচুর্ন নয়? সাপের বিষ নয়? সায়ানাইড নয়? বিষে, বিষে বিষক্ষয়ের মতই, আনা শেষ মুহুর্তে ঠিক করেছিল যে মহাযন্ত্রনাদায়ক মৃত্যুতেই জাগতিক যন্ত্রনার অবসান হওয়া উচিত!যন্ত্র-না!শিল্পবিপ্লবের সাথে অস্তাচলগামি একটা সমাজের প্রতিকি বিরোধ!